15191111001.0€ বিস্তার ঘটাতে । ইসলামী বিধানে উল্লিখিত ইতিবাচক কাজগুলোর প্রতিষ্ঠা ও নিষিদ্ধ কাজগুলোর উচ্ছেদকে ইসলামী নৈতিকার ভিত্তি বলে আখ্যায়িত করা হয়েছে এবং এই ভিত্তি নির্মাণ করার আহবান জানানো হয়েছে চিন্তায়, কর্মে ও চেতনায় । বিবেকের গভীরে সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং ব্যক্তিগত, সামষ্টিক, আন্তর্জাতিক সম্পর্ক নির্ণয়ে নৈতিক ও চারিত্রিক গুণাবলী সংরক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে। ইসলামের সমগ্র জীবন বিধানে নৈতিকতার গুরুত্ যে সর্বাধিক তা রসূল (স.)-এর নিন্নোক্ত বাণী থেকেও বুঝা যায়। “আমি শ্রেষ্ঠ চারিত্রিক গুণাবলীর পূর্ণতা সাধনের জন্যে পৃথিবীতে প্রেরিত হয়েছি।' অর্থাৎ তিনি তার গোটা রেসালাত ও নবুওতের সার সংক্ষেপ নির্ধরিণ করেছেন। এই মহৎ উদ্দেশ্যকে তাঁর হাদীসসমূহ এক এক করে প্রতিটি চারিত্রিক গুণকে প্রতিষ্ঠিত করার কাজে নিয়োজিত । আর তীর ব্যক্তিগত জীবন এমন একটি জীবন্ত উদাহরণ, নির্মল নি্লংক ও সর্বোচ্চ মানের ছবি তুলে ধরে, যা স্বভাবতই আল্লাহর পক্ষ থেকে এই প্রশংসা লাভের যোগ্য যে, “তুমি সর্বোচ্চ মানের চরিত্রের ওপর প্রতিষ্ঠিত রয়েছো ।” বস্তুত এই প্রশংসা দ্বারা আল্লাহ তায়ালা স্বীয় নবীকেই শুধু নয় বরং রসূলের আনীত জীবন বিধানের নৈতিক ও চারিত্রিক উপাদানকেও মহিমািত করেছেন। এ দ্বারা মানুষের পার্থিব জীবনকে পরকালীন জীবনের সাথে সংযুক্ত করা হয়েছে এবং আল্লাহর ভক্তদেরকে আল্লাহর পছন্দনীয় জীবনের চরিত্রের সন্ধান দেয়া হয়েছে। আসলে চারিত্রিক বিধানকে এতো অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করা ইসলামের বিরল ও একক কৃতিতৃ। কেননা ইসলাম যে নৈতিক ও চারিত্রিক বিধান পেশ করে, তা আশপাশের পরিবেশ থেকে বা পার্থিব দৃষ্টিকোণ থেকে উদ্ভুত নয় মোটেই। এটা প্রচলিত সমাজ ব্যবস্থার কোনো রীতিপ্রথা, চলতি প্রজন্মের কোনো স্বার্থ, কোনো সুযোগ সুবিধা বা সম্পর্ক বন্ধন থেকেও এর উৎপত্তি ঘটেনি বা এ সবের ওপর তা নির্ভরশীলও নয়। শুধুমাত্র ওহী থেকেই এর উৎপত্তি এবং ওহীর ওপরই তা সর্বতোভাবে নির্ভরশীল । পৃথিবীর অধিবাসীদেরকে আল্লাহর অভিমুখী হতে উদ্বুদ্ধ করার জন্যে আকাশ থেকে ভেসে আসা বাণী এর উৎস। এ নৈতিক বিধানের উৎস আল্লাহর মহান গুণাবলী, যাতে মানুষ সাধ্যমত এ সব গুণকে আপন জীবনে বাস্তবায়িত করতে পারে, উচ্চমার্গের মানবতাকে বাস্তব রূপ দিতে পারে। আল্লাহর দেয়া সম্মান, মর্যাদা ও খেলাফতের যোগ্য হতে পারে এবং পরকালে উন্নত জীবনের অধিকারী হতে পারে। এই উন্নত জীবনের প্রতিই ইংগিত করা হয়েছে সূরা “কামার'-এর এ আয়াতে, (আল্লাহভীরু লোকেরা ...) সর্বশক্তিমান সম্রাটের সানিধ্যে সত্যবাদিতার আসনে অধিষ্ঠিত থাকবে । সুতরাং ইসলামের নৈতিকতা পার্থিব বিচার-বিবেচনার সীমায় সীমাবদ্ধ নয়। এটি সীমাহীন, শর্তহীন এবং এর পরিধি মানুষ যত উর্ধে উঠতে পারে ততদুর পর্যন্ত বিস্তৃত হয় । কেননা এর লক্ষ্য হলো আল্লাহর গুণাবলীকে আয়ত্ত করা ও বাস্তবায়িত করা । আর আল্লাহর গুণাবলীর কোনো সীমা সরহদ নেই। এখানে আরো উল্লেখ্য যে, এই নৈতিক গুণাবলী নিছক বিচ্ছিন্ন ব্যক্তিগত গুণাবলী নয় বরং সত্যবাদিতা, আমানতদারী, ন্যায়বিচার, দয়া ও বদান্যতা ইত্যাকার যে গুণের কথাই বলা হোক না
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।