শেখ তকিউদ্দিন সুবকি লিখিয়াছেন, উপরোক্ত আয়তে হজরত মোহম্মদ (ছাঃ)-এর মহান পদ ও উচ্চ মর্য্যাদার কথা জুলস্তভাবে প্রকটিত হইতেছে। যদি তিনি অন্যান্য নবিগণের জামানায় প্রেরিত হইতেন, তবে তিনি তাহাদের রাছুল হইতেন। হজরত আদম (আঃ) হইতে আরম্ত করিয়া কেয়ামত অবধি সমস্ত লোকের পক্ষে তাহার নবুয়ত ও রেছালতের প্রতি ইমান আনা আবশ্যক হইত এবং সমস্ত নবী ও তাহাদের উম্মতগণ তাহার | উন্মতভুক্ত হইতেন। হাদিছ শরীফে উল্লিখিত হইয়াছে যে, আমি সমস্ত লোকের নবীরূপে প্রেরিত হইয়াছি। ইহাতে একথা বুঝা যায় না যে, তিনি কেবল তাহার জামানার বা তৎপরবর্তী জামানার লোকদিগের নবী ছিলেন। বরং ইহা বুঝা যায় যে, তাহার পূর্ববর্তী জামানার লোকদিগেরও নবী ছিলেন। ইহাতে নিন্নোক্ত হাদিছের f প্রকাশ হইয়া পড়িল; “যে সময় আদমের দেহের মধ্যে প্রাণ না আসিয়াছিল, সেই সময় আমি নবী ছিলাম।” উপরোক্ত বিবরণে বেশ বুঝা যায় যে, হজরত মোহাম্মদ (ছাঃ) নবীগণের নবী ছিলেন, এই হেতু মে’রাজের রাত্রে তিনি নবীগণের এমাম হইয়া নামাজ পড়িয়াছিলেন এবং পরকালে সমস্ত নবী তাঁহার প্রশংসা-পতাকার (লেওয়াওল হামদের) তলে আশ্রয় গ্রহণ করিবেন। ২। মেশকাত, ৫১৩ পৃষ্ঠা: 5 5280 ৫৫০৩৪ ও ০৪ قَانُوَايَارَسْوْلَ الله 4৫ ও الج ৪৪৫৫3 তেরমেজি বর্ণনা করিয়াছেন ; — “সাহাবাগণ বলিলেন, ইয়া রাছুলাল্লাহ কোন সময় আপনার নবুয়ত সাব্যস্ত হইয়াছে? হজরত বলিলেন, যখন আদমের দেহ প্রাণহীন অবস্থায় ছিল।”
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.