যেরূপ গুরূভার অনুভব করিয়া থাকে, আমি সেরূপ কিছু অনুভব করিতাম না। অনেক সময় তিনি বলিতেন, “আমি নিদ্রিত ও জাগরিত এতদুভয়ের মধ্যে ছিলাম, এমতাবস্থায় একজন লোক (ফেরেশতা) আমার নিকট আগমন করিয়া বলিলেন, তুমি যে গর্ভবতী হইয়াছ, ইহা অবগত হইয়াছ কি? তিনি যেন বলেন, আমি ইহা অবগত নহি। সেই স্বপ্নে আগমনকারী ব্যক্তি বলিলেন, তুমি নিশ্চয় এই উম্মতের অগ্রণী ও নবীকে গর্ভে ধারণ করিয়াছ, তাহার নাম মোহাম্মদ রাখিও।” আর আমার প্রসব করার সময় নিকট হইলে সেই ব্যক্তি বলিলেন, তুমি বলিও, “আমি অদ্বিতীয় আল্লাহর নিকট প্রত্যেক হিংসুকের অপকারিতা হইতে উক্ত পুত্রের রক্ষণাবেক্ষণের প্রার্থনা করিতেছি।” ৪। ওয়াকেদী বর্ণনা করিয়াছেন, “আবদুল মোত্তালেব বাণিজ্যের জন্য শামদেশে গাড্জা নামক স্থানে ব্যবসায়িগণের সঙ্গে অবদুল্লাহকে প্রেরণ করিয়াছিলেন। তিনি পীড়িত অবস্থায় তাহাদের সহিত মদিনা শরিফে উপস্থিত হইলেন। তিনি তাহার পিতার মামু বনি আদি সম্প্রদায়ের নিকট একমাস পীড়িত অবস্থায় থাকিয়া মৃত্যুমুখে পতিত হন। দারোন্নাবেয়া কিম্বা আবওয়া নামক স্থানে তাহাকে দফন করা হয়। হজরত সেই সময় দুই মাস মাতৃ-গর্ভে ছিলেন, সেই সময় তাহার পিতা TET করেন। আর একদল বিদ্বান্ বলিয়াছেন যে, হজরতের পয়দা হওয়ার দুইমাস কিন্বা সাত মাস অথবা ২৮ মাস পরে তিনি এস্ডতেকাল করেন। প্রথম মতটি সমধিক প্রসিদ্ধ ও যুক্তিযুক্ত; এবনো কছির, ওয়াকেদী এবনে-ছা"দ, বালাজুরি ও জাহাবি এই মতের সমর্থন করিয়াছেন। আবদুল্লাহ কত বয়সে ইহধাম ত্যাগ করিয়াছিলেন, ইহাতে মতভেদ হইয়ছে। ওয়াকেদি ২৫ বৎসরকে সমধিক প্রামাণ্য বলিয়াছেন, আবু আহমদ হাকেম ৩০ বৎসর স্থির করিয়াছেন, কেহ ২৮ বৎসর বলিয়াছেন। হাফেজ আলায়ি ও হাফেজ এবনো হাজার বলেন, সত্য মত এই যে, ভাহার বয়স ১৮ বৎসর ছিল। এমাম জালালুদ্দিন ছিউতি ইহা মনোনীত স্থির করিয়াছেন।
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।