“যে সময় আল্লাহ (হজরত) আদম (আঃ) কে সৃষ্টি করেন তাহাকে এলহাম করেন, আদম বলিলেন, হে আমার প্রতিপালক তুমি আমার 'কুনিয়তি' নাম আবু মোহাম্মদ রাখিলে কেন? আল্লাতায়ালা বলিলেন, হে আদম, তুমি তোমার মস্তক উত্তোলন কর। ইহাতে তিনি TET উত্তোলন পূর্বক আরশের পরদাগুলির উপর (হজরত) মোহাম্মদ (ছাঃ) এর নূর দেখিতে পাইয়া বলিলেন, হে আমার প্রতিপালক, এই নূরটি কি? তদুত্তরে তিনি বলিলেন, ইহা তোমার সম্ভানগণের মধ্যে একজন নবীর নূর, আসমানে তাহার নাম| আহমদ ও জমিনে তাহার নাম মোহাম্মদ। যদি তিনি সৃজিত না হইতেন, তবে তোমাকে সৃষ্টি করিতাম না এবং আসমান ও জমিনকে সৃষ্টি করিতাম না।” পাঠক, মনে রাখিবেন, সাধারণ লোকে মিলাদ শরিফে لولاكا لما خلقت الافلاك 'লগলাকা লামা খালকতোল আফলাক" পাঠ করিয়া থাকে, কিন্তু মাওলানা শাহ আবদুল আজিজ সাহেব ফাতাওয়ায়- আজিজিতে লিখিয়াছেন যে, এইরূপ শব্দের কোন হাদিছ পরিলক্ষিত হয় নাই। মাওলানা আশরাফ আলি ছাহেব ফাতাওয়ায়-এমদাদিয়াতে লিখিয়াছেন যে, ইহা জাল কথা। মোল্লা আলি কারী লিখিয়াছেন, ইহার মর্ম্ম সহিহ, কিন্তু কোন কোন বিদ্বান উহা জাল কথা বলিয়া প্রকাশ করিয়াছেন। ৯। জরকানি, ১/৪৯/৫০ পৃষ্ঠা ہے “যে সময় আল্লাহ (হজরত) আদমকে সৃষ্টী করিলেন, (হজরত) মোহাম্মদ (ছাঃ)-এর নূরকে তাহার পৃষ্ঠদেশে স্থাপন করিলেন। তখন উক্ত নূর তাহার ললাটদেশে দীপ্তমান হইতেছিল, এমন কি অন্যান্য নূরগুলিকে ক্ষীণপ্রভ করিয়া ফেলিল। তৎপরে আল্লাহ তাহার রাজ্যের সিংহাসনে তাহার স্থান দিলেন এবং উহাকে ফেরেশতাগণের বাজুর উপর স্থাপন করিলেন। তাহারা উক্ত আদমকে আসমান সমূহে বিচরণ করাইলেন, যেন তিনি তাহার আত্মিক জগতের আশ্চর্য্যজনক বিষয়গুলি পরিদর্শন করেন।” ১০। জরকানি, ১/৫২/৫৩ পৃষ্ঠা £__ ১৪
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।