মিলাদে মোস্তাফা(প্রথম ভাগ) Allama Boshirhati
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

সম্পন্ন হইয়া বলিয়াছিল যে, অদ্য রাত্রে রাছুলুল্লাহ (ছাঃ ) মাতৃগর্ভে জন্মগ্রহণ করিয়াছেন, তিনি দুন্ইয়ার অগ্রণী ও দুনইয়াবাসীদিগের প্রদীপ। সেই রাত্রে কোরাএশদের এবং আরবদের অন্যান্য শ্রেণীর ভাগ্য গণনাকারিদেরগণনা-_ বিদ্যা লোপ প্রাপ্ত হইয়া গেল, দুনইয়ার প্রত্যেক বাদশার সিংহাসন উলঠাইয়া গিয়াছিল, সেই দিবস প্রত্যেক বাদশাহ বোবা হইয়াছিল, পূর্ব্ব-দেশের বন্য জন্তরা পশ্চিম দেশের বন্য জন্তরদিগের নিকট উপস্থিত হইয়া সুসংবাদ প্রদান করিয়াছিল, সামুদ্রিক জীব জন্তরা পরস্পর উহা প্রকাশ করিয়াছিল, আছমান ও জমিন হইতে প্রত্যেক মাসে এই শব্দ প্রকাশ হইতে লাগিল যে, তোমরা এই সুসংবাদ গ্রহণ কর যে, আবুল কাছেমের ( হজরত মোহাম্মদের ) মোবারক অবস্থায় জমিনে প্রকাশিত হওয়ার সময় সন্নিকট হইতেছে। আমেনা বিবি বলিয়াছেন, যখন অন্যান্য স্ত্রীলোকদিগের ন্যায় আমার প্রসব বেদনা উপস্থিত হইল এবং আমার এই অবস্থা স্বজাতিদের কেহই অবগত ছিল না, সেই সময় ভয়ঙ্কর শব্দ শ্রবণ করিয়া আতঙ্কিতা হইলাম, এবং দেখিতে পাইলাম যে, শ্বেতবর্ণের একটি পক্ষী আমার হৃৎপিণ্ডের উপর ডানা মালিস করিয়া দিল, ইহাতে আমার সমস্ত ভয় ও বেদনা দূরীভূত হইয়া গেল। তৎপরে আমি পিপাসাযুক্তা হইয়া দুগ্ধের শরবত দেখিতে পাইলাম, উহা লইয়া পান করিলে, আমার মধ্য হইতে একটি জ্যোতিঃ প্রকাশিত হইল। তৎপরে আমি CÎ বৃক্ষের ন্যায় বৃহৎ আকৃতি বিশিষ্ট্য স্ত্রীলোকদিগকে দেখিলাম যেন তাহারা আব্দ-মান্নাফের কন্যাগণের ন্যায় আমার দিকে গাড় দৃষ্টিপাত করিতেছে। আমি আশ্চার্য্যন্বিতা হইতে ছিলাম, এমতাবস্তায় একটি শ্বেত রেশমি বস্তু আছমান ও জমির মধ্যে লম্বামান অবস্থায় দেখিতে পাইলাম, সেই সময় একজন লোক বলিতে লাগিল যে" ইহাকে লোকদিগের সম্মুখ হইতে লইয়া যাও। আরও কতকগুলি লোককে শৃন্যমার্গে দণ্ডায়মান অবস্তায় দেখিলাম, তাহাদের হস্থে রৌপ্যের বদনা রহিয়াছে। একদল পক্ষীকে দেখিলাম যে, উহারা আমার গৃহকে ঢাকিয়া ফেলিয়াছে, উহাদের চঞ্চ জামার্রোদের এবং ডানা ইয়াকৃতের। সেই সময় আল্লাহ আমার চক্ষু উম্মিলিত করিয়া দিলেন, আমি তিনটি পতাকা দেখিলাম একটি পূ্ব্বদেশে, দ্বিতীয়টি পশ্চিম দেশে ও তৃতীয়টি কা'বা গৃহের উপরি ৫৮

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।