চারি অংশে বিভক্ত করিয়া এক অংশ-দ্বারা ইমানদারগণের চক্ষের জ্যোতি দ্বিতীয় অংশ দ্বারা তাহাদের অস্তরের জ্যোতিঃ অর্থাৎ আল্লাহ-তায়ালার মা'রেফাত এবং তৃতীয় অংশ দ্বারা তাঁহাদের প্রেমের জ্যোতিঃ অর্থাৎ তওহিদ সৃষ্টি করিলেন।” এস্থলে দুইটি কথা স্মরণ রাখা কর্তব্য, প্রথম এই যে, এই হাদিছে বুঝা যায় যে, সর্ব প্রথমে হজরতের নূর সৃজিত হইয়াছিল। আহমদ ও তেরমেজি রেওয়াএত করিয়াছেন £__ আল্লাহ্ প্রথমে কলমকে সৃষ্টি. করিয়া বলিয়াছিলেন, হে কলম তুমি লেখ। কলম বলিয়াছিল, হে আমার প্রতিপালক, আমি কি লিখিব? আল্লাহ বলিয়াছিলেন প্রত্যেক বস্তুর অদৃষ্ট (তকদির) লেখ। সহিহ হাদিছে আছে £__ “রাছুল (ছাঃ) বলিয়াছেন, আল্লাহতায়ালা আসমান ও জমিন সৃষ্টির ৫০ সহস্র বৎসর পূর্বের সৃষ্ট বস্তুগুলির অদৃষ্ট নির্ধারণ করিয়াছিলেন, সেই সময় তাহার আর্শ পানির উপর ছিল। এই হাদিছে বুঝা যায় যে, কলমের পূৰ্ব্বে আর্শ সৃজিত হইয়াছিল। আবু-রজিনের হাদিছে আছে, আর্শের পূর্ব্বে পানি সৃজিত হইয়াছিল। সত্য মত এই যে, প্রথমে হজরতের নুর সৃজিত হইয়াছিল, তৎপরে অন্যান্য বস্তু সৃজিত হইয়াছিল। দ্বিতীয় কথা এই যে জরকানি উক্ত হাদিছের মৰ্ম্মে লিখিয়াছেন, অন্য কাহারও মধ্যস্থতা ব্যতীত খোদার এরাদায় হজরতের নূর সৃজিত হইয়াছিল। উহার এরূপ অর্থ হইতে পারে না। খোদার নূরের অংশ হইতে হজরতের নূর সৃজিত হইয়াছিল। আছারে-মরফুরা, ২৭২ পৃষ্ঠাঃ সাধারণ লোক মিলাদ শরিফে বর্ণনা করিয়া থাকে যে, হজরত মোহাম্মদ (ছাঃ)-এর নূর খোদার নূরের অংশ বিশেষ, ইহা বাতীল মত, কেন না ইহাতে হজরতের খোদার অংশ হওয়া সাব্যস্ত হয় কিন্তু তিনি অংশ বিহীন এক। মছনদে আবদুর রাজ্জাক নামক হাদিছ গ্রন্থে হজরতের নূর সৃষ্টি সম্বন্ধে যে হাদিছটি বর্ণিত হইয়াছে, উহার মর্ম এই যে, খোদাতায়ালা
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।