Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ সেই নিরক্ষর মানুষের সাথেও- যে একটি অক্ষরও কখনো লেখেনি বা পড়েনি। একইভাবে সে সম্বোধন করে মহাশূন্য বিজ্ঞানী, প্রকৃতি বিজ্ঞানী ও দার্শনিককে, আর পবিত্র কোরআন থেকে এরা সবাই প্রকৃতির সাথে ঘনিষ্টতর সংযোগ স্থাপনের উপকরণ এবং প্রকৃতি নিয়ে গভীর চিন্তা-ভাবনা করার প্রেরণা লাভ করে। বিশ্বজগতের সৃষ্টিতে পূর্ণতা যেমন কাম্য, তেমনি কাম্য সৌন্দর্য ও। বরঞ্চ এই দুটো আসলে একই জিনিসের এপিঠ ওপিঠ মাত্র । কেননা পূর্ণতা যখন শেষ সীমায় উপনীত হয়, তখন তা সৌন্দর্যে পরিণত হয়। এ কারণেই কোরআন মানুষের দৃষ্টিকে আকাশের পূর্ণতার দিকে আকৃষ্ট “আমি সর্বনিশ্ন আকাশকে সাজিয়ে রেখেছি বহুসংখ্যক প্রদীপ দ্বারা 1" এই সর্বনিশ্ন আকাশটা কিঃ সম্ভবত এটিই পৃথিবী ও পৃথিবীর অধিবাসীর নিকটতম এবং কোরআনের শ্রোতাদের কাছাকাছি । আর এখানে যে প্রদীপমালার কথা বলা হয়েছে, সেগুলো সম্ভবত খালি চোখে আকাশের দিকে তাকালেই যে গ্রহ নক্ষত্র-পুঞ্জকে দেখা যায় সেগুলো। শ্লোতাদেরকে আকাশের দিকে তাকাতে বলার সাথে এই ব্যাখ্যাই অধিকতর সামঞ্জস্যপূর্ণ । কেননা সে যুগের শ্রোতাদের কাছে তাদের খালি চোখ ছাড়া এবং আকাশে ঝিকমিক করা যে জ্যোতিষ্কগুলোকে খালি চোখে দেখা যায় সেই জ্যোতিষ্গুলো ছাড়া পর্যবেক্ষণের আর কোনো সরঞ্জাম ছিলো না। আকাশে নক্ষত্রমন্ডলীর দৃশ্য যে হৃদয়ে দাগ কাটার মত সৌন্দর্যমন্ডিত, তাতে কোনো সন্দেহ নেই। সে সৌন্দর্য বিচিত্র। সময়ের পরিবর্তনের সাথে সাথে তার রংও পাল্টে যায়। সকালে বিকালে ও উদয়াস্তে বিচিত্র বর্ণে তার আত্মপ্রকাশ ৷ অন্ধকারাচ্ছন্ন রাতে, জ্যোৎম্নাত রাতে, নির্সল আকাশে এবং কুয়াশাচ্ছন্ন ও মেঘাচ্ছন্ন আকাশে তার রকমারি শোভা । সত্যি বলতে গেলে প্রতি ঘন্টায়, আকাশের প্রতি কোণ থেকে এবং প্রত্যেক মানমন্দির থেকে তার ভিন্ন দৃশ্য দেখা যায়। এর প্রতিটি দৃশ্যই মনোরম প্রতিটি দৃশ্যই অন্তরে দাগ কাটে । ওই সে যে আকাশের এক প্রান্তে একটি নক্ষত্রকে একাকী উকিঝুকি মারতে দেখা যাচ্ছে, মনে হয় ওটা নক্ষত্র তো নয়, যেন একটা চোখ । মায়াভরা চাহনি নিয়ে তা যেন ডাকছে মিটমিট করে। আবার ওধারে দেখা যাচ্ছে দুটো নক্ষত্র, ভিড় থেকে মুক্ত হয়ে তারা যেন গোপন আলাপচারিতায় লিগ্ত। আর এখানে ওখানে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু ছোট বড় নক্ষত্রপুঞ্জ । আকাশের বিশাল আলোর মেলায় ওগুলো যেন এক একটা উজ্জ্বল সমাবেশ । মেলায় ওরা যেন এ রাতের সহচর । একবার মিলিত হয় আবার বিচ্ছিন্ন হয়ে যায়। টাদ ও তার পরিক্রমার পথও বিচিত্র ধরনের । মাসের শুরুতে এক রাতে তার জন্ম ও উদয়, তারপর ক্রমে তার বৃদ্ধি, আবার ক্রমে ক্ষয়প্রাপ্তি, অবশেষ এক রাতে বিলীন হয়ে যাওয়া । বিশাল মহাশৃন্যকেই দেখুন না! যতোদূর চোখ যায় তার কোনো কুলকিনারা নেই। বিচিত্র সৌরজগতের এই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করার ক্ষমতাই শুধু মানুষের আছে, কিন্তু সে সৌন্দর্যকে বর্ণনা ও ব্যক্ত করার ভাষা তার নেই। আক্কাশ ও বিশ্বের অপ্পক্দপ ০সীন্দ্্যখ কোরআন মহাকাশ ও গোটা বিশ্বের এই অপরূপ সৌন্দর্যের দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করে। কেননা সৃষ্টির সৌন্দর্যোপলব্ধি হচ্ছে স্রষ্টার সৌন্দর্যোপলব্ধির নিকটতম ও অব্যর্থ উপায়। এই উপলব্ধি মানুষকে সম্ভাব্য সর্বোচ্চ স্তরে উন্নীত করে । কেননা স্রষ্টার সৌন্দর্যকে উপলদ্ধি করা মাত্রই সে উৎকর্ষের সেই উচ্চতম শিখরে আরোহণ করে, যেখান থেকে সে মুক্ত স্বাধীন, মনোরম ও

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।