Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ ব্যাপারে একমাত্র এই বিশ্বনিখিলের সৃষ্টিকর্তার দিকে মুখ ফেরানোই মানুষের কর্তব্য। কেননা তিনিই এ সবের ওপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী । এসব প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে অপরাজেয় শক্তির কিছু নির্দশন দেখতে পাওয়া যায়। সে শক্তির চাবিকাঠি একমাত্র তার হাতেই নিবদ্ধ। এসব দুযেগি থেকে পরিত্রাণ পেতে মানুষের আত্মনিবেদন করা উচিত একমাত্র বিশ্বজগতের সার্বভৌম অধিপতি সর্বশক্তিমান আল্লাহর কাছে। মানবীয় ভ্ভান ও আল্লাহর কুদরত আল্লাহ তায়ালা যতোটুকু শক্তি ও জ্ঞান মানুষকে বরাদ্দ করেছেন মানুষ ততটুকুই শক্তি ও জ্ঞানের মালিক। কিন্তু গোটা সৃষ্টিজগতের নিয়ন্ত্রণ এর শ্রষ্টার হাতেই নিবদ্ধ। এর নেয়ামক বিধিমালা তারই সৃষ্টি এবং এর ভেতরে নিহিত যাবতীয় শক্তি তারই সরবরাহ করা । এই সকল শক্তি আল্লাহরই প্রাকৃতিক বিধানের বলে আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে চলে । এ শক্তি থেকে আল্লাহর বরাদ্দ করা অংশই মানুষ পেয়ে থাকে এবং এ সংক্রান্ত জ্ঞানেরও কেবল বরাদ্দকৃত অং তার হস্তগত হয়ে থাকে । আর যেসব ঘটনা সংঘটিত হয় অথবা মানুষ তার সামনে নিষ্কিয় দর্শক হয়ে বসে থাকা ছাড়া কিছুই করতে পারে না, সে সম্পর্কে তাকে সেসব ঘটার অর্টা নিয়ন্তা ও ংগঠক আল্লাহর কাছেই যা কিছু বলার থাকে বলতে হবে। সেগুলোর মোকাবেলা করার জন্যে সাহায্য চাইতে হবে এবং যতোদুর তার সাধ্যে কুলায় মোকাবেলা করে ওগুলোকে নিয়ন্ত্রণে আনতে হবে। | এ সত্যকে যখন মানুষ ভুলে যায় এবং সৃষ্টিজগতের কিছু শক্তিকে পদানত করার জন্যে আল্লাহ তায়ালা প্রদত্ত ক্ষমতার অধিকারী হয়ে ধরাকে সরা জ্ঞান করে, তখন সে একটা বিকৃত ও ্রষ্ট মানষে পরিণত হয়। সেই নির্ভুল জ্ঞানের সাথে তার সম্পর্ক ছিন্ন হয় যা আত্মাকে উৎকর্ষের সর্বোচ্চ শিখরে আরোহণ করায় এবং সে সৃষ্টির জীবনী শক্তি থেকে সম্পর্কচুত হয়ে মাটির কাছে ঘনিষ্ঠ হয়। অথচ সত্য জ্ঞানের অধিকারী মোমেন আল্লাহর অনুগত গোটা সৃষ্টিজগতের সাথে একাত্ম হয়ে এক নয়নাভিরাম সমাবেশে মহান শরষ্টার সামনে রুকু সেজদায় লিপ্ত হয়। এটা যেকি অমূল্য নেয়ামত তা শুধু সেই ব্যক্তিই জানে যে এর স্বাদ পেয়েছে এবং এর স্বাদ আল্লাহ যার বরাতে রেখেছেন । কিন্তু এ স্বাদ ও সৌভাগ্য মানুষের অর্জিত হোক বা না হোক প্রকৃতির ত্রাসসঞ্চারী শক্তিগুলো তাকে অসহায়ত্ব ও অক্ষমতার শেষ প্রান্তে না নিয়ে এবং আত্মা সম্পর্কে বাধ্য না করে ছাড়ে না। সে টুকটাক কিছু আবিষ্কার ও উদ্ভাবন করে এবং বেশ খনিকটা শক্তিও অর্জন করে। কিন্তু এসেও প্রাকৃতিক শক্তিগ্ুলোর মোকাবেলায় সে অক্ষম মানুষের চেয়ে বেশী কোনো মর্যাদা রাখেনা। হয়তো বা সময় সময় প্রাকৃতিক দুযেগি থেকে আত্মরক্ষা করতে সক্ষম হয়। কিন্তু দুর্যোগপ্তলো যথারীতি ঘটতেই থাকে, মানুষ তার আত্মরক্ষা করতে পারেনা । সে বড়জোর দুর্যোগের আগাম সংবাদ জানিয়ে পথ থেকে সরে দীড়িয়ে নিজেকে রক্ষা করতে পারে, তাও সব সময় নয়। কিন্তু কখনো তার পক্ষে দুর্যোগকে ফিরিয়ে দেয়া সম্ভব নয়। কখনো কখনো তো দু্েগি তাকে হত্যা করেই ছাড়ে । তার দেয়াল ও ভবন ধসিয়ে দিয়ে তার নিচে তাকে পিষে মারে । সমুদ্র ঝড় তুফান তাকে ডুবিয়ে মারে আর বড় বড় জাহাজকে এমনভাবে প্রবল বাতাসের মধ্যে উল্টে দেয় কোনো শিশু যেমন তার খেলনাকে উলট পালট করে । ভূমিকম্প আর আগ্নেয়গিরির তো ব্যাপারই আলাদা । সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত তা যেমন ছিলো তেমনই রয়েছে। মানুষ তার নাগালই পায়নি।

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।