Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ দ্বিতীয়ত, পরবর্তীতে যে কাফেরদের উল্লেখ রয়েছে, সে প্রসংগেও শয়তানের উল্লেখ করা হয়েছে। শয়তান ও কাফেরদের সম্পর্ক যে কত ঘনিষ্ঠ তা সুবিদিত । আকাশের প্রদীপমালার উল্লেখ প্রসংগে সেগুলোকে শয়তান বিতাড়নের হাতিয়ার হিসাবে ব্যবহারের উল্লেখ করা হয়েছে। আর শয়তানদের জন্যে জলন্ত আগুনের শাস্তির উল্লেখ প্রসংগে বলা হয়েছে যে, আল্লাহ তায়ালা রয়েছে। বন্তুত জাহান্নাম বড়ই নিকৃষ্ট ঠিকানা ।' জ্াতালামেত মর্মজ্ঞদ শাভ্তির বর্ণনা অতপর এই জাহান্নামের একটি দৃশ্য অংকন করা হয়েছে এই বলে, “যখন অবিশ্বাসীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে গাধার ডাক শুনবে, জাহান্নাম তখন উদ্বেলিত হবে এবং ক্রোধে যেন ফেটে পড়ার উপক্রম হবে ।” বস্তুত জাহান্নামকে এখানে একটা জীবন্ত সৃষ্টিরূপে চিত্রিত করা হয়েছে। সে যেন নিজের প্রচন্ড ক্রোধ দমন করছে। ফলে তার ভেতর থেকে গাধার ডাকের মত আওয়াযের সৃষ্টি হচ্ছে। দমিত আক্রোশে সে যেন ফেটে পড়তে চাইবে । কাফেরদের ওপর তার ক্রোধ ও আক্রোশ চরম পর্যায়ে উপনীত হবে। এখানে দোযখের অবস্থা বাহ্যত রূপকভাবে প্রকাশ করা হয়েছে। কিন্তু আসলে তা রূপক নয় বরং বাস্তব । কেননা আল্লাহর প্রতিটি সৃষ্টিই এই অর্থে প্রাণী যে, তার নিজস্ব এক ধরনের আত্মা আছে এবং প্রত্যেক সৃষ্টি আল্লাহর প্রশংসা ও গুণগান করে থাকে । মানুষকে তার স্রষ্টার বিরু্ধাচরণ করতে দেখে প্রত্যেক সৃষ্টি দুঃখিত, স্তম্ভিত, ক্রুদ্ধ হয়। কেননা স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টি মাত্রেরই সহজাত বিরাগ বিদ্বেষ ও ক্রোধ জন্মে। তার স্বভাব অন্য এক সৃষ্টির কুফরী আচরণকে ও অবাধ্যতাকে ঘৃনা সুপ্ত রয়েছে। বস্তুত কোরআনে এ সত্যটি একাধিক জায়গায় বর্ণিত হয়েছে যে, আল্লাহর সৃষ্টিজগতের প্রতিটি বস্তুর মধ্যে আল্লাহর প্রতি ঈমান ও তার গুণগানের প্রবণতা আর তার অবাধ্যদের প্রতি প্রচন্ড ঘৃণা সুপ্ত রয়েছে। কোরআনের দ্যর্থহীন উক্তি হচ্ছে, সপ্ত আকাশ, পৃথিবী এবং এগুলোর মধ্যবর্তী সব কিছু আল্লাহর গুণগান করো । আল্লাহর গুণগান করে না এমন কিছুরই অস্তিত্ব নেই, তবে তোমরা তাদের গুণগান বুঝতে পারে না “হে পর্বতমালা এবং হে পাখিরা, দাউদের সাথে সাথে তোমরাও আল্লাহর তাসবীহ পাঠ করো।? এ সব উক্তি এতো অকাট্য এতো সুস্পষ্ট যে, এর ভেতরে অন্য কোনোরকম ব্যাখ্যা দেয়ার অবকাশ নেই । আরো বলা হয়েছে, “অতপর আল্লাহ তায়ালা আকাশের দিকে মনোযোগ দিলেন, তখনও তা ছিলো ধুঁয়ার আকারে ।' | তিনি আকাশ ও পৃথিবীকে বললেন, “তোমরা উভয়ে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক চলে এসো । আকাশ ও পৃথিবী জবাব দিলো, “আমরা স্বেচ্ছায় এলাম । এখানে এরপ ব্যাখ্যা দেয়ার সম্ভাবনা থাকে যে, এটা আসলে রূপক অর্থে আল্লাহর আদেশের সামনে আকাশ ও পৃথিবীর আনুগত্য বুঝাচ্ছে। কিন্তু আসলে এই ব্যাখ্যা নিল্প্রয়োজন। বরঞ্চ প্রত্যক্ষ অর্থ থেকে এটা আরো বেশী দূরবর্তী ।

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।