মিলাদে মোস্তাফা(প্রথম ভাগ) Allama Boshirhati
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

তাঁহারা প্রত্যেক উচ্চ ও নিন্নস্থলে প্রত্যেক অবস্থায় আমার সুখ্যাতি করিবে, তাহারা কটিদেশে বন্ধন করিবে, হস্তপদ ও মুখমণ্ডল পাক করিবে, দিবসে রোজা করিবে, রাত্রিতে এবাদাত করিবে, তাহাদের অল্প নেকী আমি কবুল করিব এবং লা ইলাহা ইল্লালাহ পাঠের জন্য তাহাদিগকে বেহেশতে দাখিল করিব। (হজরত) মুছা (আঃ) বলিলেন, তুমি আমাকে তাহাদের নবি কর। আল্লাহ বলিলেন, তাহাদের নবি তাহাদের শ্রেণীর মধ্য হইতে হইবেন। (হজরত) মুছা বলিলেন, আমাকে উক্ত নবীর উম্মত ge কর। আল্লাহ বলিলেন, তিনি পরবর্তী জামানায় আগমন করিবেন, আর তুমি তাহার পূর্ব্বে আগমন করিয়াছ, আমি তোমাকে ও তাহাকে দারোল জালালে' রেহানী) জগতে একত্রিত করিব” ২৫। খাছায়েছোল কোবরা, ১/৪৪ পৃষ্ঠা; _ “বিয়হকি বর্ণনা করিয়াছেন, অহাব বেনে মোনাব্বাহ বলিয়ছেন আল্লাহতায়ালা জবুর কেতাবে (হজরত) দাউদ (আঃ) এর উপর এই অহি নাজিল করিয়াছিলেন যে, হে দাউদ তোমার পরে একজন নবী আসিবেন যাহার নাম আহমদ মোহাম্মদ হইবে, তিনি অতি সত্যবাদী নবী হইবেন, আমি কখনও তাহার উপর কোপাদ্ধিত হইব না এবং তিনিও কখনও আমার আদেশ লঙঘন করিবেন না, আমি তাহাকে প্রথম ও শেষ সকল অবস্থায় গোনাহ হইতে রক্ষা করিব। তাহার উম্মত অনুগ্রহ প্রাপ্ত হইবে, আমি তাহাদের উপর নবিগনের ন্যায় ফরজ, নফল, এবাদত, ওজু, গোছল, হজ্জ ও জেহাদের হুকুম করিব, তাহারা যখন কেয়ামতে আমার নিকট উপস্থিত হইবে, তখন নবিগণের ন্যায় নূর জ্যোতিঃ) প্রাপ্ত হইবে। হে দাউদ, আমি মোহাম্মদ ও তাহার উম্মতকে সমস্ত উন্মতের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করিয়াছি, তাহাদিগকে এরূপ ছয়টি বিষয় প্রদান করিয়াছি, যে সমুদয় অন্যান্য উম্মতকে প্রদান করি নাই এবং ভ্রমবশতঃ কোন কাৰ্য্য করিলে, তাহাদিগকে শাস্তি প্রদান করিব না।” ২৬। জারকানী, ১/৪৪ পৃষ্ঠাঃ “হাকেম বর্ণনা করিয়াছেন, (হজরত) এবনো আব্বাছ (রাঃ) বলিয়াছেন আল্লাহতায়ালা হেজরত) ইছা (আঃ) এর উপর এইরূপ অহি নাজিল ২৫

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।