Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ দিতো, তাহলে কতই না ভালো হতো । আমার সহায় সম্পদ (আজ) কোনো কাজে লাগলো না। আমার ক্ষমতা এবং প্রভাব প্রতিপত্তিও আমার হাত ছাড়া হয়ে গেলো ।' এভাবেই অপরাধীর শোচনীয় পরিণতি মানবীয় অনুভূতিতে বদ্ধমূল হয়ে যায়। এরপর সেই ভয়াবহ দিনের বিভীষিকাময় দৃশ্যে আরো একটা ব্যাপার সংযোজিত হয়। সেটা হলো সে দিনের সর্বময় কর্তার এই ঘোষণা, “ওকে গ্রেপ্তার করো এবং ওর ঘাড়ে শেকল পরাও। তারপর ওকে জাহান্নামে ছুড়ে মারো । তারপর সত্তর হাত লম্বা শেকলে ওকে বাধো।' এ আয়াত কয়টির প্রতিটি আয়াত যেন সমগ্র আকাশ ও পৃথিবীর সমান ভারী হাতুড়ি হয়ে আমাদের বুকে অত্যন্ত ভয়ংকর ভাবে আঘাত হানে । পরবর্তী আয়াতগুলোতে এই ভয়াবহ পরিণতির কারণ ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে, “সে (আসলে) মহান আল্লাহর ওপর ঈমান রাখতো না, দরিদ্রকে খাদ্য দিতে উৎসাহিত করতো না। আজ তাই এখানে তার কোনো অন্তরংগ বন্ধু নেই। ক্ষতস্থানের নোংরা নির্যাস ছাড়া তার আর কোনো খাদ্য নেই, যা কেবল পাপিষ্ঠ লোকদের খাদ্য । তারপর সেই তাৎপর্য এই শপথ বাক্যেও প্রতিফলিত হয়, যা আল্লাহ তায়ালা তার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ দ্বীন সম্পর্কে উচ্চারণ করেছেন, “তোমরা যা দেখতে পাও ও যা দেখতে পাওনা তার শপথ করে বলছি, নিশ্চয়ই এ বাণী আল্লাহর পক্ষ থেকে একজন মহান দূতের বাণী । এটা কোনো কবির কথা নয়.... বিশ্ব প্রভুর প্রত্যাদেশ ।” সর্বশেষে এই মর্মে চুড়ান্ত হকি ও হুশিয়ারী উচ্চারিত হয়েছে বে, এই দ্বীনকে নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে বা বিকৃত করে, তা সে যেই হোক না কেন, এমনকি খোদ রসূলও যদি হয়, তবু তার রেহাই নেই, “ধরে নাও, যদি মোহাম্মদ (স.)ও নিজের কোনো মনগড়া কথাকে আল্লাহর কথা বলে চালিয়ে দিত, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং তার কণ্ঠ-শিরা ছিড়ে ফেলতাম । আর সে অবস্থায় তোমাদের কেউই তাকে আমার হাত থেকে বাচাতে পারতে না।” বস্তুত এ দ্বীন এমন একটি জিনিস, যার ব্যাপারে কোনো আপোষ, দরকষাকষি বা উদাসীনতার অবকাশ নেই। সুরার শেষে কোরআন ও তার উপস্থাপিত দ্বীন সম্পর্কে ছ্যর্থহীনভাবে ঘোষণা করা হয়েছে যে, “নিশ্চয়ই এই কোরআন আন্লাহভীরুদের জন্যে স্মরণিকা | .....অতএব তোমার মহান প্রভুর নামে পবিত্রতা ঘোষণা করো ।" সুরার শেষে এ হচ্ছে কোরআন সম্পর্কে চুড়ান্ত বক্তব্য । এই সুরার বর্ণনাভংগী এমন দৃশ্য তুলে ধরে যে, পাঠক তার সামনে একেবারে সত্য ঘটনা চলন্ত ও জীবন্ত দেখতে পাচ্ছে বলে অনুভব করে। এ দৃশ্য সমূহ অত্যন্ত নাটকীয়, প্রভাবশালী, ক্ষিপ্ত ও ক্ষীপ্রগতিসম্পন্ন । সামূদ, আদ, ফেরাউন ও লুত (আ.)-এর জাতির বিধ্বস্ত জনপদগুলোর দৃশ্য একের পর এক আমাদের সামনে দিয়ে অতিক্রান্ত হয়। এর দ্বারা আমরা নিদারুণ ভাবে প্রভাবিত হই। হযরত নূহ (আ.)-এর আমলের মহাপ্রাবনের ঘটনা, কিছু সংখ্যক মানুষের নৌকায় আরোহন ও বাদবাকীদের ধ্বংসের দৃশ্য এবং একটি এঁতিহাসিক সত্যকে মাত্র কয়েকটি শব্দে ব্যক্ত করে দিচ্ছে। আদ জাতির ধ্বংস হওয়ার দৃশ্য এবং তাদের সম্পর্কে এই শব্দগুলো এরূপ উপমা দেয় যে, তারা খেজুরের পুরানো পতিত ডালের মতো বিক্ষিপ্তভাবে পড়েছিলো । সাত রাত ও আট দিন ধরে এক নাগাড়ে ঝড় চলতে থাকা এবং আদ জাতিকে সমূলে উৎখাত করার বিবরণ এমন চমতকার অলংকার সমৃদ্ধ ভাষায় দেয়া হয়েছে যে, তার তুলনা বিরল। কোরআন যে আসলেই ভাষার মোজেষযা, এ সুরা অধ্যয়ন করলে সে সম্পর্কে বিশ্বাস আরো দৃঢ় হয়।

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।