Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ আত্পাশহীনতা হ্সল্পাসী আতন্দালনের শর্ত মক্কার মোশরেকরা তাদের পোষণ করা আকীদা বিশ্বাসের অনেক কিছু বর্জন করতে প্রস্তুত ছিলো যদি রসূলও (স.) তার আনীত আকীদা বিশ্বাসের কিছু অংশ ছেড়ে দিতে রাজী হতেন, যার দিকে তিনি সবাইকে দাওয়াত দিচ্ছিলেন। তারা তাদের পৌত্তলিক ধ্যান ধারণার ব্যাপারে আপোস করতে, শিথিল হতে এবং কেবল বাহ্যিক প্রদর্শনী করতে প্রস্তুত ছিলো, যাতে রসূল (স.) ও তার আদর্শ ও আকীদার ব্যাপারে তদ্রুপ করতে প্রস্তুত হয়ে যান। অর্থাৎ তাদের অবস্থা এই যে, তারা এমন কোনো আকীদার ধারক বাহক নয়, যাকে তারা আন্তরিকভাবে সত্য ও সঠিক বলে মানে । তারা কেবল তার বাহ্যিক দিকটাকেই মানে এবং তাকে গোপন করে রাখাই সমীচীন মনে করে। আল্লাহ তায়ালা সে কথাই বলছেন পরবর্তী আয়াতে, “কাজেই সেই সব অবিশ্বাসীর অনুসরণ করো না, যারা প্রত্যাশা করে যে, তোমরা আপোস |. করতে রাজী হলে তারাও আপোস করবে ।' এটা ছিলো একটা দরকষাকষির ব্যাপার। এ যেন পথের মাঝখানে সাক্ষাতকার, যা ব্যবসায়ীরা সচরাচর করেই থাকে । অথচ ব্যবসায় ও আকীদা বিশ্বীসে অনেক পার্থক্য । আকীদা বিশ্বাসের কিছুই বাদ দেয়া যায় না। কেননা তার ছোট বড় সবটাই সমান। বরঞ্চ প্রকৃত সত্য এই যে, আকীদায় আদৌ কোনো ছোট বড় নেই। আকীদা সবই পরস্পরের পরিপূরক । এর কোনো একটির ব্যাপারেও কেউ অন্যের কথা মতো কাজ করে না এবং কখনো তার কিছুই বর্জন করে না। ইসলাম ও জাহেলিয়াত পরস্পরের সাথে মিলিত হবে এটা অসন্ভব। জাহেলিয়াতের প্রতি ইসলামের এই আপোসহীন ভূমিকা সকল দেশে ও সকল কালে অব্যাহত । অতীতের জাহেলিয়াত বর্তমানের জাহেলিয়াত ও ভবিষ্যতের জাহেলিয়াত সবই এখানে সমান । জাহেলিয়াত ও ইসলামের মাঝখানে যে দূরত্ব ও ব্যবধান, তা অতিক্রম করার কোনো উপায় নেই, এই দৃূয়ের মাঝখানে কোনো পুল বা সাঁকোও নেই । কোনো ভাগ বাটোয়ারা বা জোড়াতালি দিয়েও এ ব্যবধান ঘোচানো যায় না। উভয়ে উভয়কে নিশ্চিহ্ন করতে সর্বাত্মক সংগ্রামে লিগ্ত। এ সংগ্রামে কোনো মীমাংসা বা সন্ধির অবকাশ নেই। বহুসংখ্যক রেওয়ায়েত থেকে জানা যায় যে, রসূল (স.) যাতে আপোস রফায় প্রস্তুত হয়ে যান, তাদের দেবদেবীর নিন্দা না করেন, তাদের পূজা উপাসনাকে ভুল কাজ না বলেন অথবা তাদের কোনো ধর্মীয় ব্যাপারে সহযোগিতা করেন এবং প্রয়োজনে তার বিনিময়ে তারাও তার ধীয় কোনো কোনো বিষয়ে সহযোগিতা করে, আর আরব জনসাধারণের সামনে মোশরেক নেতাদের মানসন্ত্রম কিছুটা রক্ষা পায়, এ জন্যে তারা রসূল (স.)-এর কাছে বিভিন্ন রকমের আপোসের প্রস্তাব দিতো। | সামাজিক দন্দু মীমাংসার এটা অবশ্যই একটা চিরাচরিত রীতি । কিন্তু রসূল (স.) তার দ্বীনের ব্যাপারে দৃঢ় সংকল্প ছিলেন। কোনো মতেই আপোস মীমাংসা বা নতি স্বীকারে তিনি প্রস্তুত হননি। অথচ এ দ্বীনি বিষয় ছাড়া অন্যসব ব্যাপারে তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী, সবচেয়ে আপোস প্রয়াসী, সবচেয়ে সদাচারী এবং সহজ সরল আচরণে সবচেয়ে বেশী উদথীব। কিন্তু ছ্বীন দ্বীনই। ইসলাম ইসলামই | এ ব্যাপারে তিনি কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে প্রস্তুত ছিলেন না। এ ক্ষেত্রে তিনি অবিকল আল্লাহর এই নির্দেশের অনুগত ছিলেন যে, “তোমার প্রতি যারা ঈমান আনে না তাদের তুমি আনুগত্য করবে না।”

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।