পাঠক, যখন হজরত নিজের জন্মদিবসের কৃতজ্ঞতা প্রকাশের জন্য রোজার ব্যবস্থা করিয়াছিলেন, তখন উক্ত দিবসে মিলাদ পাঠ কোর-আন পাঠ ও দান খয়রাত করা কেন জায়েজ হইবে না? ১৪। জরকানি, ১৩৯/১৪০ পৃষ্ঠা و مما جرب من خواصه أنه امان فی ذلك العام و بشری عاجلة بنيل البغية و المر لم فرحم لله امرأ انخذ এ شهر مولده المبارك اعيادا ليكون شد علة على من فى قلبه مرض كلا “উক্ত মিলাদের পরীক্ষিত গুণ খোছিয়েত) এই যে, উক্ত বৎসরে (মিলাদের আয়োজন কারির) বিপদ আপদ হইতে মুক্তি হইবে এবং মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার জন্য আগু শুভবার্তা হইবে। যে ব্যক্তি হজরতের জন্ম গ্রহণের মোবারক মাসের রাত্রি সমুহকে এই উদ্দেশ্যে ঈদ করিয়া লয় যে, যাহার অন্তরে পীড়া আছে তাহার ক্রোধের কারণ হয়, আল্লাহতায়ালা তাহার উপর অনুগ্রহ করুন।”” এইরূপ হাফেজ আবুশামা, আল্লামা এবনো-তোগরোল, শেখ এবনো- ফজল, ইউ ছুফ-হেজাজ, আল্লামা নাছিরুদ্দিন, এমাম জামালদ্দিন, এমাম জহিরিদ্দিন, শেখ নাছিরদ্দিন, এমাম হাফেজ-আবু মোহাম্মদ, শেখ ওমার মুছেলী, এমাম আল্লামা-ছদরদ্দিন, এবনো-মাজার টীকাকার ও এমাম জালালুদ্দিন ছিউতি মিলাদের মাহফিল করা মোস্তাহাব বলিয়া উল্লেখ করিয়াছেন, এশবায়োল- কালামের ২৫/২৯ পৃষ্ঠা FET | “তাজউদ্দিন ফাকেহানি মিলাদ পাঠ করাকে দুষিত বেদয়াত বলিয়া দাবি করিয়াছেন, কিন্তু এমাম জালালুদ্দিন ছিউতি তাহার মতের সম্পূর্ণ খণ্ডন করিয়াছেন। এশবায়োল কালাম, ১৭-২২ দ্রষ্টব্য |
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।