151791111001.0€ ইন্সলাম বিন্বোশীদেন্স চক্সিত্র সর্বশেষ আল্লাহ তায়ালা ধর্মদ্রোহী বাতিল শক্তির চরিত্রের একটা দিক তুলে ধরেছেন। একপর্যায়ে তারা রসূল (স.)-এর কাছ থেকে দাওয়াত পাওয়ার সময় প্রচন্ড ক্রোধে ও গভীর ঘৃণা ও বিদ্বেষে ফেটে পড়ার উপক্রম হয়। সে সময় তাদের রোষ কষায়িত চোখ থেকে এমন বিষাক্ত দৃষ্টি রসূল (সে.)-এর দিকে নিক্ষিপ্ত হয় যেন তা তাকে হত্যা করে ফেলবে। কোরআন এই দৃশ্যটাকে এমন সুন্দরভাবে ফুটিয়ে তোলে, যার তুলনা সত্যিই বিরল, “কাফেররা যখন স্মরণিকা (কোরআন) শ্রবণ করে, তখন তাদের দৃষ্টি দিয়েই তোমাকে পদদলিত ও পথচ্যুত করে দিতে উদ্যত হয়, আর তারা বলে যে, সে তো একটা পাগল ।' বস্তুত এই দৃষ্টি রসূল (স.)-এর ওপর এতটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে যেন তার পা ডগমগ করে, পিছলে যায় ও মাটির ওপর তারা ভারসাম্য হারিয়ে ফেলে । কাফেরদের এই দৃষ্টিতে কত আক্রোশ, কত হিংসুতা, কত বিদ্বেষ, কত জিঘাংসা, কত বিষ এবং কত হিংসা মিশ্রিত থাকে, তা এ বর্ণনায় অত্যন্ত নিখুঁতভাবে ফুটে উঠেছে। আর এই হিংসার আগুন ঝরা ও বিষ মাথা দৃষ্টি যখন অশ্রাব্য ও অকথ্য গালির সাথে যুক্ত হয় এবং সেই সাথে রসূল (স.)-কে “পাগল' বলার জঘন্য মিথ্যাচারও চলে, তখন বাতিল শক্তির আসল কদাকার চেহারাটা স্পষ্ট হয়ে ধরা দেয়। নিসন্দেহে এটি মকর মুক্তাংগনে দেয়া সাধারণ দাওয়াতী কার্যব্রমেরই একটি দৃশ্য । এ ধরনের রক্তচক্ষু প্রদর্শন যে বড় বড় কোরায়শ নেতাদের দ্বারাই সম্ভব, তা আর বলার অপেক্ষা রাখে না। তাদের মন থেকেই এতো হিংসা উদগীরণ হওয়া এবং তাদের চোখ থেকেই এতো বিদ্বেষ ভরা ভ্রুকুটি নিক্ষিপ্ত হওয়া সম্ভব। সর্বশেষে যে মন্তব্যটি দিয়ে সুরার সমাপ্তি টানা হয়েছে তা হলো, “এটা সমগ্ব বিশ্বাসীর জন্যে স্মরণিকা ছাড়া কিছু নয়।' বস্তুত স্মরণিকা বহন ও স্মরণ করিয়ে দেয়ার কাজ কোনো পাগলের কাজ হতে পারে না। তাই অকাট্যভাবে বলা যায়, আল্লাহর কথাই সত্য আর সেসব অপপ্রচারকদের কথা মিথ্যা । শেষ করার আগে “সমগ্র বিশ্ববাসীর জন্যে" এ কথাটার বিশ্লেষণ দরকার ৷ ইসলাম প্রচারের কাজ যখন মন্কায় প্রচন্ড বিরোধিতা ও প্রত্যাখ্যানের সম্মুখীন, রসূল (স.) যখন রক্তচক্ষুর বিষময় | ভ্রকুটি হযম করে চলেছেন, আর মোশরেকরা যখন ইসলামী আন্দোলনের মোকাবেলা করার জন্যে নিজেদের যথাসর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে, তখন সেই শ্বাসরুদ্ধকর পরিবেশের সংকীণি পরিসরে এবং অত আগাম মুহূর্তে ঘোষণা করা হচ্ছে যে, এ দীওয়াত ও আন্দোলন একটা বিশ্বজোড়া আন্দৌলন। ইসলাম তার স্বভাব প্রকৃতি অনুসারে যেমন আন্তর্জাতিক, তেমনি বাস্তবেও তাই। এ যুগের কোনো কোনো মিথ্যাচারী বলে থাকে যে, ইসলাম মদীনায় গিয়ে সার্বিক বিজয় ও সাফল্য লাভ করার পরই শুধু আন্তর্জাতিক ভূমিকায় অবতীর্ণ হয়। কিন্তু এ কথা আদৌ ঠিক নয়। ইসলাম মন্কায় তার সুচনাকালীন মুহূর্তেও একটা বিশ্বজোড়া ও আন্তর্জাতিক দাওয়াত ছিলো। কেননা তার প্রাথমিক ভাষণগুলোতেও তার আন্তর্জাতিক আবেদন ও চরিত্র সুস্পষ্ট ছিলো। আন্রাহ তায়ালা এভাবেই ইসলামকে তৈরী করেছেন এবং শুরু থেকে কেয়ামত পর্যন্ত তা এ রকমই থাকবে। আল্লাহ তায়ালাই ইসলামের মালিক ও রক্ষক । ইসলামের শত্রুদের সাথে যুদ্ধ করার দায়িত্ব তিনিই গ্রহণ করেছেন। ইসলামী দাওয়াত ও আন্দোলনের নিশানবাহীদের কাজ আল্লাহর ফয়সালা পর্যন্ত ধৈর্য ধারণ করা ছাড়া আর কিছু নয়। তিনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী ।
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।