Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ “পরম কল্যাণময় সেই মহান সত্তা, যার হাতে বিশ্বের কর্তৃত্ব, আধিপত্য ও সাম্রাজ্য এবং তিনি সকল জিনিসের ওপর ক্ষমতাবান ৷ সূরার শুরুতে এই গুণ বর্ণনা আল্লাহর বরকত ও কল্যাণকে বহুগুণে বৃদ্ধির আশ্বাস প্রদান করে, আর তার পাশাপাশি রাজত্ব ও সাম্রাজ্যের উন্মেখ দ্বারা বুঝানো হয়েছে যে, এই রাজ্য ও বরকতময় এবং এই বরকত শুধু আল্লাহর সত্তার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং গোটা সৃষ্টিতে বিস্তৃত। এই সত্যের সপক্ষে প্রত্যেক সৃষ্টির মাঝে এঁকতান রয়েছে। এই একতান কোরআন থেকে শুরু হয়ে গোটা সৃষ্টিজগত জুড়ে পরিব্যাপ্ত রয়েছে। “বরকতময় ও কল্যাণময় তিনি, যার হাতে রাজত্ব ও কর্তৃতৃ ।' নানি তানিন সিভি তার ওপর পরাক্রান্ত, তার ওপর সঠিক ক্ষমতার অধিকারী । এটি এমন একটি সত্য যে, এটি যখন কারো বিবেকে অবস্থান করে তখন তার দিক ও পরিণতি নির্দিষ্ট হয়ে যায় এবং তাকে একমাত্র এই রাজ্যের একক অধিপতির কাছে প্রার্থনা করতে উদ্বুদ্ধ করে । আর সেই একক ও সার্বভৌম অধিপতির দাসতৃ ও আনুগত্যে নিজেকে বিলীন করে দেয়ার প্রেরণা যোগায় । “তিনি সকল জিনিসের ওপর ক্ষমতাবান ৷” সুতরাং তাকে কোনো কিছুই অক্ষম ও উপায়হীন করে দেয় না। তীর উর্ধে কেউ উঠতে পারে না, তার ইচ্ছাকে কেউ বাধাগ্রস্ত করতে পারে না বা সীমাবদ্ধও করতে পারে না। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যা চান তাই করেন। তিনি যা চান তা করতে সক্ষম, নিজের কাজের ওপর তার কর্তৃতি সর্বোচ্চ ও সর্বজয়ী। তীর ইচ্ছার সাথে কোনো শর্ত ও বিধি-নিষেধ আরোপিত হয়নি। তাই এমন একটি সত্য, যা মানুষের বিবেকে অবস্থান গ্রহণ করলে আল্লাহর ইচ্ছা ও কাজ সম্পর্কে তার ধারণাকে সর্বপ্রকারের শর্ত ও বাধা থেকে মুক্ত করে। যার জ্ঞান বুদ্ধি ও অনুভূতি পরিচিত বলয়ে কেন্দ্রীভূত,,তার দিক থেকে আগত সকল বিধি-নিষেধ থেকে মুক্ত করে। সুতরাং আল্লাহর ক্ষমতা মানুষের মনে আগত যাবতীয় ধারণা-কল্পনার উর্ধে। আর মানুষের জন্মগত সীমাবদ্ধতার কারণে তার ধ্যান-ধারণায় যে সীমাবদ্ধতা ও সংকীর্ণতা আরোপিত হয়, তা তাকে তার প্রিয় বস্তুর বন্দী বানিয়ে দেয়। চলমান মুহূর্ত ও সীমিত বাস্তবতার বাইরে প্রত্যাশিত রদবদলের মূল্যায়নে তাকে নিজের প্রিয় বস্তুর দাসানুদাস বানিয়ে ছাড়ে । আলোচ্য সূরার এই তত্ব ও তথ্য তার অনুভূতিকে এই বন্দীদশা থেকে মুক্ত করে। সুতরাং আল্লাহর ক্ষমতায় সকল অসাধ্য সাধন সম্ভব বলে বিশ্বাস করে এবং নির্বিশেষে সকল জিনিসকে আল্লাহর ক্ষমতার কাছে সমর্পণ করে দেয়। এভাবে সে চলমান সময় ও নির্দিষ্ট সীমিত বাস্তবতার গোলামী থেকে মুক্তি লাভ করে । “যিনি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, তোমাদের মধ্যে কে বেশী স্কর্মশীল.. ।' বিশ্ব সাম্রাজ্যের ওপর তার যে সর্বময় কর্তৃত্ব ও ক্ষমতা বিরাজমান, সব কিছুর ওপর যে তার সীমাহীন অধিকার ও ক্ষমতা এবং তার ইচ্ছা যে বাধা-বন্ধনহীন, তার প্রমাণ এই যে, তিনি জীবন ও মৃত্যুর শরষটা। মৃত্যু দ্বারা জীবনের পূর্ববর্তী নিজীবি অবস্থা ও তার পরবর্তী মৃত্যু দুটোকেই বুঝায়। আর জীবন বলতে ইহকালের জীবন ও পরকালের জীবন উভয়টাকেই বুঝায় । আয়াতে বলা হচ্ছে যে, এর সবটাই আল্লাহর সৃষ্টি । এ আয়াত মানুষের চিন্তা ও কল্পনায় এই তথ্য সংগ্রহ করে দিচ্ছে এবং তার পাশাপাশি জাগ্রত চেতনার সৃষ্টি করছে। এই জাগৃতির পশ্চাতে রয়েছে ইচ্ছা ও পরীক্ষা।

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।