দু YT ۸)۵ = উনাদেরকে চ্যালেঞ্জ প্রত্যাহার করতে অনুরোধ করলাম, বললাম ক্ষতিটা উনাদেরই হবে, ফায়দা হবে বালাকোটিদের। অপেক্ষা করলাম ২২ দিন। উনারা কোন পদক্ষেপ নিলেন না। বাধ্য হয়ে অক্টোবরের ৮ তারিখে শুরু হল “আলা হযরত সমাচার” যা বেরিয়ে এল তা নিতান্তই দুঃখজনক। কোটি টাকার চ্যালেঞ্জের একটি বরকত হল “দুই ফাজিলের গোস্তাখী”। উনারা যদি সেই ২২ দিন সময়ে সঠিক পদক্ষেপ নিতেন আজকে হয়তো তাদের এত লেজেগোবরে অবস্থা হতোনা। শায়খে ইন্নামা, গোপন সুন্নতী, শায়খ বিহারী, ইন্ডিয়ান মুফতি, সিরাজনগরী বাপ-পুত যারাই মুখ খুলেছেন মূর্খ তার প্রমাণ দিয়েছেন। ভুল হয়ে গেলে আমি স্বীকার করি তা প্রমাণিত। তবে আমি সরাসরি কিতাব দেখিয়ে দিচ্ছি। আলা হযরত / ফাজিলে বেরলভী সমাচার সুন্নীয়তের দলীলের নাম। জবাব কিছুই হয়নি। জবাব একেবারে না দিলে আরো ভালো করতেন, জাতি যদিও আপনাদের এত লেজে-গোবরে-পেশাবে অবস্থা দেখা থেকে বঞ্চিত হত। যা হওয়ার হয়ে গেছে, এখন সবাই মিলে তাওবা করুন। আপনাদের গোস্তাথী আপনাদের কিতাব থেকে সরাসরি আমরা প্রমাণ করে দিয়েছি। বানোয়াট সব আকীদা প্রত্যাহার করুন, 78115۹ আদি ও আসল আকীদায় ফিরে আসুন। বালাকোট আমাদের কোন আ’ইব নয়, বালাকোট আমাদের অহংকার। শহীদে বালাকোটের রুহানী সন্তানেরা শুধু আঘাত মুকাবেলায়ই করতে জানেনা, পাল্টা আঘাতও করতে জানে। মুহাম্মাদ আইনুল হুদা নিউইয়র্ক আগস্ট ১, ২০২১ দুই ফাজিলের গোস্তাখী ৭
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।