Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ এই সান্তনা সহানুভূতি প্রশংসা ও প্রবোধসূচক বক্তব্য এবং ইসলামী দাওয়াত অস্বীকারকারীদের প্রতি কঠোর আক্রমণাত্মক ও হুমকিসূচক বক্তব্য উচ্চারণের পর আল্লাহ তায়ালা একই ধরনের কঠোর ভাষায় তাদের বিরুদ্ধে যুদ্ধের দায়িত্‌ গ্রহণ করেন। এসব কিছুর মধ্যদিয়ে আমরা সেই সময়কার মুসলমানদের কিছু বৈশিষ্টের সন্ধান পাই। সেটা ছিলো মুসলমানদের দুর্বলতা ও সংখ্যা স্বল্পতার যুগ, তাদের জন্যে এক দুর্বিষহ কঠিন সময়! সেটা ছিলো সেই শত্র ভূখভে স্বীনের সেই মহতী চারাগাছটিকে রোপনের জন্যে মোমেনদের দুঃসাহসী চেষ্টার এক পবিত্র মুহূর্ত। অনুরূপভাবে সূরার বাচনভতগী ও বিষয়বস্তুর মধ্য দিয়ে আমরা সেই সময়কার ইসলামী আন্দোলন কি ধরনের পরিবেশ ও পরিস্থিতির সম্মুখীন ছিলো তাও জানতে পারি । সেই পরিবেশ ও. পরিস্থিতিতে তৎকালীন চিন্তাভাবনা, ধ্যানধারণা, আবেগ অনুভূতি, চেতনা এবং সমস্যা সব কিছুতেই একটি আদিমতার ছাপ পরিস্ফুট ছিলো । ইস্লামী আন্দোলনের প্রতিরোধে তারা যে কর্মপন্থা অবলম্বন করেছিলো, তাতেই আমরা এই আদিমতার সাক্ষাৎ পাই। তারা রসূল (স.) কে “পাগল” বলেছিলো । এই অপবাদটি আরোপে বিন্দুমা্রও বুদ্ধিমন্তা প্রদর্শন করা হয়নি । কোনরূপ যুক্তি ও ভূমিকা ছাড়াই নবীর প্রতি অশ্রাব্য গালি ছুঁড়ে মারা ছাড়া তারা দ্বিমত প্রকাশের আর কোনো ভাষাই খুঁজে পায় না, সভ্যতার সেই আদিম স্তরের লোকদের রীতিই এটা । আদিম স্তরের মানুষের উপযোগী এই ভাষার সরলতা আমরা দেখতে পাই তাদের মিথ্যা অপবাদ খন্ডনে আল্লাহ তায়ালা যে ভাষা প্রয়োগ করেছেন তাতেও । তিনি বলেন, “তোমার প্রতিপালকের অনুগহে তুমি পাগল নও । তোমার জন্যে রয়েছে চিরস্থায়ী প্রতিদান । তুমি প্রতিষ্ঠিত আজ এক সুমহান চরিত্রের ওপর । অচিরেই তুমি দেখতে পাবে-দেখতে পাবে তারাও তোমাদের দু'পক্ষের মধ্যে কোনো পক্ষ ভ্রান্তির মধ্যে আছে” অনুরূপভাবে এটা দেখতে পাই সুরার এ আয়াতে ঝংকৃত প্রকাশ্য রোষ কষায়িত হুংকারে “আমাকে ও আমার বাণী প্রত্যাখ্যানকারীকে ছেড়ে দাও, আমি তাদেরকে পর্যায়ক্রমে (অধপতনের শেষ স্তরে) এমনভাবে নিয়ে যাবো যে, তারা টেরও পাবে না। আমি তাদেরকে টিল দিয়ে দেই। আমার কৌশল অত্যত্ত সূষ্ষ্ । ভাষার এই সরলতা কাফেরদের এক ব্যক্তির ওপর পাল্টা গালাগাল বর্ষণের মধ্য দিয়েও স্পষ্ট হয়ে উঠেছে, “তুমি সেই ব্যক্তির অনুসরণ করো না যে ঘন ঘন শপথ করে, যে অত্যন্ত নীচ, যে অতিশয় নিন্দুক ও চোগলখোর, সৎ কাজে বাধা দানকারী, সীমাতিক্রমকারী পাপিষ্ঠ, ধিকৃত ও জারজ । ....? ভাষার উক্ত সরলতা আমরা বাগানের মালিকদের সংক্রান্ত সেই ঘটনাতেও দেখতে পাই, যা আল্লাহ তায়ালা এখানে দৃষ্টান্ত হিসাবে পেশ করেছেন। এটি ছিলো এমন একটি দলের ঘটনা, যারা আপন চিন্তাধারায়, ধ্যান ধারণায়, অহংকারে, কথাবার্তায় ও চালচলনে অসভ্য ও নির্বোধ মানুষের মতই সরল ছিলো । সূরার এক জায়গায় তাদের বর্ণনা দেয়া হয়েছে এভাবে, “তারা অতি সংগোপনে এরূপ শলাপরামর্শ করতে করতে রওনা হলো যে, আজ বাগানের ভেতরে কোনো মিসকীনই যেন ঢুকতে না পারে ।....' সর্বশেষে আল্লাহ তায়ালা তাদের প্রতি যে বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তাতেও একই ধরনের সরল ও সহজবোধ্য বাচনভংগী দেখতে পাই,

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।