Tafseer Fe Jilalil Quraan 21 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

151791111001.0€ “তোমাদের কাছে কি এমন কোনো বাহিনী প্রস্তুত রয়েছে, যারা রহমানের বিরুদ্ধে গিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারে! আসল কথা হলো, অমান্যকারীরা প্রতারণার শিকার ।' মানুষ যে জীবিকা উপার্জন করে, তা তার ধারণায় উপায় উপকরণের নাগালের কাছাকাছি | এবং সহজেই তা উপার্জন করা সন্ভব। আর এই উপায়-উকরণ হচ্ছে তাদের. পারস্পরিক প্রতিযোগিতা । কিন্তু আলোচ্য সূরা তাদের দৃষ্টিতে অনেক দূরে আকাশের ওপরে পর্যন্ত প্রসারিত করে। তাদের ধারণা অনুসারে তাদের সুপরিচিত উপায়-উপকরণের উর্ধে টেনে নিয়ে যায়। এ সম্পর্কে একটি আয়াতের বক্তব্য দেখুন! “যে তোমাদেরকে জীবিকা সরবরাহ করে থাকে, তার জীবিকা যদি আল্লাহ তায়ালা বন্ধ করে দেন, তাহলে কি হবে ভেবে দেখতো । আসলে তারা আল্লাহদ্রোহিতা ও সত্য পরিত্যাগের ওপর জেদ ধরে রয়েছে।' মানুষ যখন তার বিভ্রান্তিতে অনড় হয়ে বসে থাকে আর ভাবে যে, আমি সঠিক পথে আছি, তখন এই সূরা তার কাছে তার প্রকৃত অবস্থা এবং প্রকৃত সত্য পথচারীদের অবস্থা ও গুণাগুণ বর্ণনা করে এক চলন্ত, জীবন্ত ও উদ্ুদ্ধকারী ভংগীতে । “ভেবে দেখ তো, যে লোক উল্টোদিকে মুখ করে বলছে, সে সঠিক সত্য পথপ্রাপ্ত, না যে লোক মাথা উচু করে সোজাসুজি একটি সমতল সড়কের ওপর দিয়ে চলে যাচ্ছে সে হেদায়াতপ্রাপ্ত।' মানুষকে আল্লাহ তায়ালা তার সত্তায় যেসব যোগ্যতা, ক্ষমতা ও প্রতিভা দিয়েছেন, তাকে সাধারণত সে কাজে লাগায় না। তার স্নায়ু ও পঞ্চ ইন্দ্রিয় যা অনুভব করে তাকে অতিক্রম করে এই ইহজগতের উর্ধের কোনো কিছুতে সে ভ্রুক্ষেপ করে না। এ জন্যে আলোচ্য সূরা তাকে দেয়া আল্লাহর নেয়ামতগুলোকে স্মরণ করিয়ে দেয়। আর এই নেয়ামতগুলোকে দৃশ্যমান বর্তমানের বহির্ভূত অজানা ভবিষ্যতের পথকে আলোকিত করে দেয় এবং এই সূচনা থেকে চূড়ান্ত গন্তব্যে পৌছার দিক নির্দেশনা দেয়! তুমি বলো! তিনিই সেই মহান আল্লাহ তায়ালা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের চোখ, কান ও অন্তর দিয়েছেন। তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো । বলো, তিনিই পৃথিবীতে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা তার কাছেই ফিরে যাবে ।' কাফেররা পরকালীন জীবনে পুনরুজ্জীবন ও কেয়ামতকে অস্বীকার করে থাকে এবং তার নির্দিষ্ট সময়কাল জানতে চায়। এই প্রেক্ষাপটে আলোচ্য সূরা তার সামনে কেয়ামতকে একটা অবধারিত আকম্মিক ঘটনা হিসাবে তুলে ধরে এবং সে ঘটনা যখন ঘটবে তখন তা তাদের জন্যে অবশ্যই বিব্রতকর হবে। “তারা বলে, তোমরা সত্যবাদী হয়ে থাকলে বলতো এই ঘটনা কবে ঘটবে? বলো, প্রকৃত জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে আর আমি তো শুধু খোলাখুলি সতর্ককারী । পরে তারা যখন এই জিনিসকে অর্থাৎ কেয়ামতকে একান্ত কাছে উপস্থিত দেখবে, তখন এই অস্বীকারকারীদের মুখ বিকৃত হয়ে যাবে এবং তাদেরকে বলা হবে, এই হচ্ছে সেই বিষয়, যার জন্যে তোমরা তাগাদা দিচ্ছিলে ।” কাফেররা ভাবতো যে, রসূল (স.) ও তার সংগীরা মারা গেলে খুবই ভালো হতো এবং তারা হেদায়াতের এই বিরক্তিকর আওয়ায শোনার হাত থেকে রেহাই পেতো । যে আওয়ায প্রতিনিয়ত তাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়, সতর্ক করে এবং তাদের আয়েশী ঘুম ভেংগে দেয়,

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।