Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ এই ব্যক্তি কিভাবে রসূল সে.)-এর বিরুদ্ধে চক্রান্তের পর চক্রান্ত এটেছে, সাহাবীদেরকে ভয়ভীতি দেখিয়েছে, ইসলাম প্রচারের কাজে কিভাবে বাধা দিয়েছে এবং ইসলাম গ্রহণেচ্ছ লোকদেরকে কিভাবে দূরে হটিয়ে দিয়েছে, সে সম্পর্কে বহুসংখ্যক ঘটনা বর্ণিত হয়েছে । অনেকের মতে সূরা আল-কালামের এ আয়াতগুলো আখনাস বিন শুরাইকের উপলক্ষে নাধিল হয়েছে। ওলীদ এবং আখনাস এরা দুজনই দীর্ঘদিন পর্যন্ত রসূল (সে.)-এর বিরুদ্ধে সর্বাত্মক শক্রতা ও হিংসাত্বক অভিযান চালিয়েছিলো। এ সূরায় যে কঠোর নিন্দাবাদ এবং সূরা “আল মোদ্দাসসের' যে ভয়াবহ হুমকি উচ্চারিত হয়েছে আর অন্যান্য সূরাতেও যেখানে যে কড়া সমালোচনা করা হয়েছে, তা দ্বারা একথাই বুঝা যায় যে, ওলীদই হোক বা আখনাসই হোক, রসূল (স.)-এর বিরুদ্ধে শক্রতায় তারা অত্যন্ত জঘন্য ভূমিকায় ছিলো এবং তাদের মানসিকতা ছিলো অত্যন্ত নিকৃষ্ট, দুর্নীতিপরায়ণ এবং যাবতীয় সৎ প্রবণতা থেকে বঞ্চিত। অবশ্য অধিকাংশ বর্ণনা অনুসারে এই ব্যক্তি ছিলো ওলীদ ইবনে মুগীরা-আখনাস নয় । কোরআন এখানে এই নরাধমের নয়টি চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করেছে এবং এর প্রত্যেকটি বৈশিষ্ট্যই অত্যন্ত জঘন্য । প্রথমত, সে অতিমাত্রায় ও কথায় কথায় শপথকারী | কথায় কথায় ও ঘন ঘন শপথকারী মাত্রেই মিথ্যুক হয়ে থাকে । সে জানে যে লোকে তাকে মিথ্যুকই ভাবে এবং বিশ্বাস করে না। এ জন্যেই সে বেশী করে শপথ করে, যাতে তার মিথ্যা চিরস্থায়ী হয় এবং তার পক্ষে মানুষের বিশ্বাস ও আহ্থা জন । দ্বিতীয়ত, সে এতো হীনমনা ও নিচ যে, কেউ তাকে শ্রদ্ধা তো করেই না, উপরস্ত তার কোনো আত্মসম্মান বোধও নেই। তার এই হীনমন্যতাও তাকে ঘন ঘন শপথ করতে বাধ্য করে। কেননা তাকে অন্যরাও যেমন বিশ্বাস করে না, তেমনি তার নিজের ওপরও নিজের আত্মবিশ্বাস নেই। যদিও তার ধন সম্পদ, সন্তান সন্ততি ও প্রভাব প্রতিপত্তি প্রচুর। বস্তুত হীনতা ও নিচতা এমন একটা মানসিক ব্যাধি যা অত্যন্ত প্রতাপশালী ক্ষমতাদর্পা শাসককেও আক্রান্ত করতে পারে। পক্ষান্তরে মহত্‌ ও আত্মসম্মানবোধ এমন একটা গুণ যা থেকে একজন সম্মানী মানুষ কখনো বঞ্চিত হয় না। এমনকি পার্থিব সহায় সম্পদ থেকে বঞ্চিত থাকলেও না। তৃতীয়ত, পরনিন্দা ও ছিদ্রাৰেষণ করা তার স্বভাব । মানুষের উপস্থিতিতেই হোক কিংবা অসাক্ষাতেই হোক, সে ইশারায় ইংগিতে ও কথাবার্তায় তাদের নিন্দা করে থাকে । ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত ঘৃণীত স্বভাব। এটি একটি কাপুরুষোচিত স্বভাব এবং ব্যক্তিগত ও সামাজিক জদ্বতার বিরোধী । ছোট বড় সবাইকে সম্মান করা মানবীয় চরিত্র ও ইসলামী চরিত্রের অধিচ্ছেদ্য অংশ । কোরআনের একাধিক জায়গায় এই পরনিন্দা ও কুৎসা রটনার কঠোর সমালোচনা করা হয়েছে। সূরা আল হুমাযা*তে আল্লাহ তায়ালা বলেন, প্রত্যেক নিন্দুক ও ছিদ্রাৰেষীর জন্যে জাহান্নামের আযাব নির্ধারিত রয়েছে।' সূরা “আল হুজুরাত'-এ আল্লাহ তায়ালা বলেন, হে মোমেনরা, কোনো গোষ্ঠী যেন অপর কোনো গোষ্ঠীকে ঠাট্টা উপহাস না করে। তারা তাদের চেয়ে উত্তমও হতে পারে । নারীরাও যেন অন্য নারীদেরকে ঠাট্টা উপহাস না করে, তারা তাদের চেয়ে ভালোও হতে পারে। একে অপরের কুৎসা রটনা এবং একে অপরকে খারাপ নামে ডেকো না।' বস্তুত এ সবই হচ্ছে এক এক ধরনের নিন্দা।

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।