Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ তার হাত থেকে নিস্তার পেতো । কিন্তু আলোচ্য সুরা তাদেরকে বলে যে, মোমেন জনগোষ্ঠীর মরা বা বাচাতে কিছু এসে যায় না। রসূল (স.)-কে অস্বীকার করার কারণে আল্লাহর যে আযাব তাদের জন্যে অবধারিত হয়ে আছে, তা থেকে তাদের রেহাই নেই। কাজেই সেই ভয়াবহ দিন ঘনিয়ে আসার আগে তাদের নিজ নিজ অবস্থা ও করণীয় বিবেচনা করা উত্তম । “তুমি বলো! আল্লাহ তায়ালা যদি আমাকে ও আমার সংগীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের ওপর দয়া করেন, তাহলে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কাফেরদেকে কে রক্ষা করবে? তুমি বলো, তিনি দয়াময় আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ নন। আমরা তার ওপর ঈমান এনেছি এবং তারই ওপর নির্ভরশীল আছি। প্রকৃত গোমরাহ কে, তা তোমরা অচিরেই জানতে পারবে ।" সর্বশেষে এই সূরা আরবদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংগ পানি যে কোনো মুহুর্তে চলে যেতে পারে এ আশংকা ব্যক্ত করে সাবধান করেছে । সে বলছে যে, আল্লাহ তায়ালাই এই পানি সরবরাহ করেন । অথচ তাকেই তারা অগ্রাহ্য করছে, “বলো, তোমরা কি ভেবে দেখেছো যে, তোমাদের পানি যদি উধাও হয়ে যায়, তাহলে কে তোমাদেরকে বহমান পানি এনে দেবে? . এ সব বক্তব্য বিবেচনা করলে মনে হয় সূরাটি আগাগোড়াই একটি আন্দোলন, অনুভূতিতে একটি শিহরণ এবং চিন্তায় ও চেতনায় একটি অভ্যুর্থান, আর গোটা সুরার মূল ও প্রধান বক্তব্য হলো তার সূচনা বাক্য, “পরম কল্যাণময় তিনি, যার হাতে রয়েছে সাম্রাজ্য এবং তিনিই সর্ববিষয়ে শক্তিমান ।' আর এই সাম্রাজ্য ও তাতে সর্বশক্তিমান হওয়ার তত্ব থেকেই এই সূরায় নিবেদিত সকল দৃশ্য এবং সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য তৎপরতার উৎপত্তি তাফসীল | বস্তুত জীবন ও মৃত্যুর সৃষ্টি এবং তা দিয়ে কে অধিক সৎ কর্মশীল তা পরীক্ষা করা, আকাশসমূহের সৃষ্টি, আকাশকে প্রদীপমালা দ্বারা সজ্জিত করা ও সেগুলো দিয়ে শয়তানকে বিতাড়িত করা, জাহান্নামকে তার নির্দিষ্ট আকৃতি, গুণাগুণ ও রক্ষক সহকারে প্রস্তুত করা, গোপন ও প্রকাশ্য জ্ঞানের অধিকারী হওয়া, পৃথিবীকে মানুষের জন্যে বশীভূত করা, অতীতকালের অবিশ্বাসীদের ওপর আকন্মিক বিপদাপদ অবতরণ করা, আকাশে পাখিদের টিকে থাকার ব্যবস্থা করা, আধিপত্য ও পরাক্রম, যাকে যতো ইচ্ছা রেষেক দান করা, মানুষকে সৃষ্টি করা ও তাকে চোখ কান ও হৃদয় দান করা, পৃথিবীতে ও কেয়ামতের দিন সৃজন ও পুনরুজ্জীবন, আখেরাতের জ্ঞান, কাফেরদের আযাব এবং জীবন রক্ষাকারী পানি সরবরাহ করা ও যখন ইচ্ছা তা উধাও করে দেয়া এ সবই আল্লাহর সর্বশক্তিমান ও সার্বভৌমত্বের আধিপত্য থেকে উৎসারিত । তাই সূরার সকল তত্ব ও বক্তব্য এবং এর সকল দৃশ্য ও শিক্ষা সূরার সেই সূচনা বাণী ও তার সুদ্রপ্রসারী তাৎপর্য থেকে উৎসারিত, যাবতীক্স সার্বতভীমত্ব একমাত্র আল্লাহ “পরম কল্যাণময় তিনি, যার হাতে সমগ্র বিশ্বের কর্তৃত্‌ ও সার্বভৌমত্ব এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান ৷ ঃ সূরার সকল তত্ত, তথ্য ও শিক্ষা ধারাবাহিকভাবে ও বিরতিহীনভাধে বিবৃত হয়েছে এবং এর মাধ্যমে সূরার সেই সুদূরপ্রসারী তাৎপর্যবহ সূচনাবাণীর ব্যাখ্যা বিবৃত হয়েছে। এ জন্যে এ সূরাকে বিভিন্ন অংশে ভাগ করা কঠিন । সুরাটির বক্তব্যগুলোকে একইভাবে পর্যালোচনা করা প্রয়োজন,

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।