মিলাদে মোস্তাফা(প্রথম ভাগ) Allama Boshirhati
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

প্রাপ্ত হইয়াছি নিশ্চই তাহা করিব। আবদুল মোস্তালেব সেই বিপদ সঙ্কুল সময়ে পুত্র হারেছ ব্যতীত অন্য কাহাকেও সহায়তাকারী না পাইয়া বলিয়াছিলেন যে, যদি তাহার দশটি সহায়তাকারী পুত্র হয়, তবে তিনি একটি পুত্রকে কোরবানী করিবেন। কোরাএশগণ তাহার কূপ খননের দৃঢ় সঙ্কল্প দেখিয়া তাহাকে বাধা প্রদান করা হইতে বিরত থাকিলেন। তিনি সামান্য পরিমাণ খনন করিলে, (হজরত) এছমাইলের কৃপ প্রকাশ হইয়া পড়িল, তখন তিনি আল্লাহতায়ালার নাম উচ্চারণ করিলেন এবং স্বপ্রটি সত্য বলিয়া বিশ্বাস করিলেন। উহা অধিক পরিমাণ খনন করিলে, জোরহোম সম্প্রদায়ের প্রোথিত ×× হরিণদ্বয় তরবারী ও জেরাগুলি প্রাপ্ত হইলেন। তখন কোরাএশগণ বলিতে লাগিলেন, আমরাও এই বস্তুগুলির অংশীদার হইব। আবদুল মোত্তালেব বলিলেন, না, তোমরা এই বস্তুগুলির শরিক হইতে পার না, কিন্তু আমরা গুটিকা পাতের দ্বারা এই বিবাদ মীমাংসা করিয়া লইব। তাহারা ইহাতেই রাজি হইয়া গেলেন, অবশেষে গুটিকাপাতের দ্বারা ইহাই স্থিরীকৃত হইল যে, সুবর্ণের হরিণদ্বয় কা’বাগৃহের এবং তরবারী ও জেরাগুলি আবদুল মোত্তালেবের প্রাপ্য হইল। তিনি কা’বার দ্বারে সুবর্ণের হরিণছয় স্থাপন করিলেন। অবশেষে তিনি কুপটি সম্পূর্ণরূপে খনন করিলেন সেই সময় কোরাএশগণ উহার অংশীদার হওয়ার দাবী করিতে লাগিলেন আব্দুল মোত্তালেব ইহা অস্বীকার করিয়া বলিতে লাগিলেন আল্লাহতায়ালা আমাকেই এই বিশিষ্ট দান স্থান করিয়াছেন। তাহারা বলিতে লাগিলেন, যদি আপনি এবিষয়ে সুবিচার না করেন, তবে আমরা ইহার সম্বন্ধে বিরোধ করিতে পশ্চাদপদ হইব না। আবদুল মোত্তালেব মধ্যস্থ দ্বারা এই বিরোধ মীমাংসা করিতে স্বীকৃত হইলেন। তাহারা শাম দেশের একটি ভাগ্য গণনাকারীণী স্ত্রীলোককে শালিস বলিয়া স্থির করিলেন। আবদুল মোত্তালেব ও কোরাএশদিগের প্রত্যেক দলের কতকগুলি লোক এই বিরোদ মীমাংসার জন্য 3137 উপর আরোহণ করিয়া শামদেশ অভিমুখে রওনা হইলেন, হেজাজ ও শামের মধ্যবর্তী ময়দানে আবদুল মোত্তালেব ও তাঁহার সহচরগণ পিপাসায় অধীর হইয়া মৃত্যু নিশ্চিত 7 অন্যান্য কোরাএশদিগের صن‎ E e SEE ৩৭

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।