মিলাদে মোস্তাফা(প্রথম ভাগ) Allama Boshirhati
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

৪। মাওয়াহেবে-লাদুন্নির টিকা জরকানি, ১/৮১/৮২ পৃষ্ঠা = হাফেজ নায়ছাপুরী, কা*বোল-আহবারতে উল্লেখ করিয়াছেন, হজরতের নূর মোবারক আবদুল-মোত্তালেবের মধ্যে স্থানাত্তরিত হয়, তিনি বয়ঃপ্রাপ্ত হইয়া এক দিবস কা’বাগৃহের হাতিমের মধ্যে নিদ্রিত হইলেন তিনি জাগরিত হইয়া নিজের চক্ষে সুরমা মস্তকে তৈল ও গাত্রে সুন্দর পরিচ্ছদ দেখিয়া আশ্চার্য্যান্বিত হইলেন এবং কে এইরূপ করিয়াছেন, তাহা নির্ণয় করিতে পারিলেন না। ইহাতে তাহার চাচা মোত্তালেব তাহার হস্ত ধরিয়া কোরাএশদিগের গণকগণের নিকট লইয়া গিয়া তাহাদিগকে এই সমস্ত বৃত্তান্ত অবগত করাইলেন, ততশ্রবণে তাহারা বলিল, আল্লাহতায়ালা এই নবযুবককে বিবাহ করিতে আদেশ করিতেছেন, ইহাতে তিনি প্রথমে কায়লা নামী স্ত্রীলোকের সহিত তাহার বিবাহ করাইয়া দেন, সেই ্ত্রী-লোকটি মৃত্যুমুখে পতিত হইলে ফতেমা :۹ স্ত্রীলোকের সহিত তাহার বিবাহ দেন, ইহার গর্ভে ( হজরত ) আবদুল্লাহ জন্মগ্রহণ করেন।” ৫। জরকানি, ১/৮২ পৃষ্ঠা = “আবদুল মোত্তালেবের শরীর হইতে মৃগনাভি সৌরভ বাহির হইত, তাহার মুখমণ্ডলে (চেহারাতে) রাছুলুল্লাহ (ছাঃ) এর নূর দীপ্তিমান হইল, যখন কোরাএশদিগের মধ্যে মহা দুর্ভিক্ষ উপস্থিত হইত, তখন তাহারা আবদুল মোত্তালেবের হস্ত ধরিয়া ছবির নামক পর্ব্বতের উপর লইয়া গিয়া তাহার ললাটস্থিত নূরের অছিলায় পানির জন্য প্রার্থনা করিতেন, আল্লাহতায়ালা সেই নূরের বরকতে আধক পরিমান বারি বর্ষণ করিতেন।” ৬। জরকানি ১/৯২-৯৭ পৃষ্ঠা রেয়াজছ سج‎ “হিজরত এবরাহিম (আঃ) আল্লাহতায়ালার আদেশক্রমে (হজরত) হাজেরা ও এছমাইল (আঃ) কে জনশূন্য পানি খাদ্য বিহীন মক্কা প্রান্তরে ত্যাগ করিয়া গেলেন, কেবল এক মশক পানি ও সামান্য পরিমান খেজুর দিয়া গিয়াছিলেন। পানি শেষ হইয়া গেল, (হজরত) ইছমাইল (আঃ) পিপাসায় অস্থির হইয়া পড়িলেন, তখন তাহার মাতা হজরত হাজেরা (আঃ) পানি অনুসন্ধানে গিয়া পানি পাইলেন না, এই জন্য তিনি ছাফা পর্ব্বতের উপর দণ্ডয়মান হইয়া আল্লাহতায়ালার নিকট (হজরত) এছমাইল (আঃ) এর পানির জন্য দোয় করিলেন, তৎপরে তিনি মারওয়া পর্ব্বতের উপর আরোহণ করিয়া

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।