দু 297 (EIN ৬ ছোট কলিজা নিয়ে মুকাবেলা করতে পারবেন না। ইত্যাদি। পরিস্থিতি স্বাভাবিক হল বলেই মনে হল তবে আমি ফিরে গেলাম আমার কাতার জীবনের এ গবেষণায় “বেরলভিবাদ” কি? এখন কিতাবও পাওয়া যাচ্ছে। সালাফীবাদ মুকাবেলার সাথে সাথে এই কাজও আমার অব্যাহতভাবে চলতে থাকল সঙ্গোপনে। এ সময় কয়েকজন এডমিন মিলে “আজাদী আন্দোলন” নামে একটি ফেইসবুক পেইজ বা গ্রুপ করলেন তইয়বিদের জবাব দেয়ার জন্য। এডমিন সাইয়িদ আযহার উদ্দীন সাহেব কারো একটি লেখা এই গ্রুপে পোষ্ট করেন। আমার জানা ছিল না। বহুদিন পর ২০১৮ সালের শেষ দিকে সম্ভবত এ লেখাটি সামনে চলে আসে। বেরলভী কয়েকজন হযরত আমার কাছে এই বিষয়ে জানতে চান। আমি সত্যটি তুলে ধরি। খুব সম্ভব ২০১৯ সালের শেষার্ধে মাওলানা আশরাফুজ্জামান সাহেবের কোটি টাকার চ্যালেঞ্জ। মাওলানা সদরুল আমীন জগন্নাথপুরী চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এরপর চ্যালেঞ্জ গ্রহণ করলেন মুফতি মাওলানা শাহ আলম সাহেব। আমি সবই দেখছি কিন্তু কিছু বলছিনা । বিভিন্নজন কল দেন আমার জবাব ছিল উনারা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন দেখা যাক কি হয়। ম্যাসেঞ্জারেও কল আসে, অপরিচিত হলে রেসপন্স করিনা। একদিন কল দিলেন মুফতি মাওলানা শাহ আলম সাহেব। এই বিষয়ে অনেক কথা হল। এই সময় কয়েকদিন যাবত হালিশহর দরবার থেকে একজন কল দিতেন আমি আন্সার দিতাম না। যেদিন শাহ আলম সাহেবের সাথে কথা হচ্ছিল তার আগের দিনও উনি কল দিয়েছিলেন আমি রেসপন্স করিনি। মুফতি শাহ আলম সাহেবের কাছে জানতে চাইলাম হালিশহর দরবার সম্পর্কে। মুফতি সাহেব জানেন এবং এটাও জানেন উনি আমার সাথে যোগাযোগ করছেন। পরদিন আবার কল দিলেন উনি। নামটা বলা ঠিক হবে কি না জানিনা। দীর্ঘক্ষন উনি আমার সাথে কথা বললেন। জাযাহুল্লাহু খাইরান। উনি আমাকে উৎসাহিত করলেন এই বিষয়ে এডভান্স হতে। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর আমি একটি ভিডিওবার্তা দিলাম বেরলভীদেরকে। শিরোনাম ছিল “কোটি টাকার চ্যালেঞ্জ, আত্মঘাতী 5 ফেতনা দমনে চ্যালেঞ্জ গ্রহণে আমরা বাধ্য, মারহাবা মুফতি শাহ আলম ও মাওলানা সদরুল আমীন, সত্য প্রকাশে আমরা আপনাদের পাশে”। ৬ € দুই ফাজিলের গোস্তাখী
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।