মিলাদে মোস্তাফা(প্রথম ভাগ) Allama Boshirhati
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

সেই সময় হইতে লোকে জমজমের পানি লইতে সমবেত হইত, যেহেতু উহা মছজিদল-হারামের এবং (হজরত) এছমাইল আঃ) এর কুঙা এবং অন্যান্য কুঙা অপেক্ষা সমধিক শ্রেষ্ঠ। আব্দ মান্নাফের বংশধরেরা এই হেতু অন্যান্য কোরাএশ দলের উপর গৌরব ও শ্রেষ্ঠত্ব লাভ করিয়াছিলেন। সেই হইতে তাহারা হাজিদিগকে পানি পান করাইতে থাকেন, আবদুল মোত্তালেবের বহু 5 ছিল, তিনি হজ্জের মওছুমে উহাদিগকে তথায় সংগ্রহ করিতেন এবং জমজমের নিকট একটি চরের হাওজে উট গুলির দুগ্ধ মধু সহ স্থাপন করিয়া এবং মোনাকা ক্রয় করিয়া জমজমের পানির সহিত ভিজাইয়া হাজিদিগকে পান করাইতেন। আবদুল মোত্তালেব মৃত্যু প্রাপ্ত হইলে হজরত আববাছ (রাঃ) এই কার্য্ের ভার গ্রহণ করেন। আবদুল-মোত্তালেবের দশটি- পুত্র সন্তান জন্মে, (১) হারেছ, (২) জাবির কিন্বা জোবাএর, (৩) হাজ্ল (৪) জেরার, (৫) মোকাও-ওয়াম, (৬) আবুলাহাব, (৭) আব্বাছ, (৮) হামজা, (৯) আবুতালেব, (১০) আবদুল্লাহ। এবনোছা’দ বলিয়াছেন, জমজমের ہج‎ খননের ৩০ বৎসরের মধ্যে তাহার পুত্রগণের সংখ্যা দশ পর্য্যন্ত পৌছিয়াছিল। একদিবস তিনি কা'বা গৃহের নিকট নিপ্রিত ছিলেন, এমতাবস্তায় তিনি স্বপ্রযোগে দেখিলেন যেন একজন লোক বলিতেছেন, হে আবদুল মোত্তালেব, তুমি এই গৃহের মালিকের নিকট যে মানসা করিয়াছিলে, তাহা পূর্ণ কর। তিনি ইহা দর্শনে ভীত কম্পিত অবস্থায় জাগরিত হইলেন, এবং একটি মেষ জবহ করিয়া দরিদ্রদিগকে ভক্ষণ করাইলেন। তৎপরে দিবসে তিনি 66 হইয়া স্বপ্রযোগে আদেশ প্রাপ্ত হইলেন যে, তুমি মেষ অপেক্ষা শ্রেষ্ঠতর জীবকে কোরবাণী কর। তিনি জাগরিত হইয়া একটি গো-কোরবাণী করিলেন। তৎপর দিবস নিদ্রিত হইয়া তিনি আদেশ প্রাপ্ত হইলেন যে, তুমি গো-অপেক্ষা শ্রেষ্ঠতর জীবকে কোরাণী কর। তিনি জাগরিত হইয়া একটি BB কোরবাণী করিয়া দরিদ্রদিগকে ভক্ষন করাইলেন। তৎপর দিবস তিনি নিদ্রিত হইয়া স্বপ্নে আদেশ প্রাপ্ত হইলেন যে, তুমি উট অপেক্ষা শ্রেষ্ঠতর বস্তুকে কোরবাণী কর। তিনি বর্লিলেন, তদপেক্ষা শ্রেষ্ঠতর বস্তু কি? অমনি উত্তর হইল যে, তুমি তোমার একটি পুত্র কোরবাণী করার মানসা করিয়াছিলে, তাহাই কোরবাণী কর।তিনি ইহা শ্রবণে মহা দুঃখিত অবস্থায় জাগরিত হইয়া সমস্ত পুত্রকে একত্রিত করিলেন

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।