Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ মাটিতে নাইট্রোজেন প্রবেশের অপর মাধ্যমটি হলো মেঘের গর্জন ও বিদ্যুৎ চমকানো । প্রবল জোরে মেঘের গর্জন হলে ও বিদুৎ চমকালে নাইট্রোজেন ও স্বল্প মাত্রায় অক্সিজেন মিশ্রিত হয়। বৃষ্টি এটাকে মিশ্র নাইট্রোজেনের আকারে পৃথিবীতে নামায় ।(অর্থাৎ উত্তিদ যাতে তাকে চুষে নিতে পারে। কেননা উত্ভিদ নির্ভেজাল নাইট্রোজেনকে বাযুমন্ডল থেকে চুষে নিতে অক্ষম । সেখানে নির্ভেজাল নাইট্রোজেনের মাত্রা. শতকরা ৮৭ ভাগ সে কথা আগেই বলেছি ।) এ ছাড়া ভূগর্ভে তরল ও কঠিন খনিজ পদার্থের আকারে অনেক গুপ্ত জীবিকা রয়েছে। এসব কিছু দ্বারা পৃথিবী ও তার সংশ্লিষ্ট অবস্থার উন্নয়ন ও পুনর্গঠন সম্পন্ন হতে পারে । আমরা এর দীর্ঘ বিশ্লেষণে যাবো না। তবে উল্লেখিত বিবরণসমূহের আলোকে বিষয় বা জীবিকার তাৎপর্য এর প্রচলিত অর্থের চেয়ে ব্যাপকতর । পৃথিবী পুননির্মাণে এবং গোটা বিশ্বের সংহতকরণে এর উপায়-উপকরণ অত্যন্ত গভীর ও কার্যকর । আর আন্াহ তায়ালা যখন “খাও* বলে এই জীবিকা আহরণের অনুমতি দেন তখন তার অর্থ দাঁড়ায় এই যে, তিনি এই জীবিকা মানুষের আয়ত্তাধীন ও সহজলভ্য করে দিয়েছেন এবং তা দ্বারা উপকৃত হওয়া ও তা খাওয়ার ক্ষমতাও তাকে দিয়েছেন। তাই তিনি বলেন, “পৃথিবীর প্রান্তরে প্রান্তরে বিচরণ ও পরিভ্রমণ করো এবং আল্লাহর দেয়া জীবিকা আহার করো।' কিন্তু এই জীবিকা আহরণের সময় নিধারিত ও সীমিত। সে সময় নির্ধারিত হয় আল্লাহরই জ্ঞান পরিকল্পনা ও কর্তৃতাধীনে। এই নির্ধারিত মেয়াদটি আবার জীবন মৃত্দু এবং অন্য যে যে পরিপূর্ণ । এই পরীক্ষার মেয়াদ শেষ হলেই আসবে মৃত্যু এবং মৃত্দের পরে পুনরুজ্জীবন। আল্লাহ তায়ালা বলেন, “আর তারই কাছে পুনরুজ্জীবন।' বস্তুত সমথ বিশ্ব সাম্রাজ্যের একচ্ছত্র মালিকানা ও কর্তৃত্‌ যখন তারই হাতে, তিনিই যখন সৃষ্টিজগতের আশ্রয়স্থল এবং তিনিই যখন সর্বশক্তিমান তখন তিনি ব্যতীত আর কার কাছেই বা মানুষের পুনরুজ্জীবন হবে? আর এখন যখন মানুষ পরম শক্তি ও নিরাপত্তার মধ্যে দিয়ে এই নিরুপদ্রব বিশ্বে জীবন যাপন করছে আল্লাহর ইচ্ছাক্রমে এই প্রাচুর্য ও সমৃদ্ধিতে কাল কাটাচ্ছে, তখন সহসা আল্লাহ তার পায়ের নিচের মাটি কাঁপিয়ে দিচ্ছেন এবং আন্দোলিত ও আলোড়িত করছেন চার পাশের পরিবেশ ও বায়ুমন্ডলকে । এমনভাবে উদ্বেলিত করছেন যে, একটা আগুনের শিখা যেন এসে তার মুখ ও বুকে আঘাত করছে। মানুষের স্নায়ূতে এই ভূকম্পন ঘটাচ্ছেন এবং তাদের কল্পনার জগতে আগুনের শিখা বইয়ে দিচ্ছেন যাতে তারা স্বস্তি ও স্থিতিজনিত উদাসীনতা থেকে নিবৃত্ত হয়। তার দুষ্টি আকাশ ও অদৃশ্য জগতের দিকে প্রসারিত করে এবং আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার কাছে নিজেদের মনকে নিবেদিত করে । ০কান দুক্লাচার আল্লাহকে ভক্ষ করতেব না? আল্লাহ তায়ালা বলেন, “তোমরা কি আকাশের অধিপতির পক্ষ থেকে এমন কর্মকান্ডের আশংকা বোধ করো না যে, তিনি তোমাদেরকে মাটির অভ্যন্তরে ধ্বসিয়ে দিতে পারেন এবং পৃথিবী তোমাদেরকে নিয়ে অবনমিত হয়ে যেতে পারে । তোমরা কি এ আশংকাও বোধ করো না

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।