151791111001.0€ এর জবাব স্পষ্টতই নেতিবাচক । এর জবাব এই যে-না, তা হতেপারে না। যারা ইসলাম গ্রহণ করেছে, তারা তাদের প্রতিপালকের প্রতি অবিচল আস্থাশীল । তারা কখনো অপরাধীদের মতো হতে পারে না। কারণ অপরাধীরা স্বেচ্ছায় অপরাধের ভেতরে ডুবে থাকে । তাই বুদ্ধি ও ন্যায়নীতি উভয়ের বিচারেই মুসলিম-অমুসলিম নির্দোষ ও অপরাধীরা কখনো প্রতিদানের বেলায় একসমান হতে পারে না। এজন্যে পরবর্তী আয়াতে আর একটি প্রশ্ন করা হচ্ছে, “তোমাদের কি হলো? তোমরা কি ধরনের বিচার বিবেচনা করো? অর্থাৎ কিসের ভিত্তিতে তোমরা বিচার বিবেচনা ও মতামত প্রতিষ্ঠা করে থাকো? কোন্ কষ্টিপাথরে তোমরা বিভিন্ন মূল্যবোধ যাচাই করো যে, তোমাদের দীঁড়িপাল্লায় ইসলাম গ্রহণকারীরা অপরাধীর সমপর্যায়ে পরিগনিত হয়ঃ এরপর কিছুটা বিদ্রুপের ভংগীতে বলা হয়, “তবে কি তোমাদের কাছে কোনো গ্রন্থ আছে যা তোমরা পাঠ করে থাকো এবং সেই মতে তোমরা যা খুশী মত পোষণ করে থাকো ।” বস্তুত এটা সুস্পষ্ট বিদ্রূপ যে, মোশরেকদের কাছে কেতাব আছে কিনা জিজ্ঞাসা করা হয়েছে এবং সেই কেতাব এমন যে, আগে কোনো বুদ্ধি বিবেক বা ন্যায়নীতি দ্বারা সমর্থিত নয় এমন মতামতও তা সমর্থন করে এবং তা ইসলাম গ্রহণকারী ও অপরাধীকে এক কাতারে দীড় করানো হয়। ওটাতো একখানা হাস্যকর পুস্তক, যা তাদের প্রবৃত্তি ও কামনা বাসনাকে সমর্থন ও সহযোগিতা দেয় । যেমন ধরনের আইন বিধি তারা পছন্দ করে তা বানিয়ে নেয়ার অনুমতি দেয়। তা কোনো সত্য ও ন্যায়ের পক্ষ নেয়না এবং ভালো ও যুক্তি সম্মত জিনিসের প্রতি সমর্থন দেয় না। “তাদের কি আমার ওপর কেয়ামত পর্যন্ত এই মর্মে শপথ ছিলো যে, তোমরা যেমন খৃশী সিদ্ধান্ত নিতে পারো? অর্থাৎ তাদের কাছে যদি সে ধরনের কোনো কেতাব না থেকে থাকে, তবে আল্লাহর নামে কিছু শপথ রয়েছে কিনা যা কেয়ামত পর্যন্ত চালু থাকবে এবং যা তাদেরকে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের অধিকার দিয়েছে? জানা কথা যে, এ ধরনের কিছুই নেই। কাজেই আল্লাহর কাছে তাদের জন্যে কোনো ওয়াদা নেই এবং অংগীকারও নেই। “তাদেরকে তুমি জিজ্ঞাসা করো, তাদের মধ্যে কে এ ব্যাপারে দায়িত্বশীল" । অর্থাৎ কে তাদেরকে এ ধরনের অংগীকার দিয়েছে? কে নিশ্চয়তা দিয়েছে যে, আল্লাহর কাছে তারা যা চাইবে তাই পাবে এবং তাদের জন্যে কেয়ামত অবধি কার্যকর প্রতিশ্রুতি রয়েছে যে, তারা যা খুশী সিদ্ধান্ত নিতে পারবে? জানলো তটিরপ্রতিকেরজানির ওক রভিরিভিনিপনিহাস। “অথবা তাদের কি কিছু অংশীদার রয়েছে? থাকলে তাদেরকে নিয়ে আসুক, যদি তারা সত্যবাদী হয়ে থাকে ।” আল্লাহ তায়ালা চ্যালেঞ্জ দিচ্ছেন যে, “যাদেরকে তারা আল্লাহর অংশীদার ভেবে পূজা করছে তাদেরকে নিয়ে আসুক ।”
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।