মিলাদে মোস্তাফা(প্রথম ভাগ) Allama Boshirhati
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

বয়হকি ও আবুনইম উল্লেখ করিয়াছেন, হাছছান বেনে ছাবেত বলিয়াছেন, মদিনা শরিফে একজন য়িহুদি ছিল, এক দিবস প্রভাতে চীৎকার করিয়া য়িহদিগণকে ডাকিতে লাগিল, তাহারা উহার নিকট সমবেত হইয়া ইহার কারণ জিজ্ঞাসা করিলে, সেই ব্যক্তি বলিতে লাগিল, অদ্য রাত্রিতে (শেষ নবী) আহম্মেদের নক্ষত্র উদয় হইয়াছে_জরকানী, ১/১২০ পৃষ্ঠা। মূলকথা, উক্ত য়িহুদী তওরাত কেতাব পাঠে অথবা প্রাচীন বিদ্বানগণের মুখে শুনিয়া শেষ নবীর দুনইয়ায় আগমন করার এই লক্ষণ অবগত হইয়াছিল যে, যে রাত্রে অমুক নক্ষত্র উদয় হইবে, সেই রাত্রে আহমদ (ছাঃ) পয়দা হইবেন। ইহাতে জ্যোতিষী বা গণকদিগের কথা বিশ্বাস করিতে হইবে, ইহা বুঝা যায় না বা সপ্রমাণ হয় না। গ্রহ উপগ্রহ কর্তৃক কোন কাৰ্য্যে সৃষ্টী হওয়া একেবারে বাতীল মত। হাকেম এবনো-ছাস্দ, বয়হকি, আবুনইম রেওয়াএত করিয়াছেন, মক্কা শরিফে একজন য়িছদী বাস করিত, যে রাত্রে হজরত নবি (ছাঃ ) পয়দা হইয়া ছিলেন, সেই রাত্রে সে ব্যক্তি বলিয়াছিল, হে কোরাএশগণ অদ্য রাত্রে তোমাদের মধ্যে কাহারও পুত্র TOA জন্ম গ্রহণ করিয়াছে কি? তাহারা বলিল, আমরা অবগত নহি। সে ব্যক্তি বলিল, তোমরা ইহার অনুসন্ধান কর, কারণ অদ্য রাত্রিতে শেষ উম্মতের নবি পয়দা হইয়াছেন, তাহার দুই স্কন্ধের মধ্যে একটি চিহ্ন আছে, উহাতে কতকগুলি লোম আছে। তাহারা তথা হইতে চলিয়া গিয়া লোগদিগকে জিজ্ঞাসা করিতে লাগিল। কেহ তাহাদিগকে বলিল, আবদুল্লাহ্‌ বেনে আবদুল মোত্তালেবের একটি পুত্র সন্তান পয়দা হইয়াছে। 55 তাহাদের সহিত আবদুল্লাহের গৃহে উপস্থিত হইল। উক্ত বালকটিকে বাহির করা হইলে, য়িহুদী তাহার পৃষ্ঠদেশের চিহ্ন (মোহরে-নবুয়ত ) দর্শন করিয়া অচৈতন্য হইয়া পড়িয়া গেল। তাহার চৈতন্য লাভের পরে লোকে ইহার কারণ জিজ্ঞাসা করিল, তদুত্তরে সে ব্যক্তি বলিল, খোদার শপথ করিয়া বলিতেছি, বনি ইন্ত্ায়েল সম্প্রদায় হইতে নবুয়ত পেয়গম্বরি) দূরীভূত [ইইয়গেল।আল্লাহ তাহাকে তোমাদের উপর পরাক্রান্ত করিবেন, ইহার সংবাদ দুনইয়াব্যপী হইয়া পড়িবে। এমাম এবনো- হাজার বলিয়াছেন, ইহার ছনদ হাছান উৎকৃষ্ট জরকানি, ১/১২০/১২১, হাশিয়ায়-একলিল ৪/৩০৯, খাছায়েছে কোবরা, ১/৪৯/৫০। Lo TERENAS GOT ی‎ খিল ৭১

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।