মিলাদে মোস্তাফা(প্রথম ভাগ) Allama Boshirhati
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

পৌছিয়াছে, উক্ত বৃক্ষ হইতে সূর্য্য অপেক্ষা ৭০ গুণ دوج‎ একটি নূর (জ্যোতিঃ) বাহির হইয়াছে, আমি আরব ও আজমের লোকদিগকে উহার নিকট শির নত করিতে দেখিলাম, প্রত্যেকক্ষণে উহা অধিক হইতে অধিকতর উচ্চ, বৃহৎ ও জ্যোতিৰ্ম্ময় হইতে লাগিল, কখন উক্ত বৃক্ষ প্রকাশিত, কখন অপ্রকাশিত হইয়াছিল। আমি একদল কোরাএশকে দেখিলাম যে, উহার শাখাগুলি ধরিয়া রহিয়াছে, অন্যদল কোরাএশকে দেখিলাম যে, উহা কর্ত্তন করার সঙ্কল্প করিতেছে। যখন এই দল উক্ত বৃক্ষের নিকট উপস্থিত হইল, তখন একজন অপূৰ্ব্ব রূপবান সৌরভময় যুবক তাহাদিগকে ধৃত করিয়া তাহাদের পৃষ্ঠদেশের অস্থি চূর্ণ করিয়া দিল এবং তাহাদের চক্ষু অন্ধ করিয়া দিল। আমি হস্ত লম্বা করিয়া উহা ধরিতে ইচ্ছা করিলাম, কিন্তু উহা ধরিতে পারিলাম না। যুবক বলিল, ইহা তোমার ভাগ্যে ঘটাবে না। আমি বলিলাম, কাহার ভাগ্যে ঘটীবে? ١ যুবক বলিল যাহারা তোমার পূর্ব্বে উহা ধরিয়াছে তাহাদেরই ইহা ভাগ্য-নিহিত। আমি ইহা দর্শনে ভীত স্তম্ভিত অবস্থায় জাগরীত হইয়াছি।” আবদুল মোত্তালেব বলেন, আমি ভাগ্য গণনাকারিণী স্ত্রীলোকটার মুখ মণ্ডল বিবর্ণ হইতে দেখিলাম, তৎপরে সে বলিল, যদি তোমার স্বপ্ন সত্য হয়, তবে তোমার বংশোদ্তব এরূপ একজন লোক দুনইয়াতে আগমন করিবেন যে, পূৰ্ব্ব ও পশ্চিম দেশের লোকেরা তাহার আনুগত্য স্বীকার করিবে। ৮। জরকানি, ১/১০৩ পৃষ্ঠা سخ‎ এবনো-ছাস্দ, এবনোল বরকি, তেবরানি ও হাকেম বর্ণনা করিয়াছেন, আবদুল মোত্তালেব শীতকালে হায়মেনের দিকে যাত্রা করিয়া একজন জবুর og য়িহুদী বিদ্বানের নিকট উপস্থিত হইয়াছিলেন, তিনি বলিলেন হে আবদুল মোতালেব আমি তোমার কোন অঙ্গ পরিদর্শন করিতে অনুমতি চাইতেছি, তিনি বলিলেন, যদি গুপ্তাঙ্গ না হয়, তবে এই পরিদর্শনে আমার কোন আপত্তি নাই। তখন উক্ত বিদ্বান তাহার দুইটি নাসিকারদ্ধ পরিদর্শন করিয়া বলিলেন, আমি সাক্ষ্য প্রদান করিতেছি যে, তোমার একহস্তে বাদশাহি এবং অন্য হস্তে নবুয়ত রহিয়াছে।

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।