151791111001.0€ ও তা তাদের মধ্যে বিস্তার লাভ করা খুবই জরুরী হয়ে উঠেছিলো । কেননা ইসলামী আকীদা বিশ্বাসকে ও এই আকীদা ভিত্তিক জীবন ব্যবস্থাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া ও মানব জাতিকে প্রাপ্ত নেতৃত্ দানের জন্যে এর প্রয়োজন ছিলো। এ বিরাট দায়িত্ব পালনের জন্যে লেখা ও লেখনী যে একটা মৌলিক উপাদান সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশই নেই। “পড়ো” এ কথা দিয়ে ওহীর শুরু হলো কেন? সূরা “আলাক'-এর প্রারভ্তিক আয়াতগুলো দিয়ে পবিত্র কোরআন নাধিলের উদ্বোধন থেকেও উপরোক্ত তাৎপর্ষের সমর্থন মেলে । তাতে বলা হয়েছে, তুমি পড়ো তোমার মালিকের নামে, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার প্রভু হচ্ছেন সেই সর্বাধিক সম্মানিত সত্তা, যিনি কলম দ্বারা শিখিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না ।” আলোচ্য আয়াতে নিরক্ষর নবী (স.)-কে সম্বোধন করা থেকেও উক্ত তাৎপর্যের সমর্থন পাওয়া যায়। একটি সুনির্দিষ্ট মহৎ উদ্দেশ্যে আল্লাহ তায়ালা তাকে নিরক্ষর নবী করে পাঠানোর সিদ্ধান্ত নিলেও তার কাছে পাঠানো প্রথম ওহীতেই পড়া ও কলম দিয়ে শেখার বক্তব্য স্বিবেশিত করলেন। শুধু তাই নয়, আরো জোরদার মনোযোগ আকর্ষণীয় সংকেত দেয়া হলো, 'নুন* অক্ষরের নামে, কলমের নামে এবং যা লোকেরা লেখে তার নামে শপথ করার মাধ্যমে ৷ এটি ছিলো আসলে মুসলিম জাতিকে প্রশিক্ষণ দান এবং আল্লাহর গুপ্ত জ্ঞান ভান্ডারে রক্ষিত পরিকল্পনার আওতাধীন বিশাল মহাজাগতিক ভূমিকা পালনে তাকে প্রস্তুত করার জন্যে আল্লাহর বিধান সংক্রান্ত একটি পাঠচক্রু। আগেই বলে এসেছি যে, একমাত্র লেখার কাজটির গুরুত্ব ও মহত্তের প্রতি ইংগিত করার উদ্দেশ্যেই আল্লাহ তায়ালা নুন, কলম ও লেখার শপথ করেছেন । এর দ্বারা আল্লাহ্র উদ্দেশ্য হলো স্বীয় রসূলের ওপর মোশরেকদের আরোপিত অপবাদ খন্ডন । শুধু খন্ডন নয়, আল্লাহ তায়ালা সে অপবাদকে অসম্ভব ও সুদূর পরাহতও প্রমাণ করেছেন। কেননা তার ওপর আল্লাহর অনুগ্হই প্রমাণ করে যে, তার ওপর আরোপিত অপবাদ সত্য হতে পারে না । আল্লাহ তায়ালা বলেন, 'তোমার প্রতিপালকের অনুগহ তুমি পাগল নও |” এই ক্ষুদ্র আয়াতে আল্লাহ তায়ালা একটা বিষয় প্রমাণ করতে এবং আরেকটি বিষয় খন্ডন করতে চান। প্রমাণ করতে চান আল্লাহর অশেষ অনুগ্রহ তার নবীর ওপর রয়েছে। “তোমার প্রতিপালক" এই শব্দ ছয়ের প্রয়োগে যে ঘনিষ্ঠতা ও প্রীতির ভাব প্রতিফলিত হয়, তা থেকেই অনুগ্ধহের বিষয়টি প্রমাণিত হয় । আবার এই একই কথা দ্বারা এই মর্মেও আভাস পাওয়া যায় যে, আল্লাহ তায়ালা তীর যে বান্দাকে নিজের দিকে সম্বন্ধযুক্ত করেছেন, ঘনিষ্ঠ করেছেন ও আপন করে নিয়েছেন, তার ওপর একই সাথে অনুগ্বহও বিতরণ করবেন এবং তাকে পাগলও বানাবেন এটা হতে পারে না। মোহাম্মদ €স্-) সম্পর্কে কাফেরদের খানণা রসূল সে.)-এর জীবনেতিহাসের ক্ষেত্রে যে কোনো পাঠকের কাছেই এটা একটা নিদারুণ বিশ্ময়ের ব্যাপার যে, যে মোশরেকরা নবুওতের অনেক বছর আগে. রসূল (স.)-কে তাদের ব্যাপারে তারা তাকে শালিসও মেনেছিলো, তারাই কিনা তাকে নবুওতের পর পাগল বলে সাব্যস্ত করলো! তারা তাকে শুধু যে অধিকতর বুদ্ধিমান মনে করতো তা নয় বরং “আল্ আমীন' অর্থাৎ বিশ্বাসী ও সৎ উপাধিও তারা তাকে দিয়েছিলো ।
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।