151791111001.0€ আলোচ্য আয়াতে দোযখের একটি প্রতিক্রিয়া ও বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে। যেমন অপর এক জায়গায় আল্লাহর সাথে শরীক করার কাজটির প্রতি প্রকৃতির তীব্র অসন্তোষ প্রকাশের কথা উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা এমন একটা উদ্ভট বিষয় নিয়ে এসেছো যে, তার প্রভাবে আকাশ বিদীর্ণ, পৃথিবী খন্ড বিখন্ড এবং পাহাড় পর্বতসমূহ বিধবস্ত হয়ে পড়ার উপক্রম হয়। কারণ লোকেরা দয়াময় আল্লাহর পুত্র আছে বলে দাবী করেছে। অথচ দয়াময় আল্লাহর পক্ষে এটা আদৌ সমীচীন নয় যে, কাউকে পুত্র বানিয়ে নেন।' পবিত্র কোরআনের এ সব অকাট্য ও ছার্থহীন উক্তি যে সত্যের সন্ধান দিচ্ছে, সে সত্যটি এই যে, সমগ সৃষ্টিজগত তার শ্রষ্টার প্রতি বিশ্বাসী এবং তার প্রশংসা ও গুণগানে নিয়োজিত। মানুষ যখন তার ষ্টাকে অস্বীকার করে তার অবাধ্য হয়, তখন সমগ্র সৃষ্টিজগত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আল্লাহদ্রোহী মানুষ গোটা সৃষ্টিজগত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সৃষ্টিজগত তার ওপর ক্রোধে ও আক্রোশে ফেটে পড়তে চায়। ঠিক যেমন কোনো সন্ত্ান্ত ও গণ্যমান্য ব্যক্তিকে কেউ অপদস্থ ও ভ€সনা করলে জনতা সেই ভসনাকারীর ওপর ক্ষিপ্ত ও বিক্ষুব্ধ হয়ে পড়ে । দোযখের অবস্থাও তদ্রপ হবে বলে উল্লেখ করা হয়েছে। সে অবস্থা এই যে, “দোযখ উদ্বেলিত হবে এবং ক্রোধে ফেটে পড়ার উপক্রম হবে । | জাহানামের গ্রহত্রীব্ জিত্ভাসা আল্লাহর অবাধ্য বান্দাদের ওপর দোযখের এই সর্বব্যাপী ক্ষোভ ও অসন্তোষ দোযখের কর্মকর্তা ও কর্মচারীদেরকেও প্রভাবিত করবে । তাই আল্লাহ তায়ালা বলেন, “যখনই একটি দলকে তার ভেতরে নিক্ষেপ করা হবে, তখনই তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী (রসূল) আসেনি? এ কথা বলার অপেক্ষা রাখে না যে, এ অবস্থায় এই প্রশ্ন নিছক তাচ্ছিল্য ও অবমাননার উদ্দেশ্যেই করা হবে। কেননা দোযখের প্রহরীরাও তাদের ওপর দোষখের মতোই ক্ষিপ্ত ও রাগানিত হবে এবং তারা তাদেরকে শাস্তি দেয়ার কাজে তৎপর হবে । কোনো শাস্তিযোগ্য অপরাধীর অবমাননা ও লাঞ্কনার জন্যে যখন এ ধরনের কথা বলা হয়, তখন এর চেয়ে হৃদয়বিদারক কটু কথা ও কষ্টদায়ক কথা আর কিছুই হতে পারে না। এর জবাবে স্বভাবতই চরম হতাশা, অনুশোচনা ও আপন নির্বৃদ্ধিতা ও উদাসীনতার স্বীকৃতি প্রতিফলিত হবে এবং দুনিয়ার জীবনে নিজেদের হঠকারিতা অস্বীকৃতি ও নবীদের গোমরাহীতে লিপ্ত থাকার অপবাদ দানের স্মৃতিচারণ করা হবে। তারা বলবে, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিলো । কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম আর বলেছিলাম যে, আন্লাহ তায়ালা তো কিছুই নাধিল করেননি । তোমরা নিশ্চয়ই মারাত্মক গোমরাহীতে লিপ্ত আছো । “আমরা যদি শুনতাম এবং বুঝতাম তাহলে আজ দোযখের অধিবাসী হতাম না ।' বস্তুত যে ব্যক্তি শ্রবণ করে অথবা হৃদয়ংগম করে, সে নিজেকে এমন ভয়ংকর পরিণতির সম্মুখীন করে না, সেসব হঠকারী লোকের মত অস্বীকার করে না, অস্বীকৃতির কোনো যুক্তি না থাকা সত্তেও এমন ধৃষ্টতার সাথে এতো তাড়াহুড়া করে রসূলদেরকে গোমরাহ ঠাওরায় না এবং | অস্বীকার করার পর পরম সত্যবাদী রসূলদের ওপর এরপ পাল্টা দোষারোপ করে না যে, 'আল্লাহ কিছুই নাধিল করেননি, তোমরা নিছক গোমরাহীতেই লিপ্ত রয়েছো ।
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।