151791111001.0€ বস্তুত গোপন ও প্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহর সাথে হৃদয়ের যোগাযোগ অক্ষুন্ন থাকা, কেউ না দেখা ও না জানা সত্তেও আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ রাখা হচ্ছে মানব মনে চেতনা ও অনুভূতি অটুট থাকার মানদন্ড এবং বিবেকের সজীবতার গ্যারান্টি । হাফেজ আবু বকর আল বাযযায স্বীয় মোসনাদে উল্লেখ করেছেন যে, হযরত আনাস বর্ণনা করেন, সাহাবীরা রসূল (স.)-কে বললেন, আমরা যখন আপনার কাছে থাকি, তখন এক অবস্থায় থাকি এবং আপনার কাছ থেকে দূরে গেলেই আমাদের অবস্থা অন্যরকম হয়ে যায়। রসূল (স.) বললেন, “আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক কেমন থাকে? তারা বললেন, আন্মাহ তায়ালা তো গোপন ও প্রকাশ্য সর্বাবস্থায় আমাদের প্রতিপালক । রসূল (স.) বললেন, তাহলে তোমাদের সে অবস্থার পরিবর্তন মোনাফেকী নয়।' | বস্তুত, আল্লাহর সাথে সম্পর্ক ও সংযোগই হলো মূল কথা৷ এটা যতোক্ষণ কারো মনে অক্ষণু থাকবে, ততক্ষণ সে যথার্থ আল্লাহভক্ত মোমেন থাকবে । এ আয়াতটি তার পূর্ববর্তী আয়াতের সাথে পরবর্তী আয়াতের সংযোগ ঘটাচ্ছে। যেহেতু মানুষের গোপন ও প্রকাশ্য সবই আল্লাহ জানেন, তিনি মানুষের মন ও আত্মাকে সৃষ্টি করেছেন এবং তাদের অবস্থান স্থল সম্পর্কে অবগত আছেন, তাই তিনি তাদেরকে এ আয়াতে চ্যালেঞ্জ দিচ্ছেন, তোমরা তোমাদের কথা গোপনে বলো বা প্রকাশ্যে বলো, তিনি মানুষের মনের কথা জানেন । যিনি সৃষ্টিকর্তা তিনি জানবেন না এও কি সম্ভব! তিনি তো অত্যন্ত সৃক্ষদর্শী ও সর্বজ্ঞ 1” অর্থাৎ গোপন করো বা প্রকাশ করো, আল্লাহর জ্ঞানের কাছে তা সমানভাবে পরিজ্ঞাত। এমনকি গোপন ও প্রকাশ্য কথার চেয়েও যা গোপনীয়, যা এখনো কথায় পরিণতই হয়নি বরং হৃদয়ে চিন্তা ও কল্পনার আকারে লুকিয়ে আছে, তাও জানেন। 'নিশ্যয়ই তিনি মনের অবস্থাও জানেন, তিনি সৃক্ষ্রদর্শী ও সর্বজ্ঞ" যিনি সৃষ্টি করেন তিনি কি নিজের সৃষ্টিকে জানবেন না? তিনি তো সুক্ষ্দর্শী ও সর্বজ্ঞ। ফলে তার জ্ঞান সৃক্মতম ও গ্প্ততম জিনিস পর্যন্তও পৌছে। মানুষ যখন নিজের কোনো তৎপরতাকে বা মনের কোনো চিস্তাভাবনাকে আন্মাহর কাছ থেকে লুকাতে চেষ্টা করে, তখন সে বড়ই হাস্যকর চেষ্টায় লিপ্ত থাকে । কেননা যে মনের মধ্যে সে নিজের চিন্তাভাবনাকে লুকায় সে মনটা তো আল্লাহরই সৃষ্টি। আল্লাহ তায়ালা তার এই সৃষ্টির গোপন ও প্রকাশ্য অবস্থা সবই জানেন । আর যে চিন্তাভাবনা, ধ্যান ধারণা বা উদ্দেশ্যকে সে লুকায় তাও আল্লাহর সৃষ্টি । তিনি এটাও জানেন, কোথায় তা থাকে তাও জানেন। তাহলে মানুষ কি লুকাবে এবং কোথায় লুকাবে? | কোরআন এই সত্যটিকেই মানুষের হৃদয়ে বদ্ধমূল করতে চায় । কেননা এ সত্য যার হৃদয়ে বদ্ধমূল হয়, তার সব জিনিসের ব্যাপারেই সঠিক বুঝ অর্জিত হয়। তার জাগৃতি, চেতনা ও আল্লাহভীতি সবই যথাযথভাবে অর্জিত হয়। এগুলো যথাযথভাবে অর্জিত হওয়ার কারণে পৃথিবীতে সত্যিকার মোমেন হিসাবে তার দায়িত্ পালনও তার পক্ষে সম্ভবপর হয়। আকিদা ও ন্যায়নীতি এবং নিয়ত ও আমলে সে আল্লাহর একক আনুগত্য অবলম্বন করে । আর এটা কেবল তখনই সম্ভব হয় যখন তার এই বিশ্বাস জন্মে যে, তার মন এবং মনে যা কিছু লুকানো থাকে সবই আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর কাছে তার অবস্থা সম্পূর্ণরূপে জ্ঞাত। কেননা তিনি সৃক্তম জ্ঞানী ও সর্ববিষয়ে অভিজ্ঞ। এ বিশ্বাস অর্জিত হওয়ার পরই মোমেন তার গুপ্ত উদ্দেশ্য এবং প্রকাশ্য কাজ ও শব্দ থেকে সংযত ও সাবধান হয় । কেননা সে জানে, তার আচরণ ও লেনদেন যা কিছু হচ্ছে, গোপন ও প্রকাশ্য সব তিনি হৃদয়ের ভেতরে কি আছে তা অবশ্যই জানে।
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।