মিলাদে মোস্তাফা(প্রথম ভাগ) Allama Boshirhati
/ 80
📝 Text 📖 PDF

উচিত যে, অলিগণ অলৌকিকভাবে উর্কর্জগত ও ইহজগতের বিস্তর অপূর্ব ও বিস্ময়কর বিষয় দর্শন করিয়া থাকেন যে সমস্ত সাধারণ লোকের অগোচর থাকে। কোস্তালানি বলিয়াছেন, শেখ আবুল আব্বাছ আহমদ এক সময় হজরতের গোর শরিফের নিকট উপস্থিত হইয়াছিলেন, ইহাতে হজরত উচ্চশব্দে বলিলেন, হে আহমদ! খোদাতায়ালা তোমার সাহার্য্য করুন। শেখ আবুছ-ছউদ বলিয়াছেন, আমি শেখ আবুল আববাছ ও অন্যান্য পীরগণের সহিত সাক্ষাৎ করিতাম, এমতাবস্থায় আমি তাহাদের সমস্ত হইতে বিছিন্ন হইয়া পড়িলাম। সেই সময় হজরত নবি (ছাঃ) ব্যতীত আমার অন্য পীর ছিল না, তিনি প্রত্যেক কার্য্য পরে আমার সহিত মোছাফাহা করিতেন। শেখ আবুল আব্বাছ বলেন, এক সময় আমি হজরতের গোর শরিফের নিকট উপস্থিত হইয়া দেখিতে পাইলাম যে, হজরত (ছাঃ) অলিগণের নিমিত্ত বেলায়েতের হুকুম-নামা লিখিতেছেন, আমার ভ্রাতা মোহাম্মদের নামেও একখানা হুকুম-নামা লিখিলেন। আমি বলিলাম, আমার ভ্রাতার নামে উহা লিখিলেন, কিন্তু আমার জন্যে কেন উহা লিখিলেন নাঃ হজরত বলিলেন, তাহার মর্য্যাদা (দরজা) অনেক উচ্চ। এমাম গাজ্জালী “আল মোনকেদ* কেতাবে লিখিয়াছেন, অলিগণ চৈতন্যাবস্থায় ফেরেশতাগণকে ও পয়গম্বরদিগকে দর্শন করিয়া থাকেন, তাহাদের শব্দ শ্রবণ করিয়া থাকেন, তাঁহাদের নিকট জ্যোতি আকর্ষণ করিয়া থাকেন এবং বহু লাভজনক বিষয় শিক্ষা করিয়া থাকেন। ছৈয়দ নুরদ্দিন হজরতের গোর জিয়ারতের সময় গোর শরিফের মধ্য হইতে “আলায়কাছ্‌ ছালাম, ইয়া অলাদি' এই শব্দ শুনিতে পাইয়াছিলেন। শেখ শেহাবদ্দিন আওয়ারেফ কেতাবে লিখিয়াছেন, পীরান-পীর সৈয়দ আবদুল কাদের জিলানী (কোঃ) বলিয়াছেন, যতক্ষণ হজরত নবি (ছাঃ) আমাকে বিবাহ করিতে না বলিয়াছিলেন, ততক্ষণ আমি বিবাহ করি নাই। শেখ আবুল আববাছ মারছি বলিয়াছিলেন, যদি আমি এক নিমিষ হজরত নবি (ছাঃ) এর রুহানী ছুরত দেখিতে না পাই, তবে নিজেকে মুছলমান ধারণা করি না। ৬৬

— Page 69 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.