“এবনো-জওজি উল্লেখ করিয়াছেন, যে সময় হজরত আদম (আঃ) হাওয়া বিবির সহিত সঙ্গম করার চেষ্টা করিলেন, তখন তিনি তাহার নিকট মোহর লইতে চেষ্টা করিলেন। তিনি বলিলেন হে আমার প্রতিপালক, আমি তাহাকে কিমোহর প্রদান করিব? আল্লাহ-বলিলেন, তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ (ছাঃ) এর উপর ২০ বার দরুদ পাঠ কর, ইহাই তাহার মোহর হইবে।” ১১। মাওয়াহেবে-লাদোৰিয়া, ১/১২ পৃষ্ঠা (হজরত) ওমার বেনেল খাত্তাব রেওয়াএত করিয়াছেন হজরত নবি (ছাঃ) বলিয়াছেন, (হজরত) আদম (আঃ) নিষিদ্ধ ফল ভক্ষণ করার পরে বলিয়াছিলেন, হে আমার প্রতিপালক আমি মোহাম্মদ (ছাঃ) এর অছিলায় প্রার্থনা করিতেছি, তুমি আমাকে মা’ফ করিবে না? আল্লাহ বলিলেন হে আদম, এখন পর্যন্ত আমি মোহাম্মদকে পৃথিবীতে প্রেরণ করি নাই, তুমি কিরূপে তাহাকে জানিতে পারিলে? (হজরত) আদম (আঃ) বলিলেন, যখন তুমি নিজ শক্তিতে আমাকে সৃষ্ঠী করিয়া আমার মধ্যে আত্মা ফুৎকার করিয়াছিলে, আমি মস্তক উত্তোলন পূৰ্ব্বক আরশের পাদদেশে “লাএলাহ ইল্লাল্লাহ মোহাম্মাদুর রাছুলুল্লাহ” লিখিত দেখিয়াছিলাম, ইহাতে আমি বুঝিয়াছিলাম যে, তোমার নামের সহিত যাহার নাম যোগ করিয়াছ,তিনি তোমার নিকট সব্র্বাপেক্ষা অধিক প্রিয়পাত্র হইবেন। আল্লাহ বলিলেন, হে আদম তুমি সত্য কথা বলিয়াছ, তিনি সৃষ্টার মধ্যে আমার নিকট সব্ব্বাপেক্ষা অধিক প্রিয়পাত্র। যখন তুমি তাহার অছিলায় আমার নিকট প্রার্থনা করিয়াছ, তখন তোমাকে মা*ফ করিলাম, আর যদি মোহাম্মদ না হইতেন, তবে আমি তোমাকে সৃষ্টী করিতাম না। বয়হকি এই হাদিছটি উল্লেখ করিয়াছেন। ১২। কোর-আন, ছুরা বাকারাহ্ ٤ے َ 2 2 22 ت EY a ৬0134 يتوا عَليَهم ايك পপ PALES 3237227 20422 د lL الكتبّ وَ الحكمة STG ٭
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।