মিলাদে মোস্তাফা(প্রথম ভাগ) Allama Boshirhati
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

করিলেন যে, হে ইছা, তুমি মোহাম্মদের উপর ইমান আন এবং তুমি তোমার || উম্মতকে তাঁহার উপর ইমান আনিতে আদেশ প্রদান কর। যদি মোহাম্মদ না হইতেন, তবে আমি আদম, বেহেশত ও দোজখকে সৃষ্টি করিতাম না। আমি আর্শকে পানির উপর সৃষ্টী করিয়াছিলাম, ইহাতে আর্শ কম্পিত হইতে লাগিল, তখন আমি উহার উপর লাএলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রাছুলুল্লাহ লিপিবদ্ধ করাইলাম অমনি আর্শ স্থির হইয়া গেল।” ২৭ । প্রচলিত তওরাত দ্বিতীয় বিবরণ, ১৮ অঃ, ১৮/১৯ পদ ১৮। আমি উহাদের কারন উহাদের ভ্রাতৃগণের মধ্য হইতে তোমার সদৃশ্য একভাববাদীকে উৎপন্ন করিব ও তাহার মুখে আমার বাক্য দিব, তাহাতে আমি তাহাকে যে যে আজ্ঞা করিব, তাহা তিনি উহাদিগকে কহিবেন। ১৯। আমার নামে তিনি যে যে বাক্য কহিবেন, তাহাতে যে জন অবধান না করিবে তাহার কাছে আমি শোধ লইব।” উপরোক্ত পদদ্বয়ে বুঝা যায় যে, আল্লাহতায়ালা বনিই্সাইলের ভ্রাতৃগণ হইতে অর্থাৎ ইছমাইল বংশধরগণ হইতে হজরত মুছার তুল্য একজন পয়গন্বর প্রেরণ করিবেন, খোদার কালাম তাহার ام‎ থাকিবে, তাহার বিরুদ্ধাচারণকারী শাস্তিগ্রস্থ হইবে | ইহা হজরত মোহাম্মদ (ছাঃ) এর সম্বন্ধে কথিত হইয়াছে, ইহাতে কোন সন্দেহ নাই। ২৮। দ্বিতীয় বিবরণ, ১৩ অঃ, ২/৩ পদ “সদা প্রভু সীনয় হইতে আইলেন ও সেয়ী হইতে তাহাদের প্রতি উদিত হইলেন, তিনি পারন পর্বত হইতে আপন তেজ প্রকাশ করিলেন ও অযুত অযুত পুণ্যবানের সভা হইতে আইলেন, ও তাহাদের জন্য তাহার দক্ষিণ হস্ত হইতে ব্যবস্থারপ অগ্নি উৎপন্ন হইল। সীনয় হজরত মুছার নবুয়ত প্রাপ্তির স্থান, সেয়ীর হজরত ইছার নবুয়ত প্রাপ্তির স্থান ও পারন হজরত মোহাম্মদ (ছাঃ) এর নবুয়ত প্রাপ্তির স্থান__যাহাকে হেরা পর্বত নামে অভিহিত করা হয়। ইহাতে হজরত মোহাম্মদ (ছাঃ)-এর নবুয়তের ভবিষ্যবাণী করা হইয়াছে। ২৯। গীত পুস্তক (প্রচলিত জবুর) ৪৫ অঃ, ২-৫ পদ-_ | ২৬

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।