দুই ফাজিলের গোস্তাখী মুহাম্মাদ আইনুল হুদা
/ ৫০
📝 লেখা 📖 পিডিএফ

দুই YT ١۷۷ ৫ আস্তে আস্তে আসল বেরলভীদের সাথেও পরিচয় ঘটতে লাগলো, বুঝতে শুরু করলাম সেই ছোট বেলায় কুলাউড়া শহরে একটি মাহফিলে আমার গ্রামের মরহুম কারী আব্দুল হান্নান (চেরাগ কারী) সাহেব যখন তরীকায়ে মুহাম্মাদিয়া বলে শ্লোগান দিয়েছিলেন তখন কেন বক্তা মাওলানা আব্দুল করীম সিরাজনগরী সাহেব রাগতঃ চেহারায় উনার দিকে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন। লেখালেখির সুবাদে বন্ধুত্ব হয়ে উঠল আবুধাবী প্রবাসী বন্ধুবর মাওলানা নুরুল আবসার তইয়বী সাহেবের সাথে। একসময় তাদের নানান ফাইজলামী সবই জানা হলো। আমাদের শীর্ষস্থানীয় উত্তাদগণ ওদের এইসব বাড়াবাড়িতে পাত্তা দিতেন না, শুধু বলতেন ওরা মাফতুন। সেই থেকে ২০১৬ সাল পর্যন্ত বেরলভী, দেওবন্দী সকলের সাথেই স্বাভাবিক সম্পর্ক রেখেই আমার চলা। ফেইসবুকের সুবাদে তইয়বি সাহেবের একটি লেখাও পড়লাম সাইয়িদ আহমাদ শহীদ রাহিমাহুল্লাহ'র বিরুদ্ধে। ২০১৫ সালে যখন আহলুস সুন্নাহ মিডিয়া গঠন হল এবং সালাফীদের বিভিন্ন ফিতনার জবাব দেয়া শুরু করলাম তখন ওরা ছাড়া বাকী সকলের সাথেই আমার সম্পর্ক, আন্তরিকতা আরো গভীর হল। ওয়াটসাপে আহলুস সুন্নাহ মিডিয়ার নামে বিভিন্ন গ্রুপ খুলা হল। গ্রুপ সমূহে মূলধারা আহলে সুন্নাত এবং বেরলভী আহলে সুন্নাত সবাই জায়গা পেলেন। প্রয়োজনমত বিশ্বের বিভিন্ন দেশ থেকে এডমিন নেয়া হল। একটি গ্রুপে এড করা হল বন্ধুবর তইয়বিকে। সম্ভবত ২০১৬ সালের কোন এক সময় আমাদের ওয়াটসাপের কোন একটি গ্রুপে বন্ধুবর তইয়বি সাহেব উনার এ লেখাটি শেয়ার করেন। শুরু হলো দারুন ঝামেলা। বিভিন্ন এডমিন এবং পরিচিতজন আমাকে দায়ী করা শুরু করলেন। অভিযুক্ত হয়ে গেলাম আমি। আরো যোগ হলো আমি কোন জবাব দিচ্ছিনা কেন? আমি বললাম সমস্যাটা অনেক পুরাতন, হঠাত করে মধ্যখান থেকে কি বলব! তাছাড়া আমরা মুকাবেলা করছি পুরা সালাফী বিশ্বকে, এইসব এই ঝামেলায় জড়ালে ওরা হাসবে। তারপরও দায়মুক্তি হোক আর দায়িত্ববোধ থেকে হোক কয়েকজনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ২টি ভিডিও করা হল “বৃটিশ ভারত দারুল ইসলাম”। আমি বললাম আমাদের মাথায় আঘাত করবেন না, আমরা পাল্টা আঘাত করলে সইতে পারবেন না, কলিজা বড় করে রাখবেন, আমরা শুরু করলে দুই ফাজিলের গোস্তাখী @ ৫

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।