আলা হযরত সমাচার — খণ্ড ৭
/ ৩২০
📝 লেখা 📖 পিডিএফ

* আমি এখনো মনে করি ফাজিলে বেরলভী সাইয়িদ আহমাদ শহীদ রায় বেরেলীকে কাফির ফতোয়া দেননি এবং কাফির ফতোয়া দেয়ার মত কোন কারণও নেই। ফাজিল বেরলভী"র অনুসারী একাংশ এই বিষয়ে আমার সাথে একমত। অপর অংশ মনে করেন তিনি শহীদে বালাকোটকে কাফের বলেছেন। ওয়াল্লাহু আলামু। তবে ফাজিলে বেরলভী শাহাদাতে বালাকোট সম্পর্কে অসত্য বয়ান করেছেন তার কিতাবে। * ইসমাইল দেহলভী সম্পর্কে হযরতের কিতাবে অবাক করার মত স্পষ্ট দ্বিমুখী বক্তব্য রয়েছে। * আমি বিশ্বাস করি শহীদে বালাকোট সাইয়িদ আহমাদ রাহিমাহুল্লাহ আমাদের কোন আইব নন, তিনি আমাদের অহংকার। বালাকোট কোন নিন্দাবাদ নয়, বালাকোট বাতিলের বিরুদ্ধে গর্জে উঠার এক চেতনা। * সাইয়িদ আহমাদ শহীদ খান্দানে রাসূল। ভারতে সাইয়িদ আহমাদ শহীদকে অসম্মান করে কেউ সুন্নী হতে পারে, আমি বিশ্বাস করিনা। * আমি মনে করি ফাজিলে বেরলভী তাঁর কিছু কিছু তাকফীরী ফতোয়া থেকে রুজু করেছেন। তবে তাঁর সরব অনুসারীরা এই কথার সাথে একমত নন। “রুজু"*্র বিষয়টি যদি মেনে নেয়া যায়, ভারত উপমহাদেশে বহু ইখতেলাফ থাকা স্বত্তেও আমরা পরস্পর পরস্পরকে মুসলমান বিশ্বাস করে এক্যবদ্ধভাবে দ্বীনী এবং জাতীয় অনেক খেদমত করতে পারতাম। কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে। * আমরা এই পথে যেতে চাইনি, আমাদেরকে বাধ্য করা হয়েছে। * আমাদের সামনে এখন একটি পথই খোলা আছে, তাকফীরীদেরকে বেনেকাব করে দেয়া, তাঁদের কিতাব খুলে খুলে তাঁদের গোমরাহি জাতির সামনে তুলে ধরা। আমরা এই কাজই করে যাবো ইনশাআল্লাহ। * সুন্নীয়ত চাই ভেজাল ও ভণ্ডামি মুক্ত, খেয়ানত ও প্রতারণা মুক্ত, জালিয়াতি ও জেহালত মুক্ত, পাইকারী তাকফীর ও তাদ্বলীল মুক্ত। * বালাকোটের চেতনায় উজ্জীবিতরা আসুন হাতে হাত মিলাই। আহলুস সুনাহ মিডিয়ার পক্ষে _ গোনাহগার মুহাম্মাদ আইনুল হুদা জানুয়ারী ২, ২০২০ নিউইয়র্ক

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।