TIT ITT MOSTE :أ ফাজিলে বেরলভী যে একটি শর্তে বৃটিশ ভারতকে দারুল ইসলাম বলেছেন সেই শর্তটি ইমাম আবু হানীফা, ইমাম মুহাম্মাদ বা ইমাম আবু ইউসুফ রাহিমাহুমুল্লাহ কেউ বলেননি । অথচ তিনি দাবী করেছেন ৩ ইমামই বলেছেন!!! শর্তটি হচ্ছে দ্বীনের শাআইর তথা জুমা, দুই ঈদ, আজান, ইকামত, জামাতের সাথে ৫ ওয়াক্ত সালাত ইত্যাদী প্রকাশ্যে আদায় করার সুযোগ প্রতিষ্ঠিত থাকা। ফাজিলে বেরলভী গর্বের সাথে ইমাম আবু হানীফার ৩টি শর্তের ২টিকে গোপন করেছেন, অবশিষ্ট ১টি শর্তকে বানিয়েছেন ২টি, আর নিজের থেকে যোগ করেছেন ১টি। উল্লেখ্য ইমাম আবু হানীফার মতে ৩টি শর্তের ভিত্তিতে দারুল ইসলাম দারুল হারব হয়ে যায়। ইমাম ব্সাব্ হানীফার € ম্ণনঃ (যে ও শর্ড দারুল ইমলাম দারদল গ্রব য়ে যায়) ১ - দারুল ইসলামে প্রকাশ্যে কাফেরদের হুকুম আহকাম / হুকুমত প্রতিষ্ঠিত হওয়া এবং ইসলামের হুকুম মত হুকুমত পরিচালনা না করা। ২-_ দারুল ইসলাম দারুল হারবের সাথে সংযুক্ত হওয়া, মধ্যখানে অন্য কোন ইসলামী শহর বা দেশ না থাকা। ৩ - দারুল ইসলামে কোন মুমিন এবং জিম্মী অবশিষ্ট না থাকা। , ৪ ইমামের নামে ফাজিলে বেরলভ্ভীর উল্লেখিভ ৪ ম্পভঃ ১ _ মুশরিকদের হুকুম আহকাম / হুকুমত প্রতিষ্ঠিত হওয়া । ২ -_ ইসলামের হুকুম আহকাম মত হুকুমত পরিচালনা না করা। ৩ _ ইসলামের শাআইর তথা জুমা, দুই ঈদ, আজান, ইকামত, জামাতের সাথে ৫ ওয়াক্ত সালাত ইত্যাদী প্রকাশ্যে আদায়ের সুযোগ না থাকা।
— صفحة ٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.