Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ কোরআন মানুষের দৃষ্টিকে আল্লাহর সৃষ্টির দিকে আকৃষ্ট করে । আকাশের দিকে বিশেষভাবে এবং যাবতীয় সৃষ্টির দিকে সাধারণভাবে । আল্লাহর সৃষ্টির দিকে দৃষ্টি আকর্ষণ করার সময় সে এই সৃষ্টির শৈল্িক পূর্ণতা ও চমৎকারিতৃ সম্পর্কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। সৃষ্টির এই পূর্ণতা ও চমৎকারিত্ব চক্ষুকে করে বিস্ময়ে বিস্ফারিত অভিভূত ও হতভম্ব । 'দয়াময়ের সৃষ্টিতে তুমি কোনো খুত দেখতে পাবে না।' বস্তুত তাতে আসলেই কোনো খুঁত নেই, ক্রুটি নেই, নেই কোনো অসম্পূর্ণতা। “আচ্ছা, পুনরায় দৃষ্টি দাও তো! কোনো ক্রটি কি দেখতে পাচ্ছো? অর্থাৎ এর কোথায়ও কোনো কাটা, ফাটা, ছেঁড়া, কিংবা বৈকল্য তোমার নযরে পড়ছে কি? দৃষ্টি ফেরাও তো দ্বিতীয়বার । হয়তো তোমরা প্রথম বারের দৃষ্টিতে কোনো কিছু বাদ পড়ে গেছে, যা তুমি দেখোনি । কাজেই আবার তাকাও। | “তোমার দৃষ্টি তোমার কাছেই শ্রান্ত ক্লান্ত ও অবসন্ন হয়ে ফিরে আসবে 1”. এখানে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে গিয়ে যে বর্ণনাভংগী অবলম্বন করা হয়েছে, তার ভেতরে আকাশ ও সমগ্র সৃষ্টি জগতের প্রতি গুরুত্বের সাথে অনুসন্ধিৎসা সহকারে দৃষ্টি দেয়ার অনুপ্রেরণা বিদ্যমান রয়েছে। এই তীক্ষ অনুসন্ধানমূলক ও চিন্তা গবেষণাধর্মী দৃষ্টি ও পর্যবেক্ষণে উদ্ুদ্ধ করাই হচ্ছে কোরআনের লক্ষ্য । এই অপরূপ সুন্দর সুক্ষ ও বিস্ময়কর প্রকৃতির দিকে তাকালে মানুষের সরল ও স্থল দৃষ্টি সুক্্ দৃষ্টিতে পরিণত হয়। চক্ষু এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে কোনোক্রমেই তৃপ্ত হয় না, বরং যতো দেখে, ততোই আরো দেখতে চায় । হৃদয় এর সৃষ্ষ্মাতিসুক্্ম শিক্ষা ও আভাস ইংগিত যতোই পায়, ততোই তার আরো পাওয়ার বাসনা জাগে । বিশ্ব প্রকৃতির সুশৃংখল পরিচালনা ও সূক্ষ্ম ব্যবস্থাপনা নিয়ে হদয় যতোই চিন্তা গবেষণা করে, তৃত্তি পায় না বরং আরো চিন্তা গবেষণায় মগ্ন হতে চায় । আর যে ব্যক্তি এই জগতের অধিবাসী হয়ে আল্লাহর এই বিচিত্র ও অপরূপ সৃষ্টির মেলাকে নিরন্তর নিরীক্ষণ ও পর্যবেক্ষণ করে, তারও পর্যবেক্ষণে কোনোক্রমেই তৃপ্তি আসতে চায় না। কারণ এটা এমন এক জগত, যা কখনো প্রাচীন হয় না, চোখ, মন ও বিবেক বুদ্ধির জন্যে এ জগত প্রতিনিয়ত নতুন নতুন সাজে সজ্জিত হয়। 5 একি মহা বিস্বক্স যে ব্যক্তি এই বিশ্বজগত এবং তার নিয়ম-নীতি ও স্বভাব প্রকৃতি সম্পর্কে ন্যুনতম তথ্যও জানে-যেমনটি আধুনিক বিজ্ঞান কিছু কিছু তথ্য উদঘাটন করেছে, সে নিশ্চয়ই এ ব্যাপারে বিস্ময়ে স্তভিত ও হতবাক না হয়ে পারে না। তবে প্রকৃতির বিস্ময় ও চমকের জন্যে বিজ্ঞানের অপেক্ষায় বসে থাকতে হয় না। মানুষের ওপর আল্লাহর এ এক অতুলনীয় অনুগ্হ যে, বিশ্ব প্রকৃতির আর একটি সাধারণ দৃষ্টি বুলানো এবং সামান্যতম মনোযোগ দেয়া মাত্রই তার সাথে পরিপূর্ণ একাত্মতা প্রকাশ করতে পারে এই ক্ষমতা তাকে তিনি দিয়েছেন। তাই মানুষের মন এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বিশ্ব নিখিলের পক্ষ থেকে প্রদত্ত শিক্ষাকে সংগে সংগেই লুফে নেয় ও তাকে আত্মস্থ করে। এই শিক্ষাকে সে সরাসরিভাবেই গ্রহণ করে, যখন সে তার পরিচয় লাভ করে। অতপর সে এসব শিক্ষার ব্যাপারে পরিপূর্ণ একাত্মতা ব্যক্ত করে, জীবের সাথে জীবের যে রূপ এঁকতান হওয়া উচিত এটি ঠিক সেরূপ এঁকতান। এই বিশ্ময়কর সৃষ্টি সম্পর্কে কোনো তথ্য অবগত হওয়া এবং কোনো চিন্তা-ভাবনা করার আগেই তার মধ্যে এই একতান গড়ে ওঠে। সৃষ্টি দেশে তার ব্রষ্টীকে জানলো এ জন্যেই কোরআন মানুষকে এই বিশ্ব প্রকৃতি ও তার বিশ্ময়কর উপাদানগুলো পর্যবেক্ষণ করতে উদ্বুদ্ধ করে । কারণ কোরআন সর্বকালের সমগ্র মানব জাতিকেই সম্বোধন করে । সে কথা বলে অরণ্যবাসীর সাথে, মরুচারীর সাথে, নগরবাসী ও সমুদ্র অভিযাত্রীর সাথে । সে কথা বলে

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।