মিলাদে মোস্তাফা(প্রথম ভাগ) Allama Boshirhati
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

প্রসিদ্ধ মত। এবনো-কছির বলেন, ইহা প্রসিদ্ধ ও অধিকাংশ বিদ্বানের মত। এবনোল জওজি ও এবনোল জাজ্জার ইহা সর্ব্বাবাদি সম্মত মত বলিয়া প্রকাশ করিয়াছেন। এবনো হেশাম এই মত সমর্থন করিয়াছেন। এবনে- আছাকের বলেন, ইহাই অধিকাংশ ইতিহাস-তত্ববিদের মত। জনাব হজরত নবি (ছাঃ) খৎনা দেওয়া অবস্থায় ভূমিস্ট হইয়াছিলেন কিনা, ইহাতে মতভেদ হইয়াছে। একদল বিদ্বান বলিয়াছেন, তিনি খতনা দেওয়া অবস্থায় ভূমিষ্ঠ হইয়াছিলেন, দ্বিতীয় দল বলেন, তাহার দাদা অবদুল মোত্তালেব তাহার ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিবসে কোন লোকের দ্বারা তাহার খৎনা প্রদান করাইয়াছিলেন। তৃতীয় দল বলেন, যে সময় তিনি বিবি হালিমার নিকট ছিলেন, সেই সময় তাহার বক্ষঃ বিদারণ ছিনাচাক) করিতে হজরত জিবরাইল (আঃ) তাহার খৎনা দিয়াছিলেন। এমাম 51318 তৃতীয় রেওয়াএতটি জইফ বলিয়া প্রকাশ করিয়াছেন। কেহ কেহ দ্বিতীয় মতটি সমর্থন করিলেও তেবরানি, আবুনইম, এবনে আছাকের, এবনো-ছাদ, আবুজাফর তাবারী, খতিব, এবনো-আদি ও হেকিম তেরমেজি বহু ছনদে উল্লেখ করিয়াছেন যে, হজরত নবি (ছাঃ) নাড়ি কাটা ও খৎনা দেওয়া অবস্থায় ভূমিষ্ঠ হইয়াছিলেন, আল্লামা হাফেজে হাদিছ জিয়াউদ্দিন বলিয়াছেন যে, এই হাদিছটি ছহিহ, আল্লামা মোগলাতাই উক্ত হাদিছটি হাছান বলিয়াছেন এবং আবুনইম উহা উৎকৃষ্ট ছনদে বর্ণনা করিয়াছেন। কেহ কেহ এই হাদিছটি জইফ বলিলেও উহা ঠিক নহে। এবনোল জওজি বলিয়াছেন যে, হজরত (ছাঃ) যে খৎনা দেওয়া অবস্থায় পয়দা হইয়াছিলেন, ইহাতে কোন সন্দেহ নাই। কোতোবে খায়জরি বলিয়াছেন, এই মত আমার নিকট সনধিক প্রবল এবং অন্যান্য রেওয়াএত অপেক্ষা এই রেওয়াএতটি সমধিক প্রবল। এমাম জালালুদ্দিন ছিউতি বলিয়াছেন, নিন্নোক্ত কয়েকজন নবি খৎনা দেওয়া অবস্থায় ভূমিষ্ঠ হইয়াছিলেন-__আদম, মোহাম্মদ, শিশ, ইদরিছ, শাম, হুদ, শোয়ায়েব, ছালেহ, ইউছুফ, মুছা, লুত, ছোলায়মান, ইয়াহইয়া, জাকেরিয়া, হাঞ্জলা ও ইছা আঃ) উপরোক্ত ১৭ জনের মধ্যে শাম নবী وی اسیو شا‎ নবি নহেন 853518, ১/১২৩/১২৭ পৃষ্ঠা।

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।