151791111001.0€ এ আয়াত কয়টিতে কেয়ামতের আরেকটি নাম “কারিয়া” ব্যবহৃত হয়েছে। এটি “হাক্কা' বা সত্যের চেয়ে কিছু বেশী কঠিন। এ শব্দের অর্থ হচ্ছে যা প্রচন্ড শব্দ করে, আঘাত করে, ছিদ্র করে। | কেয়ামত স্বীয় আতংক ও ভীতি দ্বারা মানুষের মনে আঘাত করবে । বিশ্বজগতকে বিকট শব্দ দ্বারা ধ্বংস করে দেবে। এই কেয়ামতকে সামূদ ও আদ জাতি অস্বীকার করেছিলো । এর পরিণাম তারা কি শাস্তি ভোগ করেছিলো, তা আমাদের দেখতে হবে। হেজায ও সিরিয়ার মধ্যবর্তী “আল হেজর' নামক স্থান ছিলো সামুদের আবাসভূমি । তাদেরকে যে আযাব দ্বারা ধ্বংস করা হয়েছিলো তা ছিলো বিকট চিৎকার । কোরআনে একাধিক জায়গায় এর বিবরণ দেয়া হয়েছে। কিন্তু এখানে এই চিৎকারের নাম দেয়া হয়েছে “তাগিয়া ।' এ শব্দ দ্বারা পূর্বের ও পরের আয়াতগুলোর সাথে ধ্বনি ও ছন্দগত মিল যেমন রক্ষা করা হয়েছে, তেমনি এ সূরার প্রেক্ষাপট ও পরিবেশের সাথে এর সংযোগ রক্ষা করা হয়েছে। এই একটি মাত্র শব্দ দ্বারা সামূদ জাতির ঘটনার বর্ণনা সমাপ্ত করা হয়েছে এবং আর কোনো বিশ্লেষণের দরকার মনে হয়নি । কেননা সামুদের ঘটনা আকম্মিকভাবেই ঘটেছিলো এবং তার আর কোনো জের ছিলো না। তবে আদ জাতির ঘটনা কিছুটা বিশদভাবে বর্ণনা রুরা হয়েছে। কেননা এটা সাত রাত আট দিন ধরে ঘটেছিলো। 'রীহ সরসর' শব্দটির অর্থ হলো তীব্র ও ঠান্ডা ঝড় । এই শব্দটির ধ্বনিগত বিন্যাসেও ঝড়ের তীব্রতা ও শীতলতা পরিলক্ষিত হয়। তারপর “আতিয়া শব্দটি এসে এতে আরো তীব্রতা যুক্ত করেছে, যাতে কোরআনের বর্ণনা অনুসারে আনদ জাতির হঠকারিতা ও বিদ্রোহী আচরণের সাথে এ আয়াতের শাব্দিক সমন্যয় ঘটে । আদ জাতির আবাসভূমি ছিলো দক্ষিণ আরব, ইয়ামান ও হাদরামাওতের মধ্যবর্তী “আহকাম” নামক স্থান। আদ জাতি অত্যন্ত হিংস্র, লড়াকু ও শক্তিশালী জাতি ছিলো । তাই আল্লাহ তায়ালা তাদেরকে সাত দিন আট রাত ধরে প্রচন্ড ঝড় ছারা শাস্তি দিলেন। হুসুম' শব্দটির অর্থ হলো, যা ক্রমাগত কোনো জিনিসকে কাটতে থাকে । তাদের লাশগুলোকে খেজুরের মরা ডালের সাথে তুলনা করা হয়েছে। এটা অত্যন্ত চমকপ্রদ তুলনা । এ দ্বারা সেই দীর্ঘকায় শক্ত মানবদের ইতস্তত বিক্ষিপ্ত মৃত দেহগুলোর যথার্থ ছবি ফুটে ওঠে । আর শেষ কথাটা এই ভয়াল দৃশ্যের চুড়ান্ত রূপ প্রকাশ করেছে। “তুমি তাদের কোনো চিহ্ন অবশিষ্ট দেখতে পাও কি? | এ হচ্ছে আদ ও সামুদের পরিণাম । পরবর্তী আয়াতগুলোতে অন্যান্য আল্লাহদ্রোহীদের পরিণাম বর্ণিত হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “ফেরাউন, তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া জনপদের লোকেরা পাপাচারে লিপ্ত হয়েছিলো । তারা তাদের প্রতিপালকের প্রেরিত নবীর কথা অমান্য করেছিলো । তাই আল্লাহ তায়ালা তাদেরকে শক্তভাবে পাকড়াও করলেন ।” আকো তিনটি খবঘপ্বাণ্ড জাতি এখানে ফেরাউন দ্বারা হযরত মূসা (আ.)-এর সমসাময়িক ফেরাউনের কথা বলা হয়েছে। তার পূর্ববর্তীদের বিবরণ দেয়া হয়নি। উল্টে যাওয়া জনপদ ছিলো হযরত লুত (আ.)-এর জাতির । তাদের ভেতরে বাস করতো অত্যন্ত বিকৃত স্বভাবের কিছু মানুষ । এ সব জাতির কাছে ভিন্ন ভিন্ন নবী এসেছিলেন। কিন্তু এক বচনের উল্লেখ করে বুঝানো হয়েছে যে, নবুওত জিনিসটা মূলত একই জিনিস। একজন রসূলকে অস্বীকার করলে তা সবাইকে অস্বীকার করারই শামিল হয়। তাদের সম্পর্কে আল্লাহ তায়ালা বলছেন যে, আল্লাহ তায়ালা তাদেরকে শক্তভাবে পাকড়াও করলেন। |]
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।