Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ রকমের উদারচেতা মহান নবী, অনুগত বান্দা এবং বিশ্বস্ত একনিষ্ঠ প্রচারক । উভয় অবস্থাতেই তিনি হবেন দৃঢ়তা ও স্থিরচিত্ততার সর্বশ্রেষ্ঠ উদাহরণ । তিনি হবেন গাল্তীর্যে ও দৃঢ়তায় পর্বতের মতন অটল। মানুষ মোহাম্মদ ও আহ্ুু্ল মোহাম্মদ €-) বস্তুত মানুষ মোহাম্মাদের ব্যক্তিসত্তা যেমন রসূল মোহাম্মাদের ব্যক্তি সত্তারই বাস্তব রূপ, ঠিক তেমনি মানুষ মোহাম্মাদের সুমহান ব্যক্তিসত্তার শ্রেষ্ঠতৃ নবী মোহাম্মাদের শ্রেষ্ঠত্বরেই পরিণতি ও ফল। অনুরূপভাবে ইসলামের নিগুঢ় তত্ব যেমন মানুষের নাগালের বাইরে, তেমনি ইসলামের পতাকাবাহী মোহাম্মাদের ব্যক্তিগত মহত্বের অতলান্ত রহস্যও মানুষের ধরা ছোয়ার উর্ধে। এই দুটি নিগুঢ় তত্তের পর্যবেক্ষক কেবল দূর থেকে তাকে দেখতে সক্ষম, নিহতরা এহন পরা? শেষ লক্ষ্যবিন্দুতে পৌছা কারো পক্ষেই সম্ভব নয় । রসূল (স.) আল্লাহর এই প্রশংসাকে কিভাবে গ্রহণ করেছিলেন, সে বিষয়টি ভাবতে গিয়ে আমি বারবার স্তব্ধ হয়ে পড়ি । আমি উপলব্ধি করি যে, তিনি এ প্রশংসাকে পূর্ণ ভারসাম্য সহকারে, পরিপূর্ণ গাল্তীর্য ও প্রশান্তি সহকারে, সম্পূর্ণ অবিচল ও অচঞ্চল চিত্তে গ্রহণ করেন। এহেন শ্রেষ্ঠতম দুর্লভ মর্যাদা লাভ করেও যিনি ভারসাম্য হারান না, ধরাকে. সরা জ্ঞান করেন না, তিনি যে বিশ্ব জাহানে বাস্তবিক পক্ষেই শ্রেষ্ঠতম মানুষ, তাতে আর সন্দেহের অবকাশ কোথায়? সত্যিকার অর্থে মর্যাদা ও মহত্বের এই সবেচ্চি শিখরে শুধুমাত্র মোহাম্মদই (স.) আরোহণ করতে পেরেছিলেন। মানবীয় পূর্ণতা ও শ্রেষ্ঠত্ব যে উজ্জ্বলতম অভিব্যক্তি আল্লাহ তায়ালা কোনো মানব সত্তার ভেতরে ঘটাতে পারেন, সেটা ঘটিয়েছিলেন মোহাম্মাদ (স.)-এরই পবিত্র ও নির্মল সত্তায়। আল্লাহর বাণীবাহক শ্রেষ্ঠ মানুষটি এই সত্তায় জীবন্ত রূপ লাভ করেছিলো এবং ভূপৃষ্ঠে একটি মানুষের অবয়ব নিয়ে চলাচল করেছিলো। আল্লাহ তায়ালা তাকেই তার রসূল হবার যোগ্য বলে চিহিতত ও মনোনীত করেছিলেন । তীকেই শ্রেষ্ঠতম চরিত্রের অধিকারী বলে ঘোষণা করেছিলেন । সেই সাথে এ ঘোষণাও করেছিলেন যে, আল্লাহ তায়ালা স্বয়ং এবং তার ফেরেশতারা তার ওপর প্রতিনিয়ত দরন্দ ও সালাম প্রেরণ করে থাকেন। আর এতোবড় মর্যাদার জন্যে কোনো নির্দিষ্ট বান্দাকে বাছাই করার ক্ষমতা একমাত্র আল্লাহরই । চাল্িন্রিক মহত্ব হচ্ছে হসসব্পামেন শ্াণ শক্তি আল্লাহ তায়ালা তাঁর সর্বশেষ নবী ও রসূলের চরিত্রের এতো প্রশংসা কেন করলেন? এ প্রশ্ন আমরা যতই ভাবি, ততই এ কথা সুস্পষ্ট হয়ে ওঠে যে, মোহাম্মদের মানব সত্তায় যেমন সুন্দর ও মহৎ চরিত্রই ছিলো সর্বাধিক মূল্যবান ও শ্রেষ্ঠতম উপাদান, তেমনি সততা, ন্যায়নিষ্ঠতা ও চারিত্রিক মহত ইসলামেরও মূল প্রাণ শক্তি ও ভিত্তি। যে ব্যক্তি মোহাম্মদ (স.)-এর জীবন ও চরিত্রকে এবং ইসলামের আকীদা, আদর্শ ও বিধানকে অধ্যয়ন করেছে, সে সহজেই উপলব্ধি করতে পারবে যে, ইসলামী বিধানের আইনগত ও সাংস্কৃতিক মূলনীতিগুলোর ভিত্তি ইসলামের নৈতিক ও চারিত্রিক আদর্শের ওপর প্রতিষ্ঠিত। পবিত্রতা, পরিচ্ছন্নতা, সততা, সত্যবাদিতা, আমানতদারী, ন্যায়বিচার, দয়া ও ক্ষমা, আত্মীয়স্বজনের প্রতি বিশেষ সদাচার, দরিদ্রের প্রতি দয়া, ওয়াদা পালন, কথা ও কাজের সামঞ্জস্য বিধান এবং মন ও বিবেকের সাথে কথা ও কাজের সময় এ সব গুণাবলীর বাস্তবায়নে ইসলাম ইতিবাচক আহবান জানায়। আর নিষেধ করে যুলুম, নির্যাতন, শোষণ, প্রতারণা ও অবৈধভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করতে, মানুষের জানমাল ও ইযযতের ক্ষতি করতে এবং যে কোনো উপায়ে সমাজে অশ্লীলতার

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।