151791111001.0€ বস্তুত তারা তাদের অপরাধ স্বীকার করবে কাজেই এ সব দোযখবাসীর ওপর অভিসম্পাত!” “সুহক' শব্দের শাব্দিক অর্থ দূরতৃ, তাওহীদের প্রতি ঈমান না আনা এবং কেয়ামত সত্যই ঘটবে বলে বিশ্বাস না করার অপরাধ স্বীকার করার পর আল্লাহর পক্ষ থেকে এই অভিসম্পাত উচ্চারিত হবে। আল্লাহর অভিসম্পাতের অর্থই হলো এই মর্মে আল্লাহর সিদ্ধান্ত আসা যে, তারা তার রহমত থেকে বঞ্চিত, তাদের ক্ষমা লাভের কোনো অবকাশ নেই এবং আযাব থেকে পরিত্রাণ নেই। তারা চিরদিনের জন্যে দোযখবাসী । এমন জঘন্য ও নিকৃষ্ট অধিবাস ও বাসস্থান আর কি হতে পারে? এমন বিক্ষুব্ধ ক্ষিপ্ত ও উদ্বেলিত দোযখের আযাব অত্যন্ত ভয়াবহ আযাব । এ আযাব দেয়া আল্লাহর যুলুম নয়। তিনি কাউকে যুলুম করেন না। আমরা মনে করি যে, মানুষের স্বভাব প্রকৃতিতে ঈমানের সত্যতা ও তার যৌক্তিকতায় বিশ্বাস স্থাপনের প্রবণতা সংরক্ষিত করার পরও যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, তার বিবেকে সততা ও ন্যায়নিষ্ঠতার লেশমাত্রও অবশিষ্ট নেই। সে ব্যক্তির ভেতরে এমন গুণপনারও আর অস্তিতু নেই- যা তাকে গোটা সৃষ্টির ভেতরে স্বতন্ত্র মর্যাদা দেবে । সুতরাং তার পরিণতি হলো তাকে দোযখে রাখা হবে এবং সেখান থেকে তার উদ্ধার পাওয়া বা পালাবার কোনো অবকাশ থাকবে না। আন্লাহ্ তাক্সালাক্র সাথে বিদ্বোহেক চন্ম পর্লিণতি যে মানবাত্মা পৃথিবীতে আল্লাহকে অমান্য করে, সে পার্থিব জীবনে প্রতিনিয়ত লাঞ্চিত ও অপদস্ত হতে থাকে, অবশেষে তা চরমভাবে বিকৃত, ধিকৃত, ঘৃণীত ও দৌযখের উপযুক্ত রূপ ধারণ করে। বিশ্বজগতের কোনো জিনিসই তার মত বিকৃত ও নিকৃষ্ট হয় না। কেননা প্রকৃতির প্রতিটি বস্তু মোমেন। প্রতিটি বস্তুই আল্লাহর প্রশংসা ও গুণগান করে। এসব আল্লাহদ্রোহী, বিকৃত অবিশ্বাসী পাপিষ্ঠ মানবাত্মা ছাড়া বিশ্বজগতের সকল বস্তু আল্লাহর অনুগত ও ফরমাবরদার। ফলে এই পাপিষ্ঠ মানবাত্মাগুলো বিশ্ব প্রকৃতি থেকে বিচ্ছিন্ন ধিকৃত ও বিকৃত হয়ে নিকৃষ্টতম স্তরে পৌছে যায়। আর তাদের পারলৌকিক পরিণতি দীড়ায় এই যে, তারা সে ভয়ংকর ক্ষিপ্ত রুদ্্রমুর্তিধারী জ্লন্ত অগ্নিকু্ড দোযখে নিক্ষিপ্ত হয় এবং সকল মান-মর্ষাদা ও অধিকার থেকে বঞ্চিত হয়। পবিত্র কোরআনের রীতি এই যে, কেয়ামাতের দৃশ্য বর্ণনাকালে দুই পরস্পর বিরোধী পরিণামকে পাশাপাশি রেখে দেখিয়ে দেয়। এক পাশে মোমেনের আর এক পাশে কাফেরের পরিণীমের বর্ণনা দেয়। এভাবে সে সুরা “মুলক-এর দ্বিতীয় আয়াতের বক্তব্যের সত্যতা প্রমাণিত করে! 'যাতে তোমরা কে অধিকতর সতকর্মশীল তার পরীক্ষা হয় ।” পরীক্ষার কথা উল্লেখের পর এখন আল্লাহ তায়ালা কর্মফলের বিবরণ দিচ্ছেন, নিশ্চয় যারা তাদের প্রতিপালককে না দেখেও ভয় করে তাদের জন্যে রয়েছে ক্ষমা ও বিরাট পুরফ্কার ।' আয়াতে উন্লেখিত “গায়ব* শব্দটিতে দুটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথমত, বান্দাদের চোখের আড়ালে থাকা মনিবকে যারা ভয় করে। দ্বিতীয়ত, যে বান্দারা একে অপরের দৃষ্টির আড়ালে থাকা অবস্থায় আল্লাহকে ভয় করে। আল্লাহ্ তাক়ালাব বিশ্ুল জ্ভান ভ্ডান্ডাক এই দুটোই অত্যন্ত গুরুতৃপূর্ণ, মূল্যবান, মর্যাদাপূর্ণ ও পবিত্র অবস্থা। আয়াতের শেষাংশে যে মহান প্রতিদানের তথা ক্ষমা, গুণাহ থেকে অব্যাহতি ও বিরাট পুরস্কারের উল্লেখ করা হয়েছে, উক্ত উভয় প্রকারের ভীতিই মানুষকে তার উপযুক্ত করে তোলে । অর্থাৎ আল্লাহকে না দেখেও ভয় করা এবং লোকেরা না দেখুক, না জানুক এমন অবস্থায়ও আল্লাহকে ভয় করা।
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।