ছা আতর বলের شتی کد سر টস মজমুয়া-ফাতাওয়ার ২/৩৯৯ -৪০২ ধা 5 দলীল নাই, উহা বেদয়াত, ইহা ছিরাতে শামি ও হালাবীতে আছে। তদুত্তরে আমরা বলি, উক্ত ফাতাওয়ার কেতাব খানা মাওলানা আবদুল হাই ছাহেবের জীবদ্দশায় মুদ্রিত হয় নাই, তাহার গৃহে যে সমস্ত ফৎওয়া সংগৃহীত ছিল, উহার কতকে তিনি দত্তখত করেন নাই তাহার শিষ্যগণ তাহার মৃত্যুর পরে তৎসমুদয়কে একত্রে সংগ্রহ করিয়া ছাপাইয়া দিয়াছেন, এই হেতু উহার ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন প্রকার মত পরিলক্ষিত হয়, কাজেই উহার সমস্ত অংশ যে তাহার অনুমোদিত, একথা বলার কোন উপায় নাই, ইহা তাহার খালাত ভাই মাওলানা আবদুল বাকী ছাহেব যিনি ইতি -পূর্ব্বে মদিনা শরিফে হেজরত করিয়া গিয়াছেন, আমাকে ও ফুর-ফুরার আ'লা হজরত পীর ছাহেব কেবলাকে মদিনা শরিফের মছজিদের মধ্যে বলিয়াছিলেন। দ্বিতীয় যদি উক্ত ফাতাওয়াটি তাহার ফতওয়া বলিয়া স্বীকার করিয়া লই, তবে বলি, তিনি উহার ৩/১৩০ পৃষ্ঠায় লিখিয়াছেন — যদি কেহ নিতাত্ত আশক্তি ও মহববতের বশবর্তী হইয়া কেয়াম করে, তবে সে ব্যক্তির আপত্তি গ্রহণীয় হইবে এবং মজলিশের আদবের জন্য লোককে তাহার অনুসরণ করিতে হইবে, কিন্তু বিনা আশক্তি কেয়াম করা ফরজ, ওয়াজেব, HAV ও মোস্তাহাব কিছুই নহে, কিন্তু মক্কা ও মদিনার আলেমগণ কেয়াম করিয়া থাকেন এবং এমাম বারজাঞ্জি লিখিয়াছেন যে মোহান্দেছ ও ফকি-এমামগণ হজরতের পয়দাএশের বর্ণনাকালে কেয়াম করা মোস্তাহাব বলিয়াছেন।” পাঠক, এমাম গণের এবং মক্কা ও মদিনার আলেমগণের মতের বিরুদ্ধে মাওলানা আবদুল হাই ছাহেবের মত গৃহীত হইতে পারে না। তৃতীয় তিনি যে, ছিরাতে হালাবী হইতে উক্ত কেয়ামের দলীলহীন বেদয়াত হওয়ার মত উদ্ধৃত করিয়াছেন, উহার ১/৯৩/৯৪ পৃষ্ঠায় লিখিত আছে = “লোকদের এইরূপ নিয়ম প্রচলিত হইয়াছে যে, তাহারা হজরতের পয়দাএশের বর্ণনা শুনিয়া তাঁহার তা*জিমের জন্য কেয়াম করিয়া থাকেন, ৬৮
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।