হেরম শরিফে দাখিল হইয়া আল্লাহ ব্যতীত এবাদতের ود ا ات ١ | মোহাম্মদ সত্য | হাশিয়ায় একলিল, ৪/৪১০ চি আবুনইম ও এবনো-আছাকের বর্ণনা করিয়াছেন, মর্রোজ জাহরান নামক স্থানে শাম দেশবাসী এক 83 দরবেশ থাকিতেন তাহার নাম ইছা ছিল, আল্লাহ তাহাকে বহু এলম দান করিয়াছিলেন, তিনি নিজের এবাদত গৃহেই থাকিতে, কখন মক্কা শরিফে আগমন পূৰ্ব্বক লোকের সহিত সাক্ষাৎ করিয়া বলিতেন, হে মক্কাবাসীগণ, তোমাদের মধ্যে অতি সত্বর একটি বালক ভূমিষ্ঠ হইবে, আরববাসীগণ তাহার f গ্রহণ করিবে এবং তিনি আজম দেশের অধিকারী হইবেন। ইহাই সেই জামানা, যে কেহ তাহার জামানা প্রাপ্ত হইয়া তাহার আদেশ পালন করিবে, সফল মনোরথ হইবে। আর যে ব্যক্তি তাহার জামানা প্রাপ্ত হইয়া তাহার বিরুদ্ধাচরন করিবে বার্থমনোরথ হইবে। খোদার শপথ করিয়া বলিতেছি, যে শান্তিময় দেশে মদ ইত্যাদি নানাবিধ সুখাদ্য বস্তু আছে, আমি সেই শামদেশ ত্যাগ করিয়া এই ফল শস্য শূন্য অশাস্তিময় দেশে কেবল তাহার অনুসন্ধানে আগমন করিয়াছি। মক্কা শরিফে যে কোন বালক ভূমিষ্ঠ হইত, তাহার নিকট তৎসম্বন্ধে জিজ্ঞাসা করা হইত। তদুত্তরে তিনি বলিতেন, এখনও তিনি আগমন করেন নাই। হজরত (ছাঃ) ভূমিষ্ঠ হওয়ার পরে অতি প্রাত্যুষে আবদুল মোত্তালেব উক্ত দরবেশের এবাদত গৃহের নিকট উপস্থিত হইয়া তাহাকে ভাকিলেন। ইহাতে তিনি বলিলেন, আমি তোমাদের নিকট যে বালকের কথা বলিতাম, সেই বালক অদ্য সোমবারে ভূমিষ্ঠ হইয়াছেন, তিনি সোমবারে পয়গন্বরী প্রাপ্ত হইবেন এবং এ দিবসে তিনি গোরবাসী হইবেন। তাহার ভূমিষ্ঠ হওয়ার চিহ্ন স্বরূপ যে নক্ষত্র উদয় হওয়ার কথা স্থিরীকৃত হইয়াছে, সেই নক্ষত্র গত রাত্রিতে উদয় হইয়াছে। তাহার চিহ্ন এই যে, তিনি ভূমিষ্ঠ হওয়ার পরে তিন দিব পীড়িত থাকিয়া সুস্থ হইয়া যাইবেন। হে আবদুল মোস্তালেব, তুমি এই কথা
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।