মিলাদে মোস্তাফা(প্রথম ভাগ) Allama Boshirhati
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

হইয়াছিল ও তাহার নবুয়ত প্রাপ্তির পুর্ব্বে যে ঘটনাবলী সংঘটিত হইয়াছিল তৎসমস্তের উল্লেখ করিতেছিলেন, এমতাবস্তায় আমি কতকগুলি নূর হঠাৎ প্রকাশিত হইতে দেখিলাম আমি বলিতে পারি না যে, উক্ত নূরগুলি চর্ম্ম চক্ষে দেখিয়াছিলাম এবং ইহাও বলিতে পারি না যে, তৎসমুদয় কেবল অন্তর চক্ষুতে দেখিয়াছিলাম, এতদুভযের মধ্যে প্রকৃত ব্যপার কি ছিল তাহা আল্লাহ সমধিক অবগত আছেন। তৎপরে আমি উক্ত নূরগুলির সম্বন্ধে চিন্তা করিয়া বুঝিলাম যে, যে ফেরেস্তাগণ এই প্রকার ঘটনাবলী ও মজলিশ সমূহের জন্য নিয়োজিত হইয়াছেন, তৎসমুদয় তাহাদের নূর, আরও দেখিতে পাইলাম যে, ফেরেস্তাগণের নুরগুলির সহিত (আল্লাহতায়ালার) রহমতের নূরগুলি মিলিত হইতেছে। মূলকথা মিলাদ শরিফের মজলিশে ফেরেস্তাগণ নাজিল হন এবং আল্লাহতায়ালার রহমতের নূর নাজিল হইতে থাকে। ১৯। জরকানি, ১/১৪০ পৃষ্ঠা ہے‎ “এবনোল হাজ্জ মদখল’ কেতাবে বর্তমান জামানার লোকেরা মিলাদ শরিফের মজলিশে যে সমস্ত কার্য সৃষ্টি করিয়াছে, তাহার ঘোর প্রতিবাদ করিয়াছেন। তাহারা উক্ত মিলাদে সঙ্গীত বাদ্য করিয়া থাকে, যাহারা এইরূপ ভাবে মিলাদ পাঠ করে, তাহাদের মিলাদ পাঠ নাজায়েজ হইবে।” লেখক বলেন, বর্তমান কাওয়ালী (গায়ক) দিগকে আহবান করিয়া রাগরাগিনী সহ সঙ্গীত বনাম কাওয়ালী করা হইয়া থাকে, ইহা একেবারে “মিষ্ট স্বরে কোর-আন পাঠ ও (হজরতের ) প্রশংসাসুচক কবিতা পাঠ করাতে কোন দোষ নাই, কোর-আন শরিফের অক্ষর বিকৃত ও পরিবর্তন করা নিষিদ্ধ । রাগরাগিনীর তালমানের প্রতি লক্ষ্য রাখিয়া ও সুর লম্বা করিয়া কিম্বা হাতে তালি বাজাইয়া মিষ্ট স্বরে কবিতা পাঠ করা নাজায়েজ। ২। মিলাদ শরিফে জাল রেওয়াএত অথবা নিতান্ত জইফ কাহিনী বর্ণনা করা দূষিত কর্ম্ম। আবু নইম রেওয়াএত করিয়াছেন, যে রাত্রে হজরত মাতৃগর্ভে জন্মগ্রহণ করিলেন, সেই রাত্রে কোরাএশদিগের প্রত্যেক চতুষ্পদ জন্তু বাকশক্তি

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।