সিলাদে মোস্তফা | এবং তাহাদিগকে নিজের মানসা ও উহা পূর্ণ করার সংবাদ প্রকাশ করিলেন। তাহারা সকলেই বলিলেন যে, আপনি আমাদের মধ্যে যাহাকে CFTR | করিতে চাহেন, আমরা তাহা মান্য করিয়া লইব। তিনি বলিলেন, কাহাকে। কোরবাণী করিতে হইবে, তাহা গুটীকা পাতের দ্বারা নির্দিষ্ট করা হইবে, সকলেই তাহাই স্বীকার করিলেন, গুটাকা তাহার প্রিয়তম পুত্র আবদুল্লাহর নামে উঠিল। তখন আবদুল মোত্তালেব ছুরি সহ আবদুল্লাহর হস্ত ধরিয়া কোরবাণী স্থলে লইয়া গেলেন। কোরাএশদিগের নেতারা এই কার্যো বাধা প্রদান করিয়া বলিতে লাগিলেন যে, যতক্ষণ আপনি খোদাতায়ালার নিকট আপত্তি না দর্শীইবেন, ততক্ষন তাহাকে কোরবাণী করিতে দিব না, যদি চতুষ্পদ কোরবাণী করাতে +۴۶ সিদ্ধ হইয়া যায়, তবে তাহাই করিতে হইবে। যদি আপনি এইরূপ কার্য্য করেন তবে চিরকাল পুত্র কোরবাণী করার নিয়ম প্রচলিত থাকিবে, আপনি অমুক ভাগ্যগণনাকারিণী স্ত্রীলোকের নিকট গিয়া ব্যবস্থা জানিয়া আসুন। তাহারা উক্ত স্ত্রীলোকের নিকট উপস্থিত হইল, সে এই ব্যবস্থা প্রদান করিল, দশটি উটের নাম এবং আবদুল্লাহর নাম লিখিয়া গুটিকাপাত করা হউক, যদি পুত্রের নামে গুটিকা উঠে, তবে কুড়িটি উটের নাম লিখিয়া গুটিকাপাত করা হউক, এইরপ প্রত্যেক বারে দশ দশটি উট বৃদ্ধি করিতে করিতে যখন খোদা তোমাদের উপর রাজি হইয়া আবদুল্লাহকে নিষ্কৃতি দেন, তখন উটের নামে গুটিকা উঠিবে। সেই সময় তোমরা উটগুলি কোরবাণী করিবে। কোরাএশগণ প্রত্যাবর্তন করিয়া তাহাই করিতে লাগিলেন, অবশেষে একশত উটের উপর গুটিকা উঠিল। তখন একশত উট কোরবাণী করিয়া মনুষ্য, পক্ষী ও হিংশ্র জন্তুর জন্য ত্যাগ করা হইল। ৭। জরকানি, ১/৯০/৯১ পৃষ্ঠা ও দালাএলোনবুয়ত ১/২৬ পৃষ্ঠা 8 “আবদুল মোস্ভালেব একদিবস কা’বা গৃহের হাতিমে 86 ছিলেন, হঠাৎ তিনি একটি স্বপ্ন দর্শন করিয়া ভীত ও মহা বিব্রত হইয়া কোরাএশদিগের ভাগ্য গণনাকারিণী স্ত্রীলোকের নিকট উপস্থিত হইয়া বলিলেন, রাত্রিতে আমি একটি স্বপ্ন দেখিয়াছি যে, যেন একটি বৃক্ষ উৎপন্ন হইয়াছে, উহার শিরোদেশ আকাশ স্পর্শ করিয়াছে এবং উহার শাখাগুলি পূর্ব ও পশ্চিম দেশে — = 8o 1
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।