মিলাদে মোস্তাফা(প্রথম ভাগ) Allama Boshirhati
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

৭। হজরত (ছাঃ) এর রুহ মোবারক প্রত্যেক মিলাদের মহফেলে উপস্থিত হইবে, এরাপ ধারণা করা অমুলক, ইহার কোন প্রমাণ শরিয়তে নাই, কিন্তু স্থল বিশেষে তাহার পাক রুহের উপস্থিত وج‎ নহে। বোজর্গানে দ্বীন হইতে কোন কোন মজলিসে তাহার রুহানী-ছুরতের আগ্মিকরূপের) আগমন করার প্রমান পাওয়া যায়। মাদারেজুন্নবুয়তের ১৫৯/১৬২ পৃষ্ঠায় বাহোজাতোল-আছরার কেতাব হইতে লিখিত হইয়াছে যে, হজরত পীরানে- পীর সৈয়দ আবদুল কাদের জিলানী (কোঃ)-র ওয়াজের মজলিসে জনাব রেছালাত- মায়াব নবী (ছাঃ) শুভাগমন করিয়াছিলেন এবং উক্ত পীরানে - পীর ছাহেব চৈতন্যাবস্থায় তাহাকে দেখিয়াছিলেন। ইহার প্রমাণে তিনি এই হাদিছটী পেশ করিয়াছেন, হজরত বলিয়াছেন। من راني فى المنام فسیر اني فى القيظة ع “যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখিল, সে ব্যক্তি অচিরে আমাকে জাগরিত অবস্থায় দেখিবে।” ইহার কয়েক প্রকার অর্থ আছে, এক প্রকার অর্থ এই যে, ওলিউল্লাহগণ [কখন কখন চৈতন্যাবস্থায় হজরত (ছাঃ) কে দেখিয়া থাকেন। তওছিকোরোল-ইমান, বাহজাতোন্নফুছ, রও জোর-রাইয়াহিন ইত্যাদি কেতাবে এবনো-আবিহোমায়রা কর্তৃক উল্লিখিত আছে যে, একদল প্রাচীন ও পরবর্তী বিদ্বান উক্ত হাদিছের সত্যতা স্বীকার করিয়াছেন, যেহেতু তাহারা প্রথমে হজরতকে স্বপ্রযোগে, অবশেষে জাগরিত অবস্থায় দর্শন করিয়াছিলেন এবং কতকগুলি জটিল বিষয় সম্বন্ধে তাহার নিকট জিজ্ঞাসা করিয়া সদুত্তর প্রাপ্ত হইয়াছিলেন এবং পরিণামে হজরতের সংবাদ অনুযায়ী অবিকল ঘটনাগুলি সংঘটিত হইয়াছিল। আরও এবনো-আবি-হোমায়রা বলিয়াছেন, যে কেহ এই কথা (অস্বীকার করে, তাহাকে জিজ্ঞাসা করা উচিত যে, সে ব্যক্তি অলি-উল্লাহগণের (কারামত স্বীকার করিয়া থাকেকি না? যদি অস্বীকার করে, তবে তাহার নিকট প্রমাণ পেশ করা বৃথা। আর যদি উহা স্বীকার করে, তবে তাহাকেও বলা

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।