Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ “যেদিন পায়ের নলা নগ্ন হবে এবং তাদেরকে সাজদা করতে বলা হবে কিন্তু তা করতে পারবে না। এখানে কোরআন কাফেরদেরকে এমনভাবে কেয়ামতের দৃশের মুখোমুখী দীড় করায় যেন সে দৃশ্য এই মুহূর্তেই উপনীত! যেন তাদেরকে চ্যালেঞ্জ দেয়া হচ্ছে যে, তারা তাদের কল্পিত উপাস্যদেরকে ডেকে আনুক। শ্রোতাদের সামনে তাকে এভাবে তুলে ধরা কোরআনের চিরাচরিত রীতি এবং তা অত্যন্ত প্রভাবশালী ও উদ্দীপক। আয়াতটিতে যে “পায়ের নলা নগ্ন হওয়ার” কথাটা বলা হয়েছে, প্রচলিত আরবীতে তার অর্থ হলো কঠিন বিপদ মুসিবত আপতিত হওয়া । তাই কেয়ামতের দিনের পরিচয় দীড়ালো এই যে, যেদিন কঠিন বিপদ মুসিবত আপতিত হবে এবং দিনটির ভয়াবহতা এতো বেশী হবে যে, মানুষ পায়ের নলার ওপর কাপড় তুলে ছুটোছুটি করবে । সেদিন এইসব অংহকারী মানুষকে সাজদা করতে ডাকা হবে কিন্তু তারা সাজদা করতে পারবে না। এর কারণ এও হতে পারে যে, তার সময় অতিবাহিত হয়ে গেছে। কেননা সাজদার স্বাভাবিক সময় ছিলো কেয়ামতের আগে ও মৃত্যুর আগে । অথবা এও হতে পারে যে, কোরআনের অন্যত্র যেমন বলা হয়েছে, “কাফেররা সেদিন ঘাড় ঝুঁকিয়ে চোখ নামিয়ে থাকবে 1” তাদের দেহ ও দেহের রগসমৃহ প্রচন্ড ভয়ে বাধা থাকবে এবং অনিচ্ছা সত্তেও তাদের দেহ এমনভাবে আড়ষ্ট থাকবে যে, কিছুতেই তা সাজদা দেয়ার জন্যে ঝুঁকতে পারবে না। মোটকথা, এ বিবরণ দ্বারা কেয়ামতের ভয়াবহ কষ্টদায়ক পরিস্থিতিকেই এখানে বুঝানো হয়েছে। এরপর তাদের আকৃতির চিত্র অংকন সম্পূর্ণ করা হয়েছে এই বলে, “তাদের দৃষ্টি থাকবে অবনমিত এবং তারা আপাদমস্তক লাঞ্ছনা গঞ্জনায় জর্জরিত থাকবে ।' এইসব অহংকারী সমাজপতিদের গর্বস্কীত ঘাড় ঝুঁকে যাবে, তাদের চোখ নত হবে এবং অপমানে জর্জরিত হবে এটা বিন্ময়কর বৈ কি। সূরার শুরুতে “অচিরেই তার শুঁড়ে দাগ দেবো” যে হুমকি দেয়া হয়েছে এ আয়াত সেই হুমকি ও হুশিয়ারীকেই স্মরণ করিয়ে দিচ্ছে। বস্তুত এ আয়াতে চরম লাঞ্কনা ও অবমাননাকর অবস্থা দৃশ্যমান । আর এ অবমাননাকর অবস্থা দেখা দেওয়ার কারণ উল্লেখ করা হয়েছে আয়াতের শেষাংশে, “অথচ ইতিপূর্বে যখন তাদেরকে সাজদা করার আহবান জানানো হতো, তখন তারা সুস্থ ছিলো ।” অর্থাৎ সাজদা করার ক্ষমতা তাদের ছিলো, কিন্তু তারা সাজদা করতে অস্বীকার করতো । এ কারণেই কেয়ামতের দিন তাদের অমন শোচনীয় অবস্থা হবে । কাফেরদের জন্েত চবম হামক্ি এর পরবর্তী আয়াতেও রয়েছে মনে আতংক সৃষ্টিকারী আরো একটি হুমকি, “আমাকে ও আমার এই বাণীকে যে প্রত্যাখ্যান করে তাকে একলা ছেড়ে দাও ।, হৃদয় কাপানো এই হুমকিতে সর্বশক্তিমান আল্লাহ তায়ালা স্বীয় রসূলকে (স.) বলছেন যে, এই বাণীকে যে প্রত্যাখ্যান করে তার সাথে আমাকেই লড়তে দাও, তাকে শায়েস্তা করতে আমি একাই যথেষ্ট । এই প্রত্যাখ্যানকারী কে? সে হচ্ছে এই তুচ্ছ, ক্ষুদ্র ও দুর্বল মানুষ । পিঁপড়ের মতো ক্ষুদ্র, তুলোর মতো হালকা, এমনকি বলতে গেলে মহা পরাক্রান্ত আল্লাহর দোর্দন্ড প্রতাপের সামনে সে একেবারেই অস্তিতৃহীন এইটি ক্ষুদ্র মানুষ ।

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।