যাহারা অবিরত মোরাকাবা, প্রেমাধিক্য ও আগ্রহে নিমগ্ন থাকে, তাহারা যেরূপ হজরতকে স্বপ্রযোগে দেখিতে থাকেন, সেইরূপ চৈতন্যাবস্তায় ہہ দেখিয়া থাকেন, শেখ বদরদ্দিন বলেন, ইহা বহু প্রমাণে প্রমানিত হইয়াছে। হাদিছ শরিফে আছে যে, হজরত নবি (ছাঃ) মে*রাজের রাত্রিতে হজরত মুছা (আঃ)কে কয়েক সহস্র বনি ইশ্রাইল সহ হজ্জ করিতে ও “লাব্বায়কা” বলিতে দর্শন ও শ্রবণ করিয়াছিলেন। হজরত নবি (ছাঃ) কবর শরিফে জীবত আছেন, তাহার ছুরাতে মেছালি (আত্মিকরূপে) একই সময়ে دج প্রকাশিত হইতে পারেন, সাধারণ লোকে উহা স্বপ্নযোগে এবং পীরগণ চৈতন্যাবস্তায় উহা দেখিতে পান, ইহাতে হজরতের কবর শরিফ হইতে বহির্গত হওয়ার আবশ্যক হয় না। মাওলানা আশরফ আলি ছাহেবের পীর মাওলানা হাজি এমদাদুল্লাহ ছাহেব ফয়ছলায় হফতে মাছায়েলের ৪/৫ পৃষ্ঠায় লিখিয়াছেন, ‘এই মিলাদ শরিফের মজলিশে হজরত নবি (ছাঃ) এর উপস্থিত হওয়ার আকিদাকে কোফর ও শেরক বলা বাড়াবাড়ী ভিন্ন আর কিছুই নহে, কেননা রেওয়াএত ও যুক্তির দিক দিয়া হজরতের উপস্থিতি সম্ভব, বরং কোন কোন স্থানে এইরূপ ঘটনা ঘটিয়াছে। সম্ভব ঘটনার প্রতি বিশ্বাস করাতে শেরক কোফর কিরূপে হইবে? আরও প্রত্যেক সম্ভব ঘটনার সংঘটিত হওয়া জরুরী নহে, এইরূপ বিশ্বাস করা দলীলের সাপেক্ষ। যদি কেহ কাস্ফ দ্বারা ইহা বুঝিতে পারে কিন্বা কোন কাস্ফ শক্তি বিশিষ্ট লোক তাহাকে ইহার সংবাদ দেয়, তবে এইরূপ বিশ্বাস করা জায়েজ আছে, নচেৎ ইহা একটি দলীল বিহীন ভ্রাস্তিমূলক ধারণা হইবে, এই ধারণা ত্যাগ করা জরুরি, কিন্তু ইহা শেরক কোফর কিছুই হইতে পারে না।” ৭। হজরতের পয়দাএশের বর্ণনা করা কালে কেয়াম করিলে তাহার উপস্থিত হওয়ার ধারনা করা জরুরী নহে, ওজুর অবশিষ্ট, পানি পান করার সময়, জমজমের পানি পান করার সময় এবং আজান শ্রবণকালে দণ্ডায়মান হওয়া মোস্তাহাব, ইহাতে উক্ত পানির হাজের নাজের জানা আবশ্যক হইয়া থাকে না, সেইরূপ কেয়ামের অবস্থা বুঝিতে হইবে। ১১১৬৬ তা ৬৭
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।