হজরতের নামোল্লেখ করা কালে এই উম্মতের আলেম ও এমামগণের নেতা এমাম তকিউদ্দন ছুবকি এই কেয়াম করিয়াছিলেন, তাহার জামানার শায়খোল-ইসলামগণ এই কাৰ্য্যে তাহার অনুসরণ করিয়াছিলেন। হজরতের পয়দাএশের সময় ও তারিখ জরকানির ১/১৩০ পৃষ্ঠায় ও মাদারেজের ২/২০ পৃষ্ঠায়, ছিরাতে এবনে-হেশামের ১/৮৬ পৃষ্ঠায়, জাদোল মায়াদের ১/১৮ পৃষ্ঠায় এবং তারিখে এবনে-আছাকেরের ২৮১ পৃষ্ঠায় লিখিত আছে যে, যে বৎসর আবরাহা বাদশাহ হত্তী ও সৈন্যসহ বিনাশ প্রাপ্ত হইয়াছিল, সেই বৎসরেই হজরত (ছাঃ) تچ হইয়াছিলেন। ইহাই বিশ্বসযোগ্য মত। তিনি কোন মাসে কোন দিবসে ভূমিষ্ঠ হইয়াছিলেন, ইহাতেও মতভেদ হইয়াছে, কিন্তু রবিয়োল-আউয়াল মাসেই তাহার ভূমিস্ট হওয়া অধিকাংশ বিদ্বানের মত, এবনো জওজি ইহা সর্র্ববাদী সম্মত মত বলিয়া দাবী করিয়াছেন। আবার রবিয়োল-আউয়াল মাসের ২রা, ৮ই, ১০ই কিন্বা ১২ তারিখে পয়দা হইয়াছিলেন, ইহাতেও মতভেদ হইয়াছে, কোস্তোলানি বলেন, ১২ তারিখ হওয়া
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।